শেয়ারFacebookWhatsApp

মৌলিক অধিকারের গুরুত্ব বর্ণনা কর।

উত্তর: নাগরিকদের ব্যক্তিত্ব বিকাশের জন্য মৌলিক অধিকারের গুরুত্ব অনস্বীকার্য যা একটি দেশের সংবিধান কর্তৃক নির্ধারিত ও বলবৎ হয়। এ অধিকার আইনের মতই অলংঘনীয়। কোন কোন ক্ষেত্রে মৌলিক অধিকার লঙ্ঘিত হলে ক্ষতিগ্রস্ত ব্যক্তি সর্বোচ্চ আদালতের শরণাপন্ন হয়ে সুবিচার লাভ করতে পারেন। এ আইন পরিবর্তন যোগ্য নয়। ব্যক্তি স্বাধীনতার রক্ষাকবচ এবং নাগরিকের প্রতিভা বিকাশের অন্যতম পূর্ব শর্ত হিসেবে পরিগণিত হয়।

HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 2nd Paper · সৃজনশীল

মৌলিক অধিকারের গুরুত্ব বর্ণনা কর।

উদ্দীপক

শাপলা দ্বাদশ মানবিকের ছাত্রী। সে তার পরীক্ষার উত্তরপত্রে একটি দেশের সংবিধানের কিছু গুরুত্বপূর্ণ তথ্য লেখে। তথ্যগুলো হলো- (i) লিখিত সংবিধান (ii) মৌলিক অধিকার (iii) সংসদীয় সরকার (iv) রাষ্ট্র পরিচালনার মূলনীতি

Sylhet · 2021

উত্তর

১৯৭২ সালের সংবিধানে খড়সা প্রণয়ন কমিটির সদস্য সংখ্যা ছিল ৩৪ জন।

উত্তর

নাগরিকদের ব্যক্তিত্ব বিকাশের জন্য মৌলিক অধিকারের গুরুত্ব অনস্বীকার্য যা একটি দেশের সংবিধান কর্তৃক নির্ধারিত ও বলবৎ হয়। এ অধিকার আইনের মতই অলংঘনীয়। কোন কোন ক্ষেত্রে মৌলিক অধিকার লঙ্ঘিত হলে ক্ষতিগ্রস্ত ব্যক্তি সর্বোচ্চ আদালতের শরণাপন্ন হয়ে সুবিচার লাভ করতে পারেন। এ আইন পরিবর্তন যোগ্য নয়। ব্যক্তি স্বাধীনতার রক্ষাকবচ এবং নাগরিকের প্রতিভা বিকাশের অন্যতম পূর্ব শর্ত হিসেবে পরিগণিত হয়।

উত্তর

উদ্দীপকে বর্ণিত শাপলার লেখা তথ্য গুলোর সাথে বাংলাদেশের সংবিধানের মিল রয়েছে। সংবিধানের প্রধান বৈশিষ্ট্যসমূহ হলো- ১. লিখিত সংবিধান : বিশ্বের অন্যান্য স্বাধীন দেশের সংবিধানের ন্যায় বাংলাদেশের সংবিধানও লিখিত এবং সুস্পষ্ট। এ সংবিধানের অধিকাংশ ধারা লিপিবদ্ধ আকারে আছে। এতে ১ টি প্রস্তাবনা, ১১ টি ভাগ,৭ টি তফসিল ও ১৫৩ টি অনুচ্ছেদ রয়েছে। সংবিধানের শাসন ব্যবস্থার প্রকৃতি, রাষ্ট্রভাষা, জাতীয় সংগীত, জাতীয় প্রতীক ইত্যাদির সুস্পষ্ট উল্লেখ আছে। ২. মৌলিক অধিকারের সন্নিবেশ : সংবিধানের তৃতীয় ভাগে বাংলাদেশের নাগরিকদের মৌলিক অধিকারের সন্নিবেশ করা হয়েছে। বাক স্বাধীনতা, সাম্প্রতিক ক্রয়ের স্বাধীনতা, সামনের স্বাধীনতা, ন্যায়বিচার লাভের অধিকার, সরকারি চাকরি ল্যাবের অধিকার, ধর্মীয় অধিকার প্রভৃতি মৌলিক অধিকার হিসেবে ঘোষিত হয়। মৌলিক অধিকার গুলো কোন কারণে লঙ্ঘিত হলে ক্ষতিগ্রস্ত ব্যক্তি মৌলিক অধিকারের রক্ষক হিসেবে সুপ্রিম কোর্টের আশ্রয় নিয়ে সুবিচার লাভ করতে পারে। ৩. সংসদীয় সরকার পদ্ধতি : বাংলাদেশের সংবিধান দেশের জন্য সংসদীয় তথ্যমন্ত্রী পরিষদ শাসিত সরকার শাসিত সরকার পদ্ধতির প্রবর্তন করেছে। সংবিধানের ৭ অনুচ্ছেদে উল্লেখ করা হয়, " প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ। " এ ব্যবস্থায় প্রধানমন্ত্রীর সহ গোটা মন্ত্রিপরিষদ নির্বাহী ক্ষমতার কেন্দ্রবিন্দু। রাষ্ট্রপ্রধান তথা রাষ্ট্রপতির নাম মাত্র বা সংবিধানিক প্রধানের ভূমিকা পালন করেন। মন্ত্রিপরিষদ তাদের যাবতীয় কাজের জন্য ব্যক্তিগত ও যৌথভাবে নির্বাচিত আইন পরিষদের নিকট দায়ী থাকেন। ৪. রাষ্ট্র পরিচালনার মূলনীতি : বিশ্বের অন্যান্য দেশের সংবিধানের ন্যায় বাংলাদেশের সংবিধানের রাষ্ট্র পরিচালনায় মূলনীতি উল্লেখ করা হয়েছে। মূল সংবিধানে চারটি মূলনীতির সংবিধানের মুখস্তম্ভ হিসেবে উল্লেখ করা হয়েছে। এগুলো হচ্ছে - জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা। উদ্দীপকেও আমরা দেখতে পাই, শাপলার দ্বাদশ শ্রেণীর মানবিক বিভাগের ছাত্রী। সে তার পরীক্ষার উত্তরপত্রে একটি দেশে সংবিধানে কিছু গুরুত্বপূর্ণ তথ্য লেখে। তথ্যগুলো হলো- লিখিত সংবিধান, মৌলিক অধিকার, সংসদীয় সরকার এবং রাষ্ট্র পরিচালনার মূলনীতি -যা উপরে উল্লেখিত বাংলাদেশ সংবিধানের বৈশিষ্ট্যের সাথে পুরোপুরি মিলে যায়। অতএব বলা যায় উদ্দীপকে বর্ণিত শাপলার লেখা তথ্য গুলোর সাথে বাংলাদেশের সংবিধানের মিল রয়েছে।

