বাংলাদেশ সংবিধানের সংশোধন পদ্ধতি কীরূপ? ব্যাখ্যা কর।
উত্তর: বাংলাদেশের সংবিধান সংশোধন পদ্ধতি দুষ্পরিবর্তনীয় প্রকৃতির। এক্ষেত্রে সংবিধান সংশোধনে প্রথমত কোনো বিলই সংশোধনের জন্য সংসদে বিবেচনার জন্য গ্রহণ করা হবে না। যদি না উক্ত বিলের শিরোনামে সংবিধানের কোনো বিধান সংশোধন করা হবে তা স্পষ্টভাবে উল্লেখ না থাকে। দ্বিতীয়ত, সংবিধান সংশোধনের বিল সংসদের মোট সদস্যের অন্তত দুই তৃতীয়াংশ ভোটে গৃহীত হতে হবে। এভাবে কোনো বিল গৃহীত হলে তা রাষ্ট্রপতির কাছে পাঠাতে হবে এবং রাষ্ট্রপতি উক্ত বিলটিকে সাত দিনের মধ্যে সম্মতি দান করবেন। এক্ষেত্রে রাষ্ট্রপতি যদি সাত দিনের মধ্যে সম্মতি না দেয় তাহলে সাত দিন অতিবাহিত হলে রাষ্ট্রপতি বিলটিতে সম্মতি দান করেছেন বলে গণ্য করা হবে। এভাবেই বাংলাদেশের সংবিধান সংশোধিত হয়।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
বাংলাদেশ সংবিধানের সংশোধন পদ্ধতি কীরূপ? ব্যাখ্যা কর।
Chittagong · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর