শেয়ারFacebookWhatsApp

দ্বিজাতি তত্ত্বের প্রবক্তা কে?

উত্তর: দ্বিজাতি তত্ত্বের প্রবক্তা হচ্ছেন মোহাম্মদ আলী জিন্নাহ।

HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 2nd Paper · সৃজনশীল

দ্বিজাতি তত্ত্বের প্রবক্তা কে?

উদ্দীপক

'ক' নামক একটি রাষ্ট্র সশস্ত্র সংগ্রামের মাধ্যমে স্বাধীনতা অর্জন করে। স্বাধীনতা অর্জনের পর দেশটি দ্রুত সময়ের মধ্যে একটি সংবিধান প্রণয়ন করতে সক্ষম হয়। সংবিধানটিতে লিখিত, দুষ্পরিবর্তনীয়, বিচার বিভাগের স্বাধীনতা ইত্যাদি বৈশিষ্ট্যসহ নাগরিকের কিছু সুযোগ- সুবিধার উল্লেখ রয়েছে।

Comilla · 2025

উত্তর

দ্বিজাতি তত্ত্বের প্রবক্তা হচ্ছেন মোহাম্মদ আলী জিন্নাহ।

উত্তর

পবিত্র কুরআনে বর্ণিত পাঁচটি ফরজ বিষয়ের কোনো প্রকারের কুসংস্কার ও বিকৃতির প্রয়োগ না করে কুরআনের নির্দেশ পালন করার জন্য হাজী শরীয়তউল্লাহ যে আন্দোলন করেছিলেন তা ফরায়েজি আন্দোলন নামে পরিচিত। হাজী শরীয়তউল্লাহর এ আন্দোলন মুসলমানদের সামাজিক জীবনে গভীরভাবে আলোড়ন সৃষ্টি করে। দলে দলে গ্রামবাংলার মুসলমানগণ ফরায়েজি আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে। সমাজজীবন থেকে কুসংস্কারগুলো দূর করতে মুসলমানগণ ইসলামি চেতনায় সমৃদ্ধ হওয়ার সুযোগ পায়। মহাজন, জমিদার ও নীলকর বণিকদের বিরুদ্ধে মুসলমানগণ ঐক্যবদ্ধ হতে শুরু করে এবং প্রত্যক্ষ সংগ্রামে অংশ নেয়।

উত্তর

উদ্দীপকে বর্ণিত সংবিধানের সাথে আমার পঠিত বাংলাদেশের ১৯৭২ সালের সংবিধানের সাদৃশ্য রয়েছে।উদ্দীপকে উল্লিখিত 'ক' নামক একটি রাষ্ট্র সশস্ত্র সংগ্রামের মাধ্যমে স্বাধীনতা অর্জন করে। স্বাধীনতা অর্জনের পর দেশটি দ্রুত সময়ের মধ্যে একটি সংবিধান প্রণয়ন করতে সক্ষম হয়। সংবিধানটিতে লিখিত, দুষ্পরিবর্তনীয়, বিচার বিভাগের স্বাধীনতা ইত্যাদি বৈশিষ্ট্যসহ নাগরিকের কিছু সুযোগ সুবিধার উল্লেখ রয়েছে। এরূপ বর্ণনায় বাংলাদেশের ১৯৭২ সালের সংবিধান স্পষ্টভাবে সাদৃশ্যপূর্ণ।সাধারণভাবে, একটি স্বাধীন জাতি রাষ্ট্র গঠনের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হলো একটি স্থায়ী সংবিধান প্রণয়ন করা। এটি দেশের শাসনব্যবস্থা, মৌলিক অধিকার ও রাষ্ট্রীয় আদর্শ নির্ধারণ করে। স্বাধীনতা-উত্তর বাস্তবতায়, গণমানুষের প্রত্যাশা পূরণের জন্য দ্রুত ও কার্যকরভাবে সংবিধান প্রণয়ন একটি ঐতিহাসিক দায়িত্ব হয়ে দাঁড়ায়। যেমনটি ১৯৭২ সালের সংবিধানের ক্ষেত্রে আমরা লক্ষ করি। ১৯৭১ সালে স্বাধীনতা অর্জনের পর বাংলাদেশ অস্থায়ী সংবিধান আদেশ জারি করে এবং ১৯৭২ সালের ২৩ মার্চ গণপরিষদ গঠনের মাধ্যমে একটি পূর্ণাঙ্গ সংবিধান প্রণয়নের উদ্যোগ নেয়। আইনমন্ত্রী ড. কামাল হোসেনের নেতৃত্বে খসড়া প্রণয়ন কমিটি গঠিত হয় এবং ১২ অক্টোবর খসড়া উত্থাপন করে ৪ নভেম্বর তা সর্বসম্মতিক্রমে পাস হয়। অবশেষে ১৬ ডিসেম্বর থেকে তা কার্যকর হয়। বাংলাদেশের সংবিধানে মৌলিক অধিকারসমূহ যেমন উল্লেখ আছে, একইসাথে এটি দুষ্পরিবর্তনীয়, বিচার বিভাগের স্বাধীনতা ও সংসদীয় সরকার পদ্ধতি সংবিধানের গণতান্ত্রিক কাঠামোকে সুদৃঢ় করেছে।

উত্তর

বাংলাদেশের সংবিধানটি সুশাসন প্রতিষ্ঠায় উপযোগী- বক্তব্যটি যথার্থ।সুশাসন বলতে এমন একটি শাসনব্যবস্থাকে বোঝায়, যেখানে স্বচ্ছতা, জবাবদিহিতা, মানবাধিকার রক্ষা, আইনের শাসন প্রতিষ্ঠা, জনগণের অংশগ্রহণ ও ন্যায়বিচারের নিশ্চয়তা থাকে। এটি একটি গণতান্ত্রিক সমাজ গঠনের ভিত্তি হিসেবে কাজ করে এবং রাষ্ট্র পরিচালনায় নৈতিকতা ও কার্যকারিতা নিশ্চিত করে।উদ্দীপকে বলা হয়েছে, বাংলাদেশের সংবিধানে লিখিত রূপ, দুষ্পরিবর্তনীয়তা এবং বিচার বিভাগের স্বাধীনতার পাশাপাশি নাগরিকের কিছু সুযোগ-সুবিধার উল্লেখ রয়েছে। আসলে বাংলাদেশের সংবিধানটি সুশাসনের জন্য একটি শক্তিশালী ভিত্তি হিসেবে কাজ করে। এটি একটি লিখিত দলিল হওয়ায় রাষ্ট্রের সকল অঙ্গ, কর্তৃপক্ষ ও নাগরিকদের জন্য একটি নির্দিষ্ট দিকনির্দেশনা প্রদান করে। দুষ্পরিবর্তনীয়তা সংবিধানকে স্থিতিশীল করে তোলে এবং রাজনৈতিক অনিশ্চয়তা রোধ করে। বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করায় আইন প্রয়োগের ক্ষেত্রে পক্ষপাতহীনতা বজায় থাকে, যা সুশাসনের একটি গুরুত্বপূর্ণ উপাদান। সংবিধানে মৌলিক অধিকার, মতপ্রকাশের স্বাধীনতা, ন্যায়বিচার পাওয়ার অধিকার, সমান সুযোগ প্রাপ্তির নিশ্চয়তা ইত্যাদি অন্তর্ভুক্ত রয়েছে, যা নাগরিকদের আত্মবিশ্বাস বাড়ায় এবং শাসকের জবাবদিহিতা নিশ্চিত করে। এছাড়া স্থানীয় সরকার ব্যবস্থার মাধ্যমে জনগণের অংশগ্রহণের সুযোগ এবং প্রশাসনিক বিকেন্দ্রীকরণ, সুশাসনের নীতিকে আরও সুদৃঢ় করে। সংবিধানের ২১ অনুচ্ছেদে নাগরিক ও কর্মচারীদের প্রতি জনগণের সেবা করার নির্দেশনা, শাসনব্যবস্থায় নৈতিকতার চর্চাকে উৎসাহিত করে।সুতরাং, বাংলাদেশের সংবিধানটি কাঠামোগতভাবে সুশাসনের মৌলিক উপাদানসমূহ নিশ্চিত করায় এটি সুশাসন প্রতিষ্ঠার জন্য যথার্থভাবেই উপযোগী।
HSCCivics 2nd PaperComilla 2025
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্থ চরিতার্থ করার বাসনা, প্রবল উচ্চাকাঙ্ক্ষা প্রভৃতি কারণে দুর্নীতি সমাজ ব্যবস্থায় প্রসার লাভ করছে।Q. দুর্নীতি প্রতিরোধে কোনটি কার্যকর ভূমিকা রাখে না?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্থ চরিতার্থ করার বাসনা, প্রবল উচ্চাকাঙ্ক্ষা প্রভৃতি কারণে দুর্নীতি সমাজ ব্যবস্থায় প্রসার লাভ করছে।Q. দুর্নীতির মাধ্যমে
i. আইন-শৃঙ্খলা বাহিনী যথাযথ দায়িত্ব পালন করে না
ii. বিচার ব্যবস্থা কলুষিত হয়
iii. ভূমি ব্যবস্থনায় ধস নামেনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বিশ্বের শতকরা কতভাগ মানুষ প্রতিবন্ধীতার সমস্যায় আক্রান্ত?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.কমনওয়েলথের বৈশিষ্ট্য হলো এর সদস্যগুলো-
i. স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র
ii. কোনো সামরিক জোটের সদস্য নয়
iii. একসময়ের ব্রিটিশ উপনিবেশনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.SAFTA এর মূল লক্ষ্য হচ্ছে, সদস্যভুক্ত দেশগুলোর মধ্যে
i. বাণিজ্য শুল্ক হ্রাস
ii. অবাধ বাণিজ্য এলাকা গঠন
iii. ভারসাম্যপূর্ণ বাণিজ্য এলাকা গড়ে তোলানিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.বাংলাদেশের বৈদেশিক নীতির মূল বৈশিষ্ট্য কোনটি নয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ইসলামী ভ্রাতৃত্ব, ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখার জন্য সর্ববৃহৎ মুসলিম সংগঠনটির নাম কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশ সরকারি কর্মকমিশন ন্যূনপক্ষে কতজন সদস্য নিয়ে গঠিত হতে পারে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোন সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা। তিনি কৃষ্ণাঙ্গদের অধিকারের জন্য সারাজীবন আন্দোলন সংগ্রাম করেছেন। জীবনের বেশির ভাগ সময়ই তিনি জেলে কাটিয়েছেন। তার এই ত্যাগের বিনিময়েই কৃষ্ণাঙ্গদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।Q. স্বাধীনতা আন্দোলনের জাতীয়তাবাদী নেতা হিসাবে তিনি জাতির কাছে কীরূপ সম্মান লাভ করেন
i. জাতীয় নেতা
ii. জাতির পিতা
iii. জাতির বিবেকনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা। তিনি কৃষ্ণাঙ্গদের অধিকারের জন্য সারাজীবন আন্দোলন সংগ্রাম করেছেন। জীবনের বেশির ভাগ সময়ই তিনি জেলে কাটিয়েছেন। তার এই ত্যাগের বিনিময়েই কৃষ্ণাঙ্গদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।Q. উদ্দীপকে বর্ণিত নেলসন ম্যান্ডেলার সঙ্গে বাংলাদেশের কোন নেতার তুলনা করা যায়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'একজাতি একরাষ্ট্র' কোন তত্ত্বের মূলমন্ত্র?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্বিশ্বের শতকরা কতভাগ মানুষ প্রতিবন্ধীতার সমস্যায় আক্রান্ত?কমনওয়েলথের বৈশিষ্ট্য হলো এর সদস্যগুলো-i. স্বাধীন-সার্বভৌম রাষ্ট্রii. কোনো সামরিকSAFTA এর মূল লক্ষ্য হচ্ছে, সদস্যভুক্ত দেশগুলোর মধ্যেi. বাণিজ্য শুল্ক হ্রাসii. অববাংলাদেশের বৈদেশিক নীতির মূল বৈশিষ্ট্য কোনটি নয়?ইসলামী ভ্রাতৃত্ব, ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখার জন্য সর্ববৃহৎ মুসলিম সংগঠনটির নাম বাংলাদেশ সরকারি কর্মকমিশন ন্যূনপক্ষে কতজন সদস্য নিয়ে গঠিত হতে পারে?কোন সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়?নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতানিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা'একজাতি একরাষ্ট্র' কোন তত্ত্বের মূলমন্ত্র?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।