শেয়ারFacebookWhatsApp

মৌলিক অধিকারের তাৎপর্য ব্যাখ্যা করো।

উত্তর: মৌলিক অধিকার রাষ্ট্র প্রদত্ত সেইসব সুযোগ-সুবিধাকে বোঝায়, যা নাগরিকদের ব্যক্তিত্ব বিকাশের জন্য একান্তভাবে অপরিহার্য। সংবিধানে 'মৌলিক অধিকারসমূহের তাৎপর্য অপরিসীম। এর ফলে নাগরিকদের জীবনের সকল প্রকার অনিশ্চয়তা হ্রাস পায় এবং সরকারের স্বৈরাচারী মানসিকতা রোধ করা সম্ভব হয়। মৌলিক অধিকার লঙ্ঘিত হলে জনগণ আইনের আশ্রয় লাভ করতে পারে। যার ফলে নাগরিকগণও রাষ্ট্রের প্রতি নিজেদের কর্তব্য ও দায়িত্ব পালনে উৎসাহ বোধ করে।

HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 2nd Paper · সৃজনশীল

মৌলিক অধিকারের তাৎপর্য ব্যাখ্যা করো।

উদ্দীপক

রিয়াদের বাবা তুর্কমেনিস্তানে বেড়াতে গিয়েছিলেন। ফিরে এসে তিনি রিয়াদকে বলেন, দেশটি একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র। রাষ্ট্রপতি একাধারে রাষ্ট্রের প্রধান ও সরকার প্রধান। দেশটিতে এক দলীয় শাসন বর্তমান । শাসনকারী দলটির নাম ডেমোক্রেটিক পার্টি অফ তুর্কমেনিস্তান। এ বক্তব্য শুনে রিয়াদ বলে, বাবা বাংলাদেশের স্বাধীনতার অব্যবহিত পরে এদেশের রাজনৈতিক ব্যবস্থাও অনেকটা এরূপ ছিল। রিয়াদ আরও বলে, সংবিধান সংশোধনের মাধ্যমে এদেশে একদলীয় শাসন প্রতিষ্ঠা করা হয়েছিল।

ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ · 2024

উত্তর

১৯৭২ সালে প্রণীত সংবিধানে ১১টি ভাগ ও ৪টি তফসিল ছিল।

উত্তর

মৌলিক অধিকার রাষ্ট্র প্রদত্ত সেইসব সুযোগ-সুবিধাকে বোঝায়, যা নাগরিকদের ব্যক্তিত্ব বিকাশের জন্য একান্তভাবে অপরিহার্য। সংবিধানে 'মৌলিক অধিকারসমূহের তাৎপর্য অপরিসীম। এর ফলে নাগরিকদের জীবনের সকল প্রকার অনিশ্চয়তা হ্রাস পায় এবং সরকারের স্বৈরাচারী মানসিকতা রোধ করা সম্ভব হয়। মৌলিক অধিকার লঙ্ঘিত হলে জনগণ আইনের আশ্রয় লাভ করতে পারে। যার ফলে নাগরিকগণও রাষ্ট্রের প্রতি নিজেদের কর্তব্য ও দায়িত্ব পালনে উৎসাহ বোধ করে।

উত্তর

উদ্দীপকে সংশোধনী বিলে পাশ হওয়া রাজনৈতিক দলটি হলো বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ' বা বাকশাল। সংবিধানের চতুর্থ সংশোধনীর মূল বিষয়বস্তু ছিল রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা ও একদলীয় রাজনীতির প্রবর্তন, যেটা বাকশালের মাধ্যমে বাস্তবায়ন করার পরিকল্পনা হয়। ১৯৭৫ সালের ২৫ জানুয়ারি জাতীয় সংসদে চতুর্থ সংশোধনী প্রস্তাবটি পাস হয়। আইন অনুযায়ী বাংলাদেশে একটি মাত্র 'জাতীয় দল' গঠনের ব্যবস্থা গৃহীত হয়। এ দলটি গঠিত হওয়ার সাথে সাথে অন্য দলগুলো বাতিল হয়ে যাবে বলে ঘোষণা করা হয়। সংশোধনীর মাধ্যমে সংবিধানের ৭০নং অনুচ্ছেদে পরিবর্তন এনে সংসদ সদস্যদের উপর দলীয় নিয়ন্ত্রণ আরো দৃঢ় করা হয়। উদ্দীপকের রিয়াদের বাবা রিয়াদকে বলেন, তুর্কমেনিস্তান একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র। রাষ্ট্রপতি একাধারে রাষ্ট্রের প্রধান ও সরকার প্রধান। দেশটিতে এক দলীয় শাসন বর্তমান। শাসনকারী দলটির নাম ডেমোক্রেটিক পার্টি অফ তুর্কমেনিস্তান। এ বক্তব্য শুনে রিয়াদ বলে বাবা বাংলাদেশের স্বাধীনতার অব্যবহিত পরে এদেশের রাজনৈতিক ব্যবস্থাও অনেকটা এরূপ ছিল রিয়াদ আরও বলে সংবিধান সংশোধনের মাধ্যমে এদেশে একদলীয় শাসন প্রতিষ্ঠা করা হয়েছিল। অর্থাৎ সে উপরে আলোচিত সংবিধানের চতুর্থ সংশোধনীর কথা বলেছে। কেননা এর মাধ্যমেই বাংলাদেশে 'বাকশাল' গঠিত হয়েছিল। তাই বলা যায়, সংশোধনী বিলে পাশ রাজনৈতিক দল বলতে বাকশালকেই বোঝানো হয়েছে।

উত্তর

উদ্দীপকে বর্ণিত সময়ে তথা রাষ্ট্রপতি শাসিত শাসনামলে বাংলাদেশ সংবিধানের মূলনীতিতে বেশকিছু পরিবর্তন আনা হয়েছিল। রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা প্রবর্তনের পর বাংলাদেশের সংবিধানের যেসকল পরিবর্তন আনা হয় তন্মধ্যে পঞ্চম সংশোধনী বিশেষভাবে উল্লেখযোগ্য। এর মাধ্যমে সংবিধানের মূলনীতিতে আমূল পরিবর্তন আনা হয় । ১৯৭২ সালে প্রণীত বাংলাদেশ সংবিধানের প্রস্তাবনায় রাষ্ট্র পরিচালনার চারটি মূলনীতি ঘোষণা করা হয়েছিল । এ সম্পর্কে সংবিধানের প্রস্তাবনায় বলা হয়েছে, যে সব মহান আদর্শ আমাদের বীর জনগণকে জাতীয় মুক্তির জন্য যুদ্ধে আত্মনিয়োগ ও প্রাণোৎসর্গ করতে উদ্বুদ্ধ করেছিল সেগুলো হলো জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতা । এ সকল আদর্শ এই সংবিধানের মূলনীতি হবে। পঞ্চম সংশোধনীর মাধ্যমে বাংলাদেশ সংবিধানের ৪টি মূলনীতির মধ্যে গণতন্ত্র ছাড়া বাকি তিনটিতেই পরিবর্তন আনা হয়েছিল। পঞ্চম সংশোধনীতে বাঙালি জাতীয়তাবাদের পরিবর্তে বাংলাদেশি জাতীয়তাবাদের ধারণা আনা হয়। ধর্মনিরপেক্ষতার পরিবর্তে সর্বশক্তিমান আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস আনা হয়। সমাজতন্ত্রকে অর্থনৈতিক ও সামাজিক ন্যায়বিচার হিসেবে রাষ্ট্রীয় মূলনীতি করা হয়। এছাড়া সংবিধানের প্রস্তাবনায় 'মুক্তি সংগ্রাম' এর পরিবর্তে 'স্বাধীনতা যুদ্ধ' শব্দগুচ্ছ সন্নিবেশিত হয়। এছাড়া সংবিধানের প্রস্তাবনার আগে 'বিসমিল্লাহির রহমানির রহিম' যুক্ত করা হয়। একইভাবে রাষ্ট্রপতি শাসিত শাসনামলে ষষ্ঠ থেকে একাদশ সংশোধনী পর্যন্ত গৃহীত হয়। যাতে সংবিধানের বিভিন্নাংশে পরিবর্তন আনা হয়েছিল। আলোচনা শেষে বলা যায়, রাষ্ট্রপতি শাসিত শাসনামলে রাষ্ট্র পরিচালনার মূলনীতিতে উল্লেখিত পরিবর্তনের পাশাপাশি আরও কিছু ক্ষেত্রেও পরিবর্তন আনা হয়েছিল।
HSCCivics 2nd Paperঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ 2024
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্থ চরিতার্থ করার বাসনা, প্রবল উচ্চাকাঙ্ক্ষা প্রভৃতি কারণে দুর্নীতি সমাজ ব্যবস্থায় প্রসার লাভ করছে।Q. দুর্নীতি প্রতিরোধে কোনটি কার্যকর ভূমিকা রাখে না?

Dinajpur · 2017

  • জনসচেতনতা
  • গণ নিরবতা
  • আইনের যথাযথ প্রয়োগ
  • সাধীন বিচার ব্যবস্থা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্থ চরিতার্থ করার বাসনা, প্রবল উচ্চাকাঙ্ক্ষা প্রভৃতি কারণে দুর্নীতি সমাজ ব্যবস্থায় প্রসার লাভ করছে।Q. দুর্নীতির মাধ্যমে
i. আইন-শৃঙ্খলা বাহিনী যথাযথ দায়িত্ব পালন করে না
ii. বিচার ব্যবস্থা কলুষিত হয়
iii. ভূমি ব্যবস্থনায় ধস নামেনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বিশ্বের শতকরা কতভাগ মানুষ প্রতিবন্ধীতার সমস্যায় আক্রান্ত?

Dinajpur · 2017

  • ১০
  • ১২
  • ১৪
  • ১৬

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.কমনওয়েলথের বৈশিষ্ট্য হলো এর সদস্যগুলো-
i. স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র
ii. কোনো সামরিক জোটের সদস্য নয়
iii. একসময়ের ব্রিটিশ উপনিবেশনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.SAFTA এর মূল লক্ষ্য হচ্ছে, সদস্যভুক্ত দেশগুলোর মধ্যে
i. বাণিজ্য শুল্ক হ্রাস
ii. অবাধ বাণিজ্য এলাকা গঠন
iii. ভারসাম্যপূর্ণ বাণিজ্য এলাকা গড়ে তোলানিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.বাংলাদেশের বৈদেশিক নীতির মূল বৈশিষ্ট্য কোনটি নয়?

Dinajpur · 2017

  • সমঝোতা ও সহযোগিতা
  • বন্ধুত্ব ও আন্তরিকতা
  • জাতীয় স্বার্থ সংরক্ষণ ও উদারনীতি
  • অন্য দেশে সামরিক হস্তক্ষেপ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ইসলামী ভ্রাতৃত্ব, ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখার জন্য সর্ববৃহৎ মুসলিম সংগঠনটির নাম কী?

Dinajpur · 2017

  • ও.আই.সি
  • ওপেক
  • ই.ইউ
  • ও.এ.ইউ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশ সরকারি কর্মকমিশন ন্যূনপক্ষে কতজন সদস্য নিয়ে গঠিত হতে পারে?

Dinajpur · 2017

  • ১২
  • ১৫

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোন সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়?

Dinajpur · 2017

  • দ্বাদশ
  • ত্রয়োদশ
  • চতুর্দশ
  • পঞ্চদশ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা। তিনি কৃষ্ণাঙ্গদের অধিকারের জন্য সারাজীবন আন্দোলন সংগ্রাম করেছেন। জীবনের বেশির ভাগ সময়ই তিনি জেলে কাটিয়েছেন। তার এই ত্যাগের বিনিময়েই কৃষ্ণাঙ্গদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।Q. স্বাধীনতা আন্দোলনের জাতীয়তাবাদী নেতা হিসাবে তিনি জাতির কাছে কীরূপ সম্মান লাভ করেন
i. জাতীয় নেতা
ii. জাতির পিতা
iii. জাতির বিবেকনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা। তিনি কৃষ্ণাঙ্গদের অধিকারের জন্য সারাজীবন আন্দোলন সংগ্রাম করেছেন। জীবনের বেশির ভাগ সময়ই তিনি জেলে কাটিয়েছেন। তার এই ত্যাগের বিনিময়েই কৃষ্ণাঙ্গদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।Q. উদ্দীপকে বর্ণিত নেলসন ম্যান্ডেলার সঙ্গে বাংলাদেশের কোন নেতার তুলনা করা যায়?

Dinajpur · 2017

  • শেরে বাংলা এ. কে. ফজলুল হক
  • হোসেন শহীদ সোহরাওয়ার্দী
  • মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী
  • বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'একজাতি একরাষ্ট্র' কোন তত্ত্বের মূলমন্ত্র?

Dinajpur · 2017

  • দ্বি-জাতি তত্ত্ব
  • কৃষক-প্রজা তত্ত্ব
  • প্রজাস্বত্ব
  • স্বদেশী তত্ত্ব

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্বিশ্বের শতকরা কতভাগ মানুষ প্রতিবন্ধীতার সমস্যায় আক্রান্ত?কমনওয়েলথের বৈশিষ্ট্য হলো এর সদস্যগুলো-i. স্বাধীন-সার্বভৌম রাষ্ট্রii. কোনো সামরিকSAFTA এর মূল লক্ষ্য হচ্ছে, সদস্যভুক্ত দেশগুলোর মধ্যেi. বাণিজ্য শুল্ক হ্রাসii. অববাংলাদেশের বৈদেশিক নীতির মূল বৈশিষ্ট্য কোনটি নয়?ইসলামী ভ্রাতৃত্ব, ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখার জন্য সর্ববৃহৎ মুসলিম সংগঠনটির নাম বাংলাদেশ সরকারি কর্মকমিশন ন্যূনপক্ষে কতজন সদস্য নিয়ে গঠিত হতে পারে?কোন সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়?নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতানিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা'একজাতি একরাষ্ট্র' কোন তত্ত্বের মূলমন্ত্র?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।