সংসদীয় সরকার বলতে কী বোঝায়?
উত্তর: যে সরকারব্যবস্থায় শাসন বিভাগ ও আইন বিভাগের মধ্যে সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ এবং শাসন বিভাগের স্থায়িত্ব ও কার্যকারিতা আইন বিভাগের ওপর নির্ভরশীল তাকে সংসদীয় পদ্ধতির সরকার বলা হয় । সংসদীয় বা মন্ত্রিপরিষদ শাসিত সরকারব্যবস্থায় মন্ত্রিসভার হাতে শাসনক্ষমতা থাকে। সাধারণ নির্বাচনে সংসদের সংখ্যাগরিষ্ঠ আসনে বিজয়ী দল মন্ত্রিসভা গঠন করে। দলের আস্থাভাজন ব্যক্তি হন প্রধানমন্ত্রী। তিনিই মন্ত্রী নিয়োগ ও তাদের দপ্তর বণ্টন করে। মন্ত্রীরা সাধারণত আইন পরিষদ বা সংসদ সদস্যদের মধ্যে থেকে মনোনীত হন। তাই এ সরকারকে বলা হয় সংসদীয় বা পার্লামেন্টারি পদ্ধতির সরকার।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
সংসদীয় সরকার বলতে কী বোঝায়?
উদ্দীপক
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর