শেয়ারFacebookWhatsApp

বাংলাদেশ সরকারি কর্মকমিশন কীভাবে গঠিত হয়?

উত্তর: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ১৩৭ অনুচ্ছেদে বলা হয়েছে, একজন চেয়ারম্যানসহ আইনের দ্বারা নির্ধারিত সংখ্যক সদস্য নিয়ে বাংলাদেশ সরকারি কর্মকমিশন গঠিত হবে। রাষ্ট্রপতির ৫৭নং অধ্যাদেশ অনুযায়ী সরকারি কর্মকমিশনের চেয়ারম্যান ও সদস্যসংখ্যা অন্যূন ৬ জন এবং অনূর্ধ্ব ১৫ জন নির্ধারিত করা হবে। তবে কমিশনের অর্ধেক সদস্য এমন হবেন যারা কমপক্ষে ২০ বছর বা তারও বেশি সরকারের কর্মে কোনো পদে অধিষ্ঠিত ছিলেন। সরকারি-কর্মকমিশনের প্রধানের পদবি হলো চেয়ারম্যান। কমিশনের সভাপতি ও সদস্যগণ দায়িত্বভার গ্রহণের তারিখ থেকে ৫ বছর বা তাদের বয়স ৬৫ বছর পূর্ণ হওয়া (এর মধ্যে যেটি অগ্রে ঘটবে) পর্যন্ত স্ব-স্ব পদে বহাল থাকবেন।

HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 2nd Paper · সৃজনশীল

বাংলাদেশ সরকারি কর্মকমিশন কীভাবে গঠিত হয়?

উদ্দীপক

নাফিসা রহমান একটি দেশের সরকারি চাকরিজীবী। তিনি সেই দেশের সাংবিধানিক পদে আছেন। যে পদে থেকে তিনি দেশের আর্থিক ব্যবস্থাপনা নিয়ন্ত্রণ করেন। তিনি মহামান্য রাষ্ট্রপতি কর্তৃক নিয়োগপ্রাপ্ত হয়েছেন। তিনি তার সরকারি চাকরির শেষ বয়স পর্যন্ত স্বীয় পদে বহাল থাকেন।

Jessore · 2025

উত্তর

বাংলাদেশের সর্বোচ্চ আইন কর্মকর্তার পদবি অ্যাটর্নি জেনারেল।

উত্তর

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ১৩৭ অনুচ্ছেদে বলা হয়েছে, একজন চেয়ারম্যানসহ আইনের দ্বারা নির্ধারিত সংখ্যক সদস্য নিয়ে বাংলাদেশ সরকারি কর্মকমিশন গঠিত হবে। রাষ্ট্রপতির ৫৭নং অধ্যাদেশ অনুযায়ী সরকারি কর্মকমিশনের চেয়ারম্যান ও সদস্যসংখ্যা অন্যূন ৬ জন এবং অনূর্ধ্ব ১৫ জন নির্ধারিত করা হবে। তবে কমিশনের অর্ধেক সদস্য এমন হবেন যারা কমপক্ষে ২০ বছর বা তারও বেশি সরকারের কর্মে কোনো পদে অধিষ্ঠিত ছিলেন। সরকারি-কর্মকমিশনের প্রধানের পদবি হলো চেয়ারম্যান। কমিশনের সভাপতি ও সদস্যগণ দায়িত্বভার গ্রহণের তারিখ থেকে ৫ বছর বা তাদের বয়স ৬৫ বছর পূর্ণ হওয়া (এর মধ্যে যেটি অগ্রে ঘটবে) পর্যন্ত স্ব-স্ব পদে বহাল থাকবেন।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত নাফিসা রহমানের সাংবিধানিক পদটি হলো মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক।উদ্দীপকে দেখা যায়, নাফিসা রহমান রাষ্ট্রপতির দ্বারা নিয়োগপ্রাপ্ত এবং সরকারি চাকরির শেষ বয়স পর্যন্ত স্বীয় পদে বহাল থাকেন। তিনি একটি সাংবিধানিক পদে থেকে দেশের আর্থিক ব্যবস্থাপনা নিয়ন্ত্রণ করেন। এ তথ্য বিশ্লেষণ করলে বোঝা যায়, তিনি মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের পদে অধিষ্ঠিত।মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদ, যা সংবিধানের ১২৭-১৩২ অনুচ্ছেদে বর্ণিত। এই পদে থেকে দেশের হিসাব নিরীক্ষা ও আর্থিক নিয়ন্ত্রণের দায়িত্ব পালন করা হয়। রাষ্ট্রপতির নিয়োগে নিয়োজিত এ পদধারী ব্যক্তি নির্দিষ্ট বয়স পর্যন্ত দায়িত্বে বহাল থাকেন এবং তার অপসারণ প্রক্রিয়াও সুপ্রিম কোর্টের বিচারকের মতোই জটিল ও সুরক্ষিত। কারণ, এই পদে থাকা ব্যক্তিই দেশের হিসাব নিরীক্ষা ও নিয়ন্ত্রণ করেন এবং রাষ্ট্রপতির মাধ্যমে নিয়োগ পান। এছাড়া, সংবিধান অনুযায়ী তিনি ৬৫ বছর বয়স পর্যন্ত দায়িত্ব পালন করতে পারেন এবং স্বেচ্ছায় পদত্যাগ না করা পর্যন্ত সাধারণত অপসারিত হন না। তাই নিঃসন্দেহে বলা যায়, নাফিসা রহমান মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক পদে কর্মরত আছেন।

উত্তর

মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক পদের সঠিক দায়িত্ব পালনের ফলে সরকারি অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত হবে। - আমি এ বক্তব্যের সাথে একমত।মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক রাষ্ট্রীয় সার্থিক শৃঙ্খলা রক্ষার গুরুত্বপূর্ণ কর্মকর্তা। তিনি সরকারি আয়-ব্যয়ের হিসাব নিরীক্ষা ও বিশ্লেষণ করে জাতীয় অর্থের জবাবদিহিতা নিশ্চিত করেন। তার নিরপেক্ষতা ও স্বাধীনতা রাষ্ট্রের আর্থিক স্বচ্ছতা প্রতিষ্ঠান্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ পদে অধিষ্ঠিত ব্যক্তি রাষ্ট্রের সকল আয়-ব্যয়ের হিসাব যাচাই করে রিপোর্ট প্রদান করেন, যা সংসদে উপস্থাপন হয় এবং জনগণের অর্থ ব্যবহারের জবাবদিহিতা নিশ্চিত করে। সংবিধানের ১২৮(১) অনুচ্ছেদ অনুযায়ী, তিনি সরকারি হিসাব ও সংস্থাগুলোর হিসাব নিরীক্ষা করেন এবং তা সম্পর্কে রিপোর্ট দেন। এ লক্ষ্যে তিনি সরকারি দলিল, নগদ অর্থ, সম্পত্তি ইত্যাদি পরীক্ষার পূর্ণ অধিকার রাখেন। মহাহিসাব নিরীক্ষকের স্বাধীনতা সংরক্ষণের জন্য ১২৮(৪) অনুচ্ছেদে বলা হয়েছে যে, তিনি কোনো ব্যক্তি বা কর্তৃপক্ষের নিয়ন্ত্রণাধীন থাকবেন না। এই স্বাধীনতা তাকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনে সহায়তা করে। রাষ্ট্রপতির অনুমোদিত নিরীক্ষা পদ্ধতিতে হিসাব পরিচালিত হয় এবং তার রিপোর্ট রাষ্ট্রপতির মাধ্যমে সংসদে উপস্থাপিত হয় (অনুচ্ছেদ ১৩২)। ফলে,। মহাহিসাব নিরীক্ষকের যথাযথ দায়িত্ব পালনের মাধ্যমে রাষ্ট্রীয় অর্থের অপব্যয় রোধ, দুর্নীতি প্রতিরোধ এবং সুশাসনের ভিত্তি সুদৃঢ় হয়।সুতরাং উপরের আলোচনার মাধ্যমে এটি প্রতীয়মান হয় যে, মহাহিসাব নিরীক্ষকের দায়িত্ব যথাযথভাবে পালনের মাধ্যমে সরকারি অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত হওয়া সম্ভব।
HSCCivics 2nd PaperJessore 2025
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্থ চরিতার্থ করার বাসনা, প্রবল উচ্চাকাঙ্ক্ষা প্রভৃতি কারণে দুর্নীতি সমাজ ব্যবস্থায় প্রসার লাভ করছে।Q. দুর্নীতি প্রতিরোধে কোনটি কার্যকর ভূমিকা রাখে না?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্থ চরিতার্থ করার বাসনা, প্রবল উচ্চাকাঙ্ক্ষা প্রভৃতি কারণে দুর্নীতি সমাজ ব্যবস্থায় প্রসার লাভ করছে।Q. দুর্নীতির মাধ্যমে
i. আইন-শৃঙ্খলা বাহিনী যথাযথ দায়িত্ব পালন করে না
ii. বিচার ব্যবস্থা কলুষিত হয়
iii. ভূমি ব্যবস্থনায় ধস নামেনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বিশ্বের শতকরা কতভাগ মানুষ প্রতিবন্ধীতার সমস্যায় আক্রান্ত?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.কমনওয়েলথের বৈশিষ্ট্য হলো এর সদস্যগুলো-
i. স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র
ii. কোনো সামরিক জোটের সদস্য নয়
iii. একসময়ের ব্রিটিশ উপনিবেশনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.SAFTA এর মূল লক্ষ্য হচ্ছে, সদস্যভুক্ত দেশগুলোর মধ্যে
i. বাণিজ্য শুল্ক হ্রাস
ii. অবাধ বাণিজ্য এলাকা গঠন
iii. ভারসাম্যপূর্ণ বাণিজ্য এলাকা গড়ে তোলানিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.বাংলাদেশের বৈদেশিক নীতির মূল বৈশিষ্ট্য কোনটি নয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ইসলামী ভ্রাতৃত্ব, ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখার জন্য সর্ববৃহৎ মুসলিম সংগঠনটির নাম কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশ সরকারি কর্মকমিশন ন্যূনপক্ষে কতজন সদস্য নিয়ে গঠিত হতে পারে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোন সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা। তিনি কৃষ্ণাঙ্গদের অধিকারের জন্য সারাজীবন আন্দোলন সংগ্রাম করেছেন। জীবনের বেশির ভাগ সময়ই তিনি জেলে কাটিয়েছেন। তার এই ত্যাগের বিনিময়েই কৃষ্ণাঙ্গদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।Q. স্বাধীনতা আন্দোলনের জাতীয়তাবাদী নেতা হিসাবে তিনি জাতির কাছে কীরূপ সম্মান লাভ করেন
i. জাতীয় নেতা
ii. জাতির পিতা
iii. জাতির বিবেকনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা। তিনি কৃষ্ণাঙ্গদের অধিকারের জন্য সারাজীবন আন্দোলন সংগ্রাম করেছেন। জীবনের বেশির ভাগ সময়ই তিনি জেলে কাটিয়েছেন। তার এই ত্যাগের বিনিময়েই কৃষ্ণাঙ্গদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।Q. উদ্দীপকে বর্ণিত নেলসন ম্যান্ডেলার সঙ্গে বাংলাদেশের কোন নেতার তুলনা করা যায়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'একজাতি একরাষ্ট্র' কোন তত্ত্বের মূলমন্ত্র?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্বিশ্বের শতকরা কতভাগ মানুষ প্রতিবন্ধীতার সমস্যায় আক্রান্ত?কমনওয়েলথের বৈশিষ্ট্য হলো এর সদস্যগুলো-i. স্বাধীন-সার্বভৌম রাষ্ট্রii. কোনো সামরিকSAFTA এর মূল লক্ষ্য হচ্ছে, সদস্যভুক্ত দেশগুলোর মধ্যেi. বাণিজ্য শুল্ক হ্রাসii. অববাংলাদেশের বৈদেশিক নীতির মূল বৈশিষ্ট্য কোনটি নয়?ইসলামী ভ্রাতৃত্ব, ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখার জন্য সর্ববৃহৎ মুসলিম সংগঠনটির নাম বাংলাদেশ সরকারি কর্মকমিশন ন্যূনপক্ষে কতজন সদস্য নিয়ে গঠিত হতে পারে?কোন সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়?নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতানিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা'একজাতি একরাষ্ট্র' কোন তত্ত্বের মূলমন্ত্র?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।