উত্তর

শাপলার লেখা তথ্যের সাথে বাংলাদেশ সংবিধানের মিল রয়েছে। হ্যাঁ, আমি মনে করি বাংলাদেশ সংবিধান একটি উত্তম সংবিধান। উত্তম সংবিধানের কতগুলো বৈশিষ্ট্য রয়েছে। সেগুলো হলো- এতে রাষ্ট্রের প্রাসঙ্গিক বিষয়গুলো যেমন -মৌলিক অধিকার, রাষ্ট্র পরিচালনার মূলনীতি, সংবিধান সংশোধন পদ্ধতি,স্পষ্টতা, সংক্ষিপ্ততা সহ সকল বিষয়ের সংক্ষিপ্ত ব্যাখ্যাসহরল ভাষায় বর্ণিত। একটি উত্তম সংবিধানে জনগণের চাহিদা, আসা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটে। দীর্ঘদিন ধরে একটি জাতি যে সক্রিয়তা ও মৌলিকতা লালন করে থাকে তা উত্তম সংবিধানে ফুটে ওঠে। উত্তম সংবিধান জনগণের ধারক ও বাহক। জনমতের প্রতি লক্ষ্য রেখেই এটি পরিবর্তিত ও পরিবর্ধিত হয়। উত্তম সংবিধান একটি রাষ্ট্রের জন্য যেমন কার্যকরী তেমনি নাগরিকের জন্য কল্যাণকর এ সংবিধানের ভাষা সহজ সরল ও প্রাঞ্জল হয়। ফলে তা সকলের কাছে সুস্পষ্ট ও বোধগম্য হয়। এতে অপ্রয়োজনীয় কোন বিষয় স্থান পায় না। জনগণ সরকারের হস্তক্ষেপ ছাড়া তার অধিকার সম্পর্কে সচেতন হয়ে ওঠে। ফলের জনগণের বিপ্লবী হয়ে ওঠার সম্ভাবনা থাকে না। এ সংবিধান রাষ্ট্রীয় সামাজিক পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারে। জনমতের প্রতিফলন ঘটিয়ে উত্তম সংবিধান একটি রাষ্ট্রের উন্নয়নের পথকে সুগম করে। ফলে এমন সংবিধান প্রতিটি রাষ্ট্রই কামনা করে। বাংলাদেশের সংবিধান লিখিত ও দুষ্পরিবর্তনীয়। এটি সর্বোচ্চ আইন। এতে মৌলিক অধিকার ও রাষ্ট্র পরিচালনার মূলনীতি বিদ্যমান। বাংলাদেশ সংবিধানের সংসদীয় গণতন্ত্র অর্থাৎ জনমতের প্রতিফলন রয়েছে। এতে বিচার বিভাগের স্বাধীনতা ও সার্বজনীন ভোটাধিকার বিদ্যমান। উপরিক্ত আলোচনা পরিপ্রেক্ষিতে বলা যায়, একটি উত্তম সংবিধানে যা যা আছে বাংলাদেশ সংবিধানে তার সবগুলো উপস্থিত রয়েছে।বাংলাদেশ সংবিধান বাস্তবধর্মী ও যুগোপযোগী। তাই বাংলাদেশ সংবিধান একটি উত্তম সংবিধান।
HSCCivics 2nd PaperSylhet 2021
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্থ চরিতার্থ করার বাসনা, প্রবল উচ্চাকাঙ্ক্ষা প্রভৃতি কারণে দুর্নীতি সমাজ ব্যবস্থায় প্রসার লাভ করছে।Q. দুর্নীতি প্রতিরোধে কোনটি কার্যকর ভূমিকা রাখে না?

Dinajpur · 2017

  • জনসচেতনতা
  • গণ নিরবতা
  • আইনের যথাযথ প্রয়োগ
  • সাধীন বিচার ব্যবস্থা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্থ চরিতার্থ করার বাসনা, প্রবল উচ্চাকাঙ্ক্ষা প্রভৃতি কারণে দুর্নীতি সমাজ ব্যবস্থায় প্রসার লাভ করছে।Q. দুর্নীতির মাধ্যমে
i. আইন-শৃঙ্খলা বাহিনী যথাযথ দায়িত্ব পালন করে না
ii. বিচার ব্যবস্থা কলুষিত হয়
iii. ভূমি ব্যবস্থনায় ধস নামেনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বিশ্বের শতকরা কতভাগ মানুষ প্রতিবন্ধীতার সমস্যায় আক্রান্ত?

Dinajpur · 2017

  • ১০
  • ১২
  • ১৪
  • ১৬

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.কমনওয়েলথের বৈশিষ্ট্য হলো এর সদস্যগুলো-
i. স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র
ii. কোনো সামরিক জোটের সদস্য নয়
iii. একসময়ের ব্রিটিশ উপনিবেশনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.SAFTA এর মূল লক্ষ্য হচ্ছে, সদস্যভুক্ত দেশগুলোর মধ্যে
i. বাণিজ্য শুল্ক হ্রাস
ii. অবাধ বাণিজ্য এলাকা গঠন
iii. ভারসাম্যপূর্ণ বাণিজ্য এলাকা গড়ে তোলানিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.বাংলাদেশের বৈদেশিক নীতির মূল বৈশিষ্ট্য কোনটি নয়?

Dinajpur · 2017

  • সমঝোতা ও সহযোগিতা
  • বন্ধুত্ব ও আন্তরিকতা
  • জাতীয় স্বার্থ সংরক্ষণ ও উদারনীতি
  • অন্য দেশে সামরিক হস্তক্ষেপ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ইসলামী ভ্রাতৃত্ব, ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখার জন্য সর্ববৃহৎ মুসলিম সংগঠনটির নাম কী?

Dinajpur · 2017

  • ও.আই.সি
  • ওপেক
  • ই.ইউ
  • ও.এ.ইউ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশ সরকারি কর্মকমিশন ন্যূনপক্ষে কতজন সদস্য নিয়ে গঠিত হতে পারে?

Dinajpur · 2017

  • ১২
  • ১৫

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোন সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়?

Dinajpur · 2017

  • দ্বাদশ
  • ত্রয়োদশ
  • চতুর্দশ
  • পঞ্চদশ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা। তিনি কৃষ্ণাঙ্গদের অধিকারের জন্য সারাজীবন আন্দোলন সংগ্রাম করেছেন। জীবনের বেশির ভাগ সময়ই তিনি জেলে কাটিয়েছেন। তার এই ত্যাগের বিনিময়েই কৃষ্ণাঙ্গদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।Q. স্বাধীনতা আন্দোলনের জাতীয়তাবাদী নেতা হিসাবে তিনি জাতির কাছে কীরূপ সম্মান লাভ করেন
i. জাতীয় নেতা
ii. জাতির পিতা
iii. জাতির বিবেকনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা। তিনি কৃষ্ণাঙ্গদের অধিকারের জন্য সারাজীবন আন্দোলন সংগ্রাম করেছেন। জীবনের বেশির ভাগ সময়ই তিনি জেলে কাটিয়েছেন। তার এই ত্যাগের বিনিময়েই কৃষ্ণাঙ্গদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।Q. উদ্দীপকে বর্ণিত নেলসন ম্যান্ডেলার সঙ্গে বাংলাদেশের কোন নেতার তুলনা করা যায়?

Dinajpur · 2017

  • শেরে বাংলা এ. কে. ফজলুল হক
  • হোসেন শহীদ সোহরাওয়ার্দী
  • মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী
  • বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'একজাতি একরাষ্ট্র' কোন তত্ত্বের মূলমন্ত্র?

Dinajpur · 2017

  • দ্বি-জাতি তত্ত্ব
  • কৃষক-প্রজা তত্ত্ব
  • প্রজাস