শেয়ারFacebookWhatsApp

সংবিধানে মৌলিক অধিকারের সন্নিবেশ কেন গুরুত্বপূর্ণ? ব্যাখ্যা কর।

উত্তর: নাগরিকদের ব্যক্তিত্ব বিকাশের জন্য মৌলিক অধিকারের গুরুত্ব অনস্বীকার্য যা একটি দেশের সংবিধান কর্তৃক নির্ধারিত ও বলবৎ হয়। এ অধিকার আইনের মতোই অলঙ্ঘনীয়। কোন ক্ষেত্রে মৌলিক অধিকার লঙ্ঘিত হলে ক্ষতিগ্রস্ত ব্যক্তির সর্বোচ্চ আদালতের শরণাপন্ন হয়ে সুবিচার লাভ করতে পারে। মৌলিক অধিকার ব্যক্তি স্বাধীনতার রক্ষাকবচ এবং নাগরিকের প্রতিভা বিকাশের অন্যতম পূর্বশর্ত হিসেবে পরিগণিত। তাই সংবিধানে মৌলিক অধিকার সন্নিবেশ খুবই গুরুত্বপূর্ণ।

HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 2nd Paper · সৃজনশীল

সংবিধানে মৌলিক অধিকারের সন্নিবেশ কেন গুরুত্বপূর্ণ? ব্যাখ্যা কর।

উদ্দীপক

'PP^{\prime} দেশের সংবিধান গণপরিষদের মাধ্যমে প্রতিষ্ঠা লাভ করে। সংবিধানটির প্রকৃতি হলো লিখিত ও দুষ্পরিবর্তনীয়। এ সংবিধানে মৌলিক অধিকারের সন্নিবেশ রয়েছে এবং এককেন্দ্রিক সংসদীয় গণতন্ত্র প্রবর্তনের কথা বলা হয়েছে।

Dinajpur · 2023

উত্তর

দেশ থেকে সর্বপ্রকার সাম্প্রদায়িকতা উচ্ছেদ করে, রাজনৈতিক উদ্দেশ্যে ধর্মের অপব্যবহার প্রতিরোধ করে সকল ধর্মকে সমান মর্যাদা দেওয়ার নীতিই নিরপেক্ষতা।

উত্তর

নাগরিকদের ব্যক্তিত্ব বিকাশের জন্য মৌলিক অধিকারের গুরুত্ব অনস্বীকার্য যা একটি দেশের সংবিধান কর্তৃক নির্ধারিত ও বলবৎ হয়। এ অধিকার আইনের মতোই অলঙ্ঘনীয়। কোন ক্ষেত্রে মৌলিক অধিকার লঙ্ঘিত হলে ক্ষতিগ্রস্ত ব্যক্তির সর্বোচ্চ আদালতের শরণাপন্ন হয়ে সুবিচার লাভ করতে পারে। মৌলিক অধিকার ব্যক্তি স্বাধীনতার রক্ষাকবচ এবং নাগরিকের প্রতিভা বিকাশের অন্যতম পূর্বশর্ত হিসেবে পরিগণিত। তাই সংবিধানে মৌলিক অধিকার সন্নিবেশ খুবই গুরুত্বপূর্ণ।

উত্তর

উদ্দীপকে 'PP^{\prime} দেশের সংবিধানে সাথে আমার পঠিত বাংলাদেশ সংবিধানের মিল রয়েছে। সংবিধান হলো রাষ্ট্র পরিচালনার জন্য লিখিত ও অলিখিত বিধি-বিধানবলির সমষ্টি। একটি রাষ্ট্রের সংবিধানের শাসকের ক্ষমতা,শাসিতের অধিকার ও কর্তব্য এবং উভয়ের সম্পর্কে প্রকৃতি সুস্পষ্ট রূপে লেখা থাকে। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় স্বাধীনতা লাভের পর এক বছরের মধ্যে একটি বিশ্বনন্দিত সংবিধান তৈরি করতে সক্ষম হয় বাংলাদেশ। গণপরিষদের দীর্ঘ আলাপ-আলোচনার পরে এই সংবিধান রচিত হয়। এ সংবিধানের অন্যতম বৈশিষ্ট্য হলো এটি লিখিত এবং পরিবর্তনের দিক থেকে দুষ্পরিবর্তনীয় । এ সংবিধানের ৩য় ভাগে নাগরিকের স্বার্থ রক্ষার জন্য মৌলিক অধিকার সন্নিবেশ করা হয়েছে। ১৯৭২ সালের সংবিধানের বলা হয় বাংলাদেশ সরকার ব্যবস্থা হবে এককেন্দ্রিক ও সংসদীয় পদ্ধতির, যেখানে মন্ত্রী পরিষদ তার কাজের জন্য আইনসভার নিকট দায়ী থাকবে। উদ্দীপকে দেখা যায়, 'PP^{\prime} দেশের সংবিধান গণপরিষদের মাধ্যমে প্রতিষ্ঠা লাভ করে এবং সংবিধানের প্রকৃতি হলো লিখিত ও দুষ্পরিবর্তীয়। আবার 'PP^{\prime} দেশের সংবিধানের মৌলিক অধিকার সন্নিবেশ রয়েছে এবং এককেন্দ্রিক সংসদীয় গণতন্ত্র প্রবর্তনের কথা বলা হয়েছে। যা বাংলাদেশ সংবিধানের সাথে সাদৃশ্যপূর্ণ। সুতরাং বলা যায় উদ্দীপকের 'PP^{\prime} দেশের সংবিধানের সাথে বাংলাদেশ সংবিধানের মিল রয়েছে।

উত্তর

উদ্দীপকে বর্ণিত সংবিধানটি মূলত ১৯৭২ সালের বাংলাদেশ সংবিধানকে নির্দেশ করে। বিশ্বের অন্যান্য গণতান্ত্রিক রাষ্ট্রের সংবিধানের ন্যায় বাংলাদেশের সংবিধান ও অন্য বৈশিষ্ট্যের অধিকারী। বাংলাদেশের সংবিধানের অন্যতম বৈশিষ্ট্য হলো এটি লিখিত সংবিধান। এ সংবিধানের ধারা গুলো সব লিখিত আকারে আছে।এতে ১ টি প্রস্তাবনা, ১১ ভাগ ৭ টি তফসিল ও ১৫৩ টি অনুচ্ছেদ রয়েছে। বাংলাদেশের সংবিধানে একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো এটি দুুষ্পপরিবর্তনীয় প্রকৃতির। সংবিধানের কোন ধারা বা বিধানসমূহ পরিবর্তন, সংশোধন বা রহিতকরণের জন্য জাতীয় সংসদের দুই -তৃতীয়াংশ সদস্যের সম্মতি প্রয়োজন হয়। সংবিধানের তৃতীয় ভাগে মোট ১৮ টি মৌলিক অধিকার সন্নিবেশ করা হয়েছে। যা এ সংবিধানের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। মৌলিক অধিকার খর্ব হবে এমন কোন আইন সংসদ প্রণয়ন করতে পারবে না। এসব মৌলিক অধিকার আদালত দ্বারা বলবৎযোগ্য। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশের সংবিধানে ও রাষ্ট্র পরিচালনার মূলনীতি উল্লেখ করা হয়েছে। বাংলাদেশের সংবিধান বাংলাদেশকে একটি এককেন্দ্রিক গণপ্রজাতন্ত্রিক রাষ্ট্র হিসেবে ঘোষণা করছে। বাংলাদেশ সংবিধানের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল সংসদীয় পদ্ধতির সরকার ব্যবস্থা। সংবিধান অনুসারে প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন মন্ত্রিপরিষদ হবে শাসনকার্য পরিচালনার মূল চালিকাশক্তি। সংবিধান এককক্ষ বিশিষ্ট আইনসভার বিধান রাখা হয় এবং এই আইনসভার নাম রাখা হয় জাতীয় সংসদ। এ সংবিধানের আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো বিচার বিভাগের স্বাধীনতা। বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করার জন্য নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথক রাখা হয়েছে। বাংলাদেশ সংবিধানে জনগণের সার্বভৌম ক্ষমতার উৎস হিসেবে ঘোষণা করা হয়েছে।
HSCCivics 2nd PaperDinajpur 2023
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্থ চরিতার্থ করার বাসনা, প্রবল উচ্চাকাঙ্ক্ষা প্রভৃতি কারণে দুর্নীতি সমাজ ব্যবস্থায় প্রসার লাভ করছে।Q. দুর্নীতি প্রতিরোধে কোনটি কার্যকর ভূমিকা রাখে না?

Dinajpur · 2017

  • জনসচেতনতা
  • গণ নিরবতা
  • আইনের যথাযথ প্রয়োগ
  • সাধীন বিচার ব্যবস্থা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্থ চরিতার্থ করার বাসনা, প্রবল উচ্চাকাঙ্ক্ষা প্রভৃতি কারণে দুর্নীতি সমাজ ব্যবস্থায় প্রসার লাভ করছে।Q. দুর্নীতির মাধ্যমে
i. আইন-শৃঙ্খলা বাহিনী যথাযথ দায়িত্ব পালন করে না
ii. বিচার ব্যবস্থা কলুষিত হয়
iii. ভূমি ব্যবস্থনায় ধস নামেনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বিশ্বের শতকরা কতভাগ মানুষ প্রতিবন্ধীতার সমস্যায় আক্রান্ত?

Dinajpur · 2017

  • ১০
  • ১২
  • ১৪
  • ১৬

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.কমনওয়েলথের বৈশিষ্ট্য হলো এর সদস্যগুলো-
i. স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র
ii. কোনো সামরিক জোটের সদস্য নয়
iii. একসময়ের ব্রিটিশ উপনিবেশনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.SAFTA এর মূল লক্ষ্য হচ্ছে, সদস্যভুক্ত দেশগুলোর মধ্যে
i. বাণিজ্য শুল্ক হ্রাস
ii. অবাধ বাণিজ্য এলাকা গঠন
iii. ভারসাম্যপূর্ণ বাণিজ্য এলাকা গড়ে তোলানিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.বাংলাদেশের বৈদেশিক নীতির মূল বৈশিষ্ট্য কোনটি নয়?

Dinajpur · 2017

  • সমঝোতা ও সহযোগিতা
  • বন্ধুত্ব ও আন্তরিকতা
  • জাতীয় স্বার্থ সংরক্ষণ ও উদারনীতি
  • অন্য দেশে সামরিক হস্তক্ষেপ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ইসলামী ভ্রাতৃত্ব, ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখার জন্য সর্ববৃহৎ মুসলিম সংগঠনটির নাম কী?

Dinajpur · 2017

  • ও.আই.সি
  • ওপেক
  • ই.ইউ
  • ও.এ.ইউ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশ সরকারি কর্মকমিশন ন্যূনপক্ষে কতজন সদস্য নিয়ে গঠিত হতে পারে?

Dinajpur · 2017

  • ১২
  • ১৫

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোন সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়?

Dinajpur · 2017

  • দ্বাদশ
  • ত্রয়োদশ
  • চতুর্দশ
  • পঞ্চদশ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা। তিনি কৃষ্ণাঙ্গদের অধিকারের জন্য সারাজীবন আন্দোলন সংগ্রাম করেছেন। জীবনের বেশির ভাগ সময়ই তিনি জেলে কাটিয়েছেন। তার এই ত্যাগের বিনিময়েই কৃষ্ণাঙ্গদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।Q. স্বাধীনতা আন্দোলনের জাতীয়তাবাদী নেতা হিসাবে তিনি জাতির কাছে কীরূপ সম্মান লাভ করেন
i. জাতীয় নেতা
ii. জাতির পিতা
iii. জাতির বিবেকনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা। তিনি কৃষ্ণাঙ্গদের অধিকারের জন্য সারাজীবন আন্দোলন সংগ্রাম করেছেন। জীবনের বেশির ভাগ সময়ই তিনি জেলে কাটিয়েছেন। তার এই ত্যাগের বিনিময়েই কৃষ্ণাঙ্গদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।Q. উদ্দীপকে বর্ণিত নেলসন ম্যান্ডেলার সঙ্গে বাংলাদেশের কোন নেতার তুলনা করা যায়?

Dinajpur · 2017

  • শেরে বাংলা এ. কে. ফজলুল হক
  • হোসেন শহীদ সোহরাওয়ার্দী
  • মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী
  • বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'একজাতি একরাষ্ট্র' কোন তত্ত্বের মূলমন্ত্র?

Dinajpur · 2017

  • দ্বি-জাতি তত্ত্ব
  • কৃষক-প্রজা তত্ত্ব
  • প্রজাস্বত্ব
  • স্বদেশী তত্ত্ব

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্বিশ্বের শতকরা কতভাগ মানুষ প্রতিবন্ধীতার সমস্যায় আক্রান্ত?কমনওয়েলথের বৈশিষ্ট্য হলো এর সদস্যগুলো-i. স্বাধীন-সার্বভৌম রাষ্ট্রii. কোনো সামরিকSAFTA এর মূল লক্ষ্য হচ্ছে, সদস্যভুক্ত দেশগুলোর মধ্যেi. বাণিজ্য শুল্ক হ্রাসii. অববাংলাদেশের বৈদেশিক নীতির মূল বৈশিষ্ট্য কোনটি নয়?ইসলামী ভ্রাতৃত্ব, ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখার জন্য সর্ববৃহৎ মুসলিম সংগঠনটির নাম বাংলাদেশ সরকারি কর্মকমিশন ন্যূনপক্ষে কতজন সদস্য নিয়ে গঠিত হতে পারে?কোন সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়?নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতানিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা'একজাতি একরাষ্ট্র' কোন তত্ত্বের মূলমন্ত্র?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।

সংবিধানে মৌলিক অধিকারের সন্নিবেশ কেন গুরুত্বপূর্ণ? ব্যাখ্যা কর। | Prosthuti