শেয়ারFacebookWhatsApp

মৌলিক অধিকার বলতে কী বোঝায়?

উত্তর: মৌলিক অধিকার বলতে রাষ্ট্র প্রদত্ত সেই সকল সুযোগ-সুবিধা বোঝায়, যা নাগরিকের ব্যক্তিত্ব বিকাশের জন্য অপরিহার্য, যা সংবিধানে সন্নিবেশিত থাকে এবং যা সরকার লঙ্ঘন করতে পারে না। মৌলিক অধিকার ব্যক্তিস্বাধীনতার রক্ষাকবচ এবং নাগরিকের প্রতিভা বিকাশের অন্যতম পূর্বশর্ত। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের তৃতীয় ভাগের ২৭ অনুচ্ছেদ থেকে ৪৪ অনুচ্ছেদ পর্যন্ত নাগরিকদের মৌলিক অধিকার সম্পর্কে বিশদ বর্ণনা দেওয়া হয়েছে।

HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 2nd Paper · সৃজনশীল

মৌলিক অধিকার বলতে কী বোঝায়?

উদ্দীপক

'ক' নামক রাষ্ট্রের স্বাধীনতা লাভের পর ব্যাপক আলাপ-আলোচনার মাধ্যমে দেশটি পরিচালনার জন্য একটি দলিল পেশ করা হয়। উক্ত দলিলটিতে সরকারব্যবস্থা, আইনসভা, রাষ্ট্র পরিচালনার মূলনীতি ও মানুষের মৌলিক অধিকারের কথা বলা হয়। পরবর্তীতে রাষ্ট্রের প্রয়োজনে উক্ত দলিলের বিভিন্নভাবে পরিমার্জন ও সংযোজন করা হয়।

Jessore · 2025

উত্তর

মুসলিম লীগ ১৯০৬ সালে প্রতিষ্ঠিত হয়।

উত্তর

মৌলিক অধিকার বলতে রাষ্ট্র প্রদত্ত সেই সকল সুযোগ-সুবিধা বোঝায়, যা নাগরিকের ব্যক্তিত্ব বিকাশের জন্য অপরিহার্য, যা সংবিধানে সন্নিবেশিত থাকে এবং যা সরকার লঙ্ঘন করতে পারে না। মৌলিক অধিকার ব্যক্তিস্বাধীনতার রক্ষাকবচ এবং নাগরিকের প্রতিভা বিকাশের অন্যতম পূর্বশর্ত। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের তৃতীয় ভাগের ২৭ অনুচ্ছেদ থেকে ৪৪ অনুচ্ছেদ পর্যন্ত নাগরিকদের মৌলিক অধিকার সম্পর্কে বিশদ বর্ণনা দেওয়া হয়েছে।

উত্তর

উদ্দীপকে বর্ণিত রাষ্ট্রটির দলিলের সাথে বাংলাদেশের ১৯৭২ সালের সংবিধানের মিল রয়েছে।উদ্দীপকে বলা হয়েছে যে, 'ক' নামক রাষ্ট্রের স্বাধীনতা লাভের পর ব্যাপক আলাপ-আলোচনার মাধ্যমে দেশটি পরিচালনার জন্য একটি দলিল পেশ করা হয়। উক্ত দলিলটিতে সরকার ব্যবস্থা, আইনসভা, রাষ্ট্রপরিচালনার মূলনীতি ও মানুষের মৌলিক অধিকারের কথা বলা হয়। এটি মূলত বাংলাদেশের ১৯৭২ সালের সংবিধানের প্রতিচ্ছবি।১৯৭২ সালের সংবিধান স্বাধীন বাংলাদেশের আত্মপরিচয়ের প্রতীক। এই সংবিধানে রাষ্ট্র পরিচালনার মৌলিক কাঠামো, নাগরিকের অধিকার এবং জাতীয় আদর্শসমূহ সুস্পষ্টভাবে নির্ধারিত হয়েছে। এর মাধ্যমে গণতন্ত্র, মৌলিক অধিকার এবং ন্যায়বিচারভিত্তিক রাষ্ট্র গঠনের লক্ষ্য স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে, যা এটিকে বিশ্বের অন্যতম সেরা সংবিধানের মর্যাদা দিয়েছে।১৯৭১ সালে স্বাধীনতা লাভের পর মাত্র কয়েক মাসের মধ্যে বাংলোদেশের এই সংবিধান প্রণীত হয়। এটি একটি লিখিত সংবিধান, যেখানে রাষ্ট্রের কাঠামো ও শাসনব্যবস্থা সুসংগঠিতভাবে লিপিবদ্ধ হয়েছে। এতে মৌলিক অধিকার যেমন বাকস্বাধীনতা, ধর্মচর্চার স্বাধীনতা ও সম্পত্তির অধিকার সুনির্দিষ্টভাবে নিশ্চিত করা হয়েছে। এ সংবিধানে জাতীয়তাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র ও ধর্মনিরপেক্ষতাকে রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে, যা রাষ্ট্র পরিচালনায় একটি আদর্শিক ভিত্তি প্রদান করে।

উত্তর

উদ্দীপকে বর্ণিত 'ক' রাষ্ট্রের দলিলের তথা বাংলাদেশের ১৯৭২ সালের সংবিধানের কথা বলা হয়েছে যেখানে ইতোমধ্যে বেশ কয়েকটি উল্লেখযোগ্য সংশোধনী আনা হয়েছে।সংবিধান সংশোধন একটি রাষ্ট্রের শাসনব্যবস্থার গতিশীলতা ও সময়োপযোগিতা নিশ্চিত করে। পরিবর্তিত রাজনৈতিক বাস্তবতা, সামাজিক চাহিদা এবং জাতির আকাঙ্ক্ষার প্রতিফলনে সংবিধানে সংশোধনী আনা হয়। বাংলাদেশের সংবিধানে কিছু সংশোধনী রয়েছে, যা দেশের শাসনতান্ত্রিক ইতিহাসে গভীর প্রভাব ফেলেছে। বাংলাদেশের শাসনতান্ত্রিক ইতিহাসে ১৯৭৫ সালের চতুর্থ সংশোধনী সর্বাধিক বিতর্কিত ও গুরুত্বপূর্ণ। এটি সংসদীয় সরকারব্যবস্থা বিলুপ্ত করে রাষ্ট্রপতি শাসিত একদলীয় শাসনব্যবস্থা চালু করে, যা গণতান্ত্রিক চেতনার পরিপন্থী ছিল। ১৯৯১ সালের দ্বাদশ সংশোধনীর মাধ্যমে পুনরায় সংসদীয় সরকারব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠিত হয় এবং নির্বাহী ক্ষমতা প্রধানমন্ত্রীর হাতে ন্যস্ত হয়। এটি গণতন্ত্র পুনরুদ্ধারে মাইলফলক হিসেবে বিবেচিত। ১৯৯৬ সালের ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা চালু করা হয়, যা নির্বাচনী ব্যবস্থা ও রাজনৈতিক স্থিতিশীলতায় তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখে। তবে ২০১১ সালের পঞ্চদশ সংশোধনী এই তত্ত্বাবধায়ক ব্যবস্থাকে বাতিল করে এবং সংবিধানের মূল চারটি রাষ্ট্রীয় নীতিকে পুনঃপ্রতিষ্ঠিত করে। এই সংশোধনীগুলো বাংলাদেশের শাসনতান্ত্রিক ধারা, গণতন্ত্র ও নীতিগত অগ্রগতি নির্ধারণে বিশেষভাবে গুরুত্বপূর্ণ।আলোচনার শেষে বলা যায়, বাংলাদেশের সংবিধানে এ পর্যন্ত ১৭টি সংশোধনী আনা হয়েছে। তবে উল্লিখিত সংশোধনীগুলো রাজনৈতিক কাঠামো ও শাসনব্যবস্থার মৌলিক রূপ নির্ধারণে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে এবং জাতির গণতান্ত্রিক অভিযাত্রায় গভীর ছাপ ফেলেছে।
HSCCivics 2nd PaperJessore 2025
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্থ চরিতার্থ করার বাসনা, প্রবল উচ্চাকাঙ্ক্ষা প্রভৃতি কারণে দুর্নীতি সমাজ ব্যবস্থায় প্রসার লাভ করছে।Q. দুর্নীতি প্রতিরোধে কোনটি কার্যকর ভূমিকা রাখে না?

Dinajpur · 2017

  • জনসচেতনতা
  • গণ নিরবতা
  • আইনের যথাযথ প্রয়োগ
  • সাধীন বিচার ব্যবস্থা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্থ চরিতার্থ করার বাসনা, প্রবল উচ্চাকাঙ্ক্ষা প্রভৃতি কারণে দুর্নীতি সমাজ ব্যবস্থায় প্রসার লাভ করছে।Q. দুর্নীতির মাধ্যমে
i. আইন-শৃঙ্খলা বাহিনী যথাযথ দায়িত্ব পালন করে না
ii. বিচার ব্যবস্থা কলুষিত হয়
iii. ভূমি ব্যবস্থনায় ধস নামেনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বিশ্বের শতকরা কতভাগ মানুষ প্রতিবন্ধীতার সমস্যায় আক্রান্ত?

Dinajpur · 2017

  • ১০
  • ১২
  • ১৪
  • ১৬

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.কমনওয়েলথের বৈশিষ্ট্য হলো এর সদস্যগুলো-
i. স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র
ii. কোনো সামরিক জোটের সদস্য নয়
iii. একসময়ের ব্রিটিশ উপনিবেশনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.SAFTA এর মূল লক্ষ্য হচ্ছে, সদস্যভুক্ত দেশগুলোর মধ্যে
i. বাণিজ্য শুল্ক হ্রাস
ii. অবাধ বাণিজ্য এলাকা গঠন
iii. ভারসাম্যপূর্ণ বাণিজ্য এলাকা গড়ে তোলানিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.বাংলাদেশের বৈদেশিক নীতির মূল বৈশিষ্ট্য কোনটি নয়?

Dinajpur · 2017

  • সমঝোতা ও সহযোগিতা
  • বন্ধুত্ব ও আন্তরিকতা
  • জাতীয় স্বার্থ সংরক্ষণ ও উদারনীতি
  • অন্য দেশে সামরিক হস্তক্ষেপ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ইসলামী ভ্রাতৃত্ব, ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখার জন্য সর্ববৃহৎ মুসলিম সংগঠনটির নাম কী?

Dinajpur · 2017

  • ও.আই.সি
  • ওপেক
  • ই.ইউ
  • ও.এ.ইউ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশ সরকারি কর্মকমিশন ন্যূনপক্ষে কতজন সদস্য নিয়ে গঠিত হতে পারে?

Dinajpur · 2017

  • ১২
  • ১৫

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোন সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়?

Dinajpur · 2017

  • দ্বাদশ
  • ত্রয়োদশ
  • চতুর্দশ
  • পঞ্চদশ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা। তিনি কৃষ্ণাঙ্গদের অধিকারের জন্য সারাজীবন আন্দোলন সংগ্রাম করেছেন। জীবনের বেশির ভাগ সময়ই তিনি জেলে কাটিয়েছেন। তার এই ত্যাগের বিনিময়েই কৃষ্ণাঙ্গদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।Q. স্বাধীনতা আন্দোলনের জাতীয়তাবাদী নেতা হিসাবে তিনি জাতির কাছে কীরূপ সম্মান লাভ করেন
i. জাতীয় নেতা
ii. জাতির পিতা
iii. জাতির বিবেকনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা। তিনি কৃষ্ণাঙ্গদের অধিকারের জন্য সারাজীবন আন্দোলন সংগ্রাম করেছেন। জীবনের বেশির ভাগ সময়ই তিনি জেলে কাটিয়েছেন। তার এই ত্যাগের বিনিময়েই কৃষ্ণাঙ্গদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।Q. উদ্দীপকে বর্ণিত নেলসন ম্যান্ডেলার সঙ্গে বাংলাদেশের কোন নেতার তুলনা করা যায়?

Dinajpur · 2017

  • শেরে বাংলা এ. কে. ফজলুল হক
  • হোসেন শহীদ সোহরাওয়ার্দী
  • মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী
  • বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'একজাতি একরাষ্ট্র' কোন তত্ত্বের মূলমন্ত্র?

Dinajpur · 2017

  • দ্বি-জাতি তত্ত্ব
  • কৃষক-প্রজা তত্ত্ব
  • প্রজাস্বত্ব
  • স্বদেশী তত্ত্ব

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্বিশ্বের শতকরা কতভাগ মানুষ প্রতিবন্ধীতার সমস্যায় আক্রান্ত?কমনওয়েলথের বৈশিষ্ট্য হলো এর সদস্যগুলো-i. স্বাধীন-সার্বভৌম রাষ্ট্রii. কোনো সামরিকSAFTA এর মূল লক্ষ্য হচ্ছে, সদস্যভুক্ত দেশগুলোর মধ্যেi. বাণিজ্য শুল্ক হ্রাসii. অববাংলাদেশের বৈদেশিক নীতির মূল বৈশিষ্ট্য কোনটি নয়?ইসলামী ভ্রাতৃত্ব, ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখার জন্য সর্ববৃহৎ মুসলিম সংগঠনটির নাম বাংলাদেশ সরকারি কর্মকমিশন ন্যূনপক্ষে কতজন সদস্য নিয়ে গঠিত হতে পারে?কোন সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়?নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতানিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা'একজাতি একরাষ্ট্র' কোন তত্ত্বের মূলমন্ত্র?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।

মৌলিক অধিকার বলতে কী বোঝায়? | Prosthuti