সংবিধানে মৌলিক অধিকারের সন্নিবেশ কেন গুরুত্বপূর্ণ? ব্যাখ্যা করো।
উত্তর: জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং নাগরিকের পরিপূর্ণ বিকাশের জন্য সংবিধানে মৌলিক অধিকার সন্নিবেশ করা গুরুত্বপূর্ণ। সকল গণতান্ত্রিক রাষ্ট্রেই জনগণের মৌলিক অধিকারসমূহ তাদের শাসনতন্ত্রে সন্নিবেশিত থাকে। মূলত গণতান্ত্রিক সমাজের ভিত্তিমূল হলো মৌলিক অধিকার। তাই বাংলাদেশ সংবিধানের ১৫ নং অনুচ্ছেদে মৌলিক অধিকার পূরণের নিশ্চয়তা প্রদান করা হয়েছে। স্বাভাবিক জীবনযাপন ও ব্যক্তিত্বের বিকাশের জন্য মৌলিক অধিকার অত্যন্ত গুরুত্বপূর্ণ। উদাহরণস্বরূপ বলা যায়, জীবনধারণ এবং স্বাধীনভাবে চলাফেরা করার অধিকার না থাকলে স্বাভাবিক জীবনযাপন সম্ভব নয়। আবার শিক্ষার অধিকার না থাকলে নাগরিকদের মেধা এবং ব্যক্তিত্বের বিকাশ সম্ভব নয়। চিকিৎসার অধিকার না থাকলে সুষ্ঠু শারীরিক বিকাশ বাধাগ্রস্ত হবে। তাই মৌলিক অধিকার নাগরিক জীবনের জন্য অতীব জরুরি একটি বিষয়।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
সংবিধানে মৌলিক অধিকারের সন্নিবেশ কেন গুরুত্বপূর্ণ? ব্যাখ্যা করো।
উদ্দীপক
নটরডেম কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর