শেয়ারFacebookWhatsApp

আইনের জটিল প্রশ্নে কে প্রজাতন্ত্রের পক্ষে মত প্রকাশ করেন?

উত্তর: আইনের জটিল প্রশ্নে এটর্নি জেনারেল প্রজাতন্ত্রের পক্ষে মত প্রকাশ করেন।

HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 2nd Paper · সৃজনশীল

আইনের জটিল প্রশ্নে কে প্রজাতন্ত্রের পক্ষে মত প্রকাশ করেন?

উদ্দীপক

শরিফুল আলম একটি সাংবিধানিক প্রতিষ্ঠানের প্রধান। প্রতিষ্ঠানটি সংবিধানের ১৩৭নং অনুচ্ছেদ অনুযায়ী গঠিত হয়। সংবিধানের ১৪০ ও ১৪১ অনুচ্ছেদে উক্ত প্রতিষ্ঠানের কার্যাবলি সম্পর্কে সন্নিবেশিত আছে। উপযুক্ত লোক বাছাই করতে প্রতিষ্ঠানের সকলকে সততা, দক্ষতা ও নিরপেক্ষতার সাথে দায়িত্ব পালন করতে হয়।

সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ, চট্টগ্রাম · 2025

উত্তর

আইনের জটিল প্রশ্নে এটর্নি জেনারেল প্রজাতন্ত্রের পক্ষে মত প্রকাশ করেন।

উত্তর

নির্বাচন কমিশন বলতে একটি স্বাধীন ও নিরপেক্ষ প্রতিষ্ঠানকে বোঝায়। নিরপেক্ষ এ প্রতিষ্ঠানটি বাংলাদেশের নির্বাচন পরিচালনার দায়িত্ব পালন করে। এ কমিশন নির্বাচন ব্যবস্থার সংগঠন, নির্বাচনি বিধিবিধান নিয়ন্ত্রণ এবং নির্বাচনি এলাকার সীমানা নির্ধারণসহ সকল প্রকার নির্বাচনি 'কার্যক্রম পরিচালনা করে। এভাবে নির্বাচন কমিশনের মাধ্যমে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন পরিচালনা দ্বারা গণতান্ত্রিক বিকাশকে স্থায়ী রূপ দেয়।

উত্তর

উদ্দীপকে শরিফুল আলমের সাথে পাঠ্যপুস্তক এর যে প্রতিষ্ঠান ও প্রতিষ্ঠান প্রধানের সাথে সাদৃশ্য আছে তা হলো সরকারি কর্মকমিশন এবং এর প্রধান হলেন সভাপতি। আধুনিক রাষ্ট্র পরিচালনার জন্য সরকারি প্রশাসনের দক্ষ কর্মকর্তা -কর্মচারীর গুরুত্ব সর্বজনস্বীকৃত। এজন্য বিশ্বের সব রাষ্ট্রে মেধার ভিত্তিতে কর্মকর্তা বাছাইয়ের ব্যবস্থা থাকে। বাংলাদেশ সরকারি কর্মকমিশনযোগ্য প্রার্থীদের মেধা যাচাই করার জন্য প্রয়োজন ধীশক্তি ও দূরদৃষ্টি সম্পন্ন এবং নিরপেক্ষ ব্যক্তিবর্গের সমন্বয়ে গঠিত এমন একটি প্রতিষ্ঠান যেখানে কর্মকর্তা -কর্মচারী নিয়োগ ক্ষেত্রে মেধাই হবে মুখ্য। ১৯৭২ সালের ৮ এপ্রিল রাষ্ট্রপতি মেধাসম্পূর্ণ ও যোগ্য সরকারি কর্মকর্তা -কর্মচারী বাছাই করার পদ্ধতি প্রতিষ্ঠা করতে সরকারি কর্মকমিশন আদেশ জারি করেন। বাংলাদেশ সংবিধানে ১৩৭ নং অনুচ্ছেদ অনুযায়ী একজন সভাপতি ও আইনের দ্বারা নির্ধারিত অন্যান্য সদস্য নিয়ে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন গঠিত হবে। রাষ্ট্রপতির ৫৭ নং অধ্যাদেশ অনুযায়ী এ প্রতিষ্ঠান সদস্য সংখ্যা সভাপতি সহ ন্যূনতম ৬ জন এবং অনূর্ধ্ব ১৫ জন নির্ধারণ করা হয়। সভাপতি ও সদস্যগণ রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হবেন। তবে শর্ত এই যে, কমিশনের অর্ধেক সদস্য এমন ব্যক্তি হবেন যারা ২০ বছর বা ততোধিক কাল সরকারি কর্মে নিয়োজিত ছিলেন। উদ্দীপকে দেখা যায়, শরিফুল আলম এটি সাংবিধানিক প্রতিষ্ঠানের প্রধান।ওই প্রতিষ্ঠান দেশে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি কর্মকর্তা নিয়োগের জন্য লোক বাছাই করার গুরুদায়িত্ব পালন করে থাকে। উপযুক্ত লোক বাছাই করতে প্রতিষ্ঠানের সকলকে সততা, দক্ষতা ও নিরপেক্ষতার সাথে দায়িত্ব পালন করতে হয়। যা সরকারি কর্মকমিশনের প্রধান সভাপতির পথকে নির্দেশ করে। সুতরাং বলা যায়,উদ্দীপকে শরিফুল আলম এর পদের সাথে উপরিউক্ত উদ্দীপকে উল্লেখিত বাংলাদেশ সরকারি কর্মকমিশনের সভাপতি সাদৃশ্য খুঁজে পাওয়া যায়।

উত্তর

উক্ত প্রতিষ্ঠান অর্থাৎ বাংলাদেশ সরকারি কর্মকমিশনের সততা, দক্ষতা ও নিরপেক্ষতার ওপর প্রশাসন ব্যবস্থার উৎকর্ষ নির্ভরশীল। এ কথার সাথে আমি একমত পোষণ করছি। বাংলাদেশ সরকারি কর্মকমিশন একটি সাংবিধানিক, স্বাধীন, স্বতন্ত্র ও নিরপেক্ষ প্রতিষ্ঠান। সংবিধানে এ কমিশনের স্বতন্ত্র্য,নিরপেক্ষতা, গোপনীয়তা, দক্ষতা ও সততার কথা বলা হয়েছে। এর চেয়ারম্যান ও সদস্যরা রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হয়ে থাকেন। তাদের কর্মের শর্তাদি জাতীয় সংসদের আইন সাপেক্ষে রাষ্ট্রপতির আদেশ দ্বারা নির্ধারিত হয়। সরকার ইচ্ছা করলেই কর্মকমিশনের স্বাধীনতার হস্তক্ষেপ করতে পারে না। সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান ও সদস্যরা তাদের সকল কাজের নিরপেক্ষতা বজায় রাখেন। তারা নিরপেক্ষতার সাথে প্রজাতন্ত্রের প্রশাসনিক কর্মকর্তা ও কর্মচারীদের বাছাই ও নিয়োগ দেন। লোক নিয়োগের জন্য যোগ্য প্রার্থীকে বাছাইয়ের জন্য দক্ষতার প্রয়োজন হয় আবার শুধু দক্ষতা থাকলেই চলেনা। কমিশনের কর্মকর্তাদের মধ্যে সততা ও থাকতে হবে। সততার অভাব থাকলে উপযুক্ত কর্মী নিয়োগ সম্ভব হয় না। এক্ষেত্রে একটি রাষ্ট্রের সাফল্য ও উৎকর্ষতা নির্ভর করে দক্ষ, সৎ ও নিরপেক্ষ প্রশাসনের ওপর। তাই উপরিউক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায়, সরকারি কর্মকমিশনের সততা, দক্ষতা ও নিরপেক্ষতার ওপর দেশের প্রশাসনব্যবস্থার উৎকর্ষ নির্ভরশীল।
HSCCivics 2nd Paperসরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ, চট্টগ্রাম 2025
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্থ চরিতার্থ করার বাসনা, প্রবল উচ্চাকাঙ্ক্ষা প্রভৃতি কারণে দুর্নীতি সমাজ ব্যবস্থায় প্রসার লাভ করছে।Q. দুর্নীতি প্রতিরোধে কোনটি কার্যকর ভূমিকা রাখে না?

Dinajpur · 2017

  • জনসচেতনতা
  • গণ নিরবতা
  • আইনের যথাযথ প্রয়োগ
  • সাধীন বিচার ব্যবস্থা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্থ চরিতার্থ করার বাসনা, প্রবল উচ্চাকাঙ্ক্ষা প্রভৃতি কারণে দুর্নীতি সমাজ ব্যবস্থায় প্রসার লাভ করছে।Q. দুর্নীতির মাধ্যমে
i. আইন-শৃঙ্খলা বাহিনী যথাযথ দায়িত্ব পালন করে না
ii. বিচার ব্যবস্থা কলুষিত হয়
iii. ভূমি ব্যবস্থনায় ধস নামেনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বিশ্বের শতকরা কতভাগ মানুষ প্রতিবন্ধীতার সমস্যায় আক্রান্ত?

