শেয়ারFacebookWhatsApp

যুক্তফ্রন্ট কী?

উত্তর: ১৯৫৪ সালের নির্বাচনের অংশগ্রহণকারী একটি সম্মিলিত রাজনৈতিক জোট হলো যুক্তফ্রন্ট।

HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 2nd Paper · সৃজনশীল

যুক্তফ্রন্ট কী?

উদ্দীপক

অনন্তপুর ও গইয়াতলা গ্রামের শিক্ষিত বেকার যুবকরা অর্থনৈতিকভাবে নিজেদের স্বাবলম্বী করার লক্ষ্যে একটি ব্যবসায়ী প্রতিষ্ঠান গড়ে তোলে। অনন্তপুর গ্রামের যুবকরা প্রতিষ্ঠান পরিচালনার মূল দায়িত্ব গ্রহণ করে। কয়েক বছর পর গইয়াতলা গ্রামের যুবকরা পরিচালনার দায়িত্ব নিয়ে বেশি সুবিধা নিচ্ছে এবং তারা বঞ্চিত হচ্ছে। গইতলা গ্রামের যুবকরা প্রতিষ্ঠানটি থেকে বেরিয়ে এসে নিজেরাই আলাদা ব্যবসায় প্রতিষ্ঠান গড়ে তোলে এটি পরিচালনার দায়িত্ব গ্রহণ করে। তারা প্রতিষ্ঠানটি সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সাধারণ নীতিমালা তৈরি করে এবং সদস্যদের স্বার্থ রক্ষার জন্য বিশেষ কিছু বিধান যুক্ত করে, যা আদালত কর্তৃক বলবৎযোগ্য। এছাড়াও পাঁচটি মূলনীতি লিপিবদ্ধ করে, যা তাদের ঐক্যবদ্ধ রাখতে ও প্রতিষ্ঠানটি পরিচালনা সহায়ক ভূমিকা পালন করে।

Jessore · 2023

উত্তর

১৯৫৪ সালের নির্বাচনের অংশগ্রহণকারী একটি সম্মিলিত রাজনৈতিক জোট হলো যুক্তফ্রন্ট।

উত্তর

মৌলিক গণতন্ত্র প্রকৃত গণতন্ত্র নয়। কেননা, মৌলিক গণতন্ত্র হলো জেনারেল আইয়ুব খানের এক অভিনব শাসন ব্যবস্থা। এটি এমন এক সীমিত গণতান্ত্রিক শাসন ব্যবস্থা যেখানে সার্বজনীন ভোটাধিকার প্রদানের পরিবর্তে কিছু সংখ্যক নির্ধারিত প্রতিনিধির দ্বারা জাতীয় নেতৃত্ব নির্বাচনের ব্যবস্থা করা হয়। প্রারদ্ভিক পর্যায়ে মৌলিক গণতন্ত্র ছিল একটি পাঁচ স্তর বিশিষ্ট ব্যবস্থা। মূলত জেনারেল আইয়ুব খান ক্ষমতা ধরে রাখার জন্য এই ধরনের জনবিচ্ছিন্ন গণতন্ত্রের সূচনা করে। তাই একে প্রকৃত গণতন্ত্র বলা হয় না।

উত্তর

উদ্দীপকের গইয়াতলা গ্রামের যুবকরা স্বার্থ রক্ষার জন্য যে বিধানগুলি তৈরি করেছে তার সাথে আমার দেশের নাগরিকের স্বার্থ রক্ষার মৌলিক অধিকার সংবলিত বিধানবলির মিল রয়েছে। বাংলাদেশের সংবিধানে জনগণের স্বার্থ রক্ষা ও ব্যক্তিত্ব বিকাশের পূর্ণতা প্রদানের লক্ষ্যে কিছু মৌলিক অধিকারের বিধান করা হয়েছে। বাংলাদেশ সংবিধানের তৃতীয় ভাগে অর্থাৎ ২৬ নং অনুচ্ছেদ থেকে ৪৭ নং অনুচ্ছেদ পর্যন্ত এসব মৌলিক অধিকার সন্নিবেশিত হয়েছে। এসব মৌলিক অধিকারের মধ্যে রয়েছে আইনের দৃষ্টিতে সমতা, সরকারি চাকরি লাভের সুযোগের ক্ষমতা, আইনের আশ্রয় লাভের অধিকার, জীবন ও ব্যক্তির স্বাধীনতার অধিকার, চলাফের আর স্বাধীনতা, সমাবেশ - সংগঠনের স্বাধীনতা, চিন্তা ও বিবেকের স্বাধীনতা এবং বাকস্বাধীনতা প্রভৃতি। আর অধিকার সমূহ নাগরিকের স্বার্থ রক্ষা করে। উদ্দীপকে দেখা যায়, গইয়াতলা গ্রামের যুবকরা একটি ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলে এবং তা পরিচালনার জন্য নীতিমালা তৈরি করে। এসব নীতিমালার মধ্যে এমন কিছু বিধানবলি রাখে যাতে তাদের প্রতিষ্ঠানের সদস্যদের স্বার্থরক্ষিত হয়। এসব বিধানগুলো আবার আদালত দ্বারা বলবৎযোগ্য। উদ্দীপকের এই বিধানগুলোর সাথে বাংলাদেশ সংবিধানের মৌলিক অধিকারের মিল রয়েছে। কেননা, মৌলিক অধিকার সমূহ আমার দেশের নাগরিকের স্বার্থ রক্ষার হাতিয়ার। সুতরাং উদ্দীপকের গইয়াতলার গ্রামের যুবকেরা স্বার্থ রক্ষায় যে বিধানবলি তৈরি করেছে তার সাথে আমার দেশের সংবিধানের মৌলিক অধিকার মিল রয়েছে।

উত্তর

উদ্দীপকে উল্লেখিত মূলনীতির সাথে আমার দেশের সংবিধানের রাষ্ট্র পরিচালনার মূলনীতি সাদৃশ্য রয়েছে। রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে এসব মূলনীতির গুরুত্ব অপরিসীম। ১৯৭২ সালের রচিত বাংলাদেশ সংবিধানে চারটি মূলনীতি সংযোজিত হয়। এ চারটি মূলনীতি হলো - জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা। এসব মূলনীতিসমূহের সন্নিবেশ বাংলাদেশের সংবিধানকে উত্তম সংবিধানে মর্যাদা প্রদান করে। বাংলাদেশের সংবিধান কার্যত সর্বোচ্চ জনকল্যাণ নিশ্চিত করার প্রয়াসে রচিত হয়েছে। সংবিধানে মানবাধিকার, রাজনৈতিক অধিকার, ধর্মীয় অধিকার ও পৃথক জাতিসত্তার স্বীকৃতি যেমন নিশ্চয়তা দেয়া হয়েছে তেমনি অর্থনৈতিক ক্ষেত্রে ও রাষ্ট্রের স্বরূপ চিহ্নিত আছে। এসব বিষয়ের মূল বক্তব্য কার্যত চারটি মূলনীতিতে অন্তর্নিহিত আছে। যেমন - পৃথিবীর অন্যান্য জাতি থেকে বাঙালি জাতিসত্তা সম্পূর্ণ পৃথক। এদেশের অভ্যন্তরে সকল উপজাতি সমূহের স্বীকৃতি প্রভৃতির সারাংশ হচ্ছে জাতীয়তাবাদ। শোষণমুক্ত অর্থব্যবস্থার প্রতিনিধিত্বশীল অংশ সমাজতন্ত্র। একইভাবে গণতন্ত্রের বিভিন্ন পর্যায়ে, নির্বাচন, রাজনৈতিক অধিকার মানবাধিকার প্রভৃতি অনুচ্ছেদের শিরোনাম হিসেবে মূলনীতিতে আছে গণতন্ত্র ও মানবাধিকার। আবার ধর্মীয় ক্ষেত্রে বিশেষ নীতি হচ্ছে ধর্মনিরপেক্ষতা।রাষ্ট্রীয় জীবনের সকল পরিব্যাপ্ত অংশের প্রতিনিধিত্বমূলক অংশ সংবিধানের মূলনীতিতে গভীরভাবে সুপ্ত রয়েছে। এসব মূলনীতির আলোকে রাষ্ট্র সঠিক ও সুন্দরভাবে পরিচালিত হয়। সুতরাং উপরিয়ক্ত আলোচনার পরিশেষে বলা যায়, উদ্দীপকে উল্লেখিত মূলনীতির সাথে বাংলাদেশের সংবিধানের মূলনীতি সাদৃশ্য রয়েছে। রাষ্ট্র পরিচালনা সহ রাষ্ট্রের সার্বিক কার্যক্রমের গুরুত্ব অপরিসীম।
HSCCivics 2nd PaperJessore 2023
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্থ চরিতার্থ করার বাসনা, প্রবল উচ্চাকাঙ্ক্ষা প্রভৃতি কারণে দুর্নীতি সমাজ ব্যবস্থায় প্রসার লাভ করছে।Q. দুর্নীতি প্রতিরোধে কোনটি কার্যকর ভূমিকা রাখে না?

Dinajpur · 2017

  • জনসচেতনতা
  • গণ নিরবতা
  • আইনের যথাযথ প্রয়োগ
  • সাধীন বিচার ব্যবস্থা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্থ চরিতার্থ করার বাসনা, প্রবল উচ্চাকাঙ্ক্ষা প্রভৃতি কারণে দুর্নীতি সমাজ ব্যবস্থায় প্রসার লাভ করছে।Q. দুর্নীতির মাধ্যমে
i. আইন-শৃঙ্খলা বাহিনী যথাযথ দায়িত্ব পালন করে না
ii. বিচার ব্যবস্থা কলুষিত হয়
iii. ভূমি ব্যবস্থনায় ধস নামেনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বিশ্বের শতকরা কতভাগ মানুষ প্রতিবন্ধীতার সমস্যায় আক্রান্ত?

Dinajpur · 2017

  • ১০
  • ১২
  • ১৪
  • ১৬

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.কমনওয়েলথের বৈশিষ্ট্য হলো এর সদস্যগুলো-
i. স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র
ii. কোনো সামরিক জোটের সদস্য নয়
iii. একসময়ের ব্রিটিশ উপনিবেশনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.SAFTA এর মূল লক্ষ্য হচ্ছে, সদস্যভুক্ত দেশগুলোর মধ্যে
i. বাণিজ্য শুল্ক হ্রাস
ii. অবাধ বাণিজ্য এলাকা গঠন
iii. ভারসাম্যপূর্ণ বাণিজ্য এলাকা গড়ে তোলানিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.বাংলাদেশের বৈদেশিক নীতির মূল বৈশিষ্ট্য কোনটি নয়?

Dinajpur · 2017

  • সমঝোতা ও সহযোগিতা
  • বন্ধুত্ব ও আন্তরিকতা
  • জাতীয় স্বার্থ সংরক্ষণ ও উদারনীতি
  • অন্য দেশে সামরিক হস্তক্ষেপ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ইসলামী ভ্রাতৃত্ব, ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখার জন্য সর্ববৃহৎ মুসলিম সংগঠনটির নাম কী?

Dinajpur · 2017

  • ও.আই.সি
  • ওপেক
  • ই.ইউ
  • ও.এ.ইউ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশ সরকারি কর্মকমিশন ন্যূনপক্ষে কতজন সদস্য নিয়ে গঠিত হতে পারে?

Dinajpur · 2017

  • ১২
  • ১৫

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোন সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়?

Dinajpur · 2017

  • দ্বাদশ
  • ত্রয়োদশ
  • চতুর্দশ
  • পঞ্চদশ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা। তিনি কৃষ্ণাঙ্গদের অধিকারের জন্য সারাজীবন আন্দোলন সংগ্রাম করেছেন। জীবনের বেশির ভাগ সময়ই তিনি জেলে কাটিয়েছেন। তার এই ত্যাগের বিনিময়েই কৃষ্ণাঙ্গদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।Q. স্বাধীনতা আন্দোলনের জাতীয়তাবাদী নেতা হিসাবে তিনি জাতির কাছে কীরূপ সম্মান লাভ করেন
i. জাতীয় নেতা
ii. জাতির পিতা
iii. জাতির বিবেকনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা। তিনি কৃষ্ণাঙ্গদের অধিকারের জন্য সারাজীবন আন্দোলন সংগ্রাম করেছেন। জীবনের বেশির ভাগ সময়ই তিনি জেলে কাটিয়েছেন। তার এই ত্যাগের বিনিময়েই কৃষ্ণাঙ্গদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।Q. উদ্দীপকে বর্ণিত নেলসন ম্যান্ডেলার সঙ্গে বাংলাদেশের কোন নেতার তুলনা করা যায়?

Dinajpur · 2017

  • শেরে বাংলা এ. কে. ফজলুল হক
  • হোসেন শহীদ সোহরাওয়ার্দী
  • মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী
  • বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'একজাতি একরাষ্ট্র' কোন তত্ত্বের মূলমন্ত্র?

Dinajpur · 2017

  • দ্বি-জাতি তত্ত্ব
  • কৃষক-প্রজা তত্ত্ব
  • প্রজাস্বত্ব
  • স্বদেশী তত্ত্ব

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্বিশ্বের শতকরা কতভাগ মানুষ প্রতিবন্ধীতার সমস্যায় আক্রান্ত?কমনওয়েলথের বৈশিষ্ট্য হলো এর সদস্যগুলো-i. স্বাধীন-সার্বভৌম রাষ্ট্রii. কোনো সামরিকSAFTA এর মূল লক্ষ্য হচ্ছে, সদস্যভুক্ত দেশগুলোর মধ্যেi. বাণিজ্য শুল্ক হ্রাসii. অববাংলাদেশের বৈদেশিক নীতির মূল বৈশিষ্ট্য কোনটি নয়?ইসলামী ভ্রাতৃত্ব, ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখার জন্য সর্ববৃহৎ মুসলিম সংগঠনটির নাম বাংলাদেশ সরকারি কর্মকমিশন ন্যূনপক্ষে কতজন সদস্য নিয়ে গঠিত হতে পারে?কোন সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়?নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতানিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা'একজাতি একরাষ্ট্র' কোন তত্ত্বের মূলমন্ত্র?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।