Dinajpur · 2017

  • ১০
  • ১২
  • ১৪
  • ১৬

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.কমনওয়েলথের বৈশিষ্ট্য হলো এর সদস্যগুলো-
i. স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র
ii. কোনো সামরিক জোটের সদস্য নয়
iii. একসময়ের ব্রিটিশ উপনিবেশনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.SAFTA এর মূল লক্ষ্য হচ্ছে, সদস্যভুক্ত দেশগুলোর মধ্যে
i. বাণিজ্য শুল্ক হ্রাস
ii. অবাধ বাণিজ্য এলাকা গঠন
iii. ভারসাম্যপূর্ণ বাণিজ্য এলাকা গড়ে তোলানিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.বাংলাদেশের বৈদেশিক নীতির মূল বৈশিষ্ট্য কোনটি নয়?

Dinajpur · 2017

  • সমঝোতা ও সহযোগিতা
  • বন্ধুত্ব ও আন্তরিকতা
  • জাতীয় স্বার্থ সংরক্ষণ ও উদারনীতি
  • অন্য দেশে সামরিক হস্তক্ষেপ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ইসলামী ভ্রাতৃত্ব, ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখার জন্য সর্ববৃহৎ মুসলিম সংগঠনটির নাম কী?

Dinajpur · 2017

  • ও.আই.সি
  • ওপেক
  • ই.ইউ
  • ও.এ.ইউ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশ সরকারি কর্মকমিশন ন্যূনপক্ষে কতজন সদস্য নিয়ে গঠিত হতে পারে?

Dinajpur · 2017

  • ১২
  • ১৫

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোন সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়?

Dinajpur · 2017

  • দ্বাদশ
  • ত্রয়োদশ
  • চতুর্দশ
  • পঞ্চদশ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা। তিনি কৃষ্ণাঙ্গদের অধিকারের জন্য সারাজীবন আন্দোলন সংগ্রাম করেছেন। জীবনের বেশির ভাগ সময়ই তিনি জেলে কাটিয়েছেন। তার এই ত্যাগের বিনিময়েই কৃষ্ণাঙ্গদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।Q. স্বাধীনতা আন্দোলনের জাতীয়তাবাদী নেতা হিসাবে তিনি জাতির কাছে কীরূপ সম্মান লাভ করেন
i. জাতীয় নেতা
ii. জাতির পিতা
iii. জাতির বিবেকনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা। তিনি কৃষ্ণাঙ্গদের অধিকারের জন্য সারাজীবন আন্দোলন সংগ্রাম করেছেন। জীবনের বেশির ভাগ সময়ই তিনি জেলে কাটিয়েছেন। তার এই ত্যাগের বিনিময়েই কৃষ্ণাঙ্গদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।Q. উদ্দীপকে বর্ণিত নেলসন ম্যান্ডেলার সঙ্গে বাংলাদেশের কোন নেতার তুলনা করা যায়?

Dinajpur · 2017

  • শেরে বাংলা এ. কে. ফজলুল হক
  • হোসেন শহীদ সোহরাওয়ার্দী
  • মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী
  • বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'একজাতি একরাষ্ট্র' কোন তত্ত্বের মূলমন্ত্র?

Dinajpur · 2017

  • দ্বি-জাতি তত্ত্ব
  • কৃষক-প্রজা তত্ত্ব
  • প্রজাস্বত্ব
  • স্বদেশী তত্ত্ব

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্বিশ্বের শতকরা কতভাগ মানুষ প্রতিবন্ধীতার সমস্যায় আক্রান্ত?কমনওয়েলথের বৈশিষ্ট্য হলো এর সদস্যগুলো-i. স্বাধীন-সার্বভৌম রাষ্ট্রii. কোনো সামরিকSAFTA এর মূল লক্ষ্য হচ্ছে, সদস্যভুক্ত দেশগুলোর মধ্যেi. বাণিজ্য শুল্ক হ্রাসii. অববাংলাদেশের বৈদেশিক নীতির মূল বৈশিষ্ট্য কোনটি নয়?ইসলামী ভ্রাতৃত্ব, ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখার জন্য সর্ববৃহৎ মুসলিম সংগঠনটির নাম বাংলাদেশ সরকারি কর্মকমিশন ন্যূনপক্ষে কতজন সদস্য নিয়ে গঠিত হতে পারে?কোন সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়?নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতানিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা'একজাতি একরাষ্ট্র' কোন তত্ত্বের মূলমন্ত্র?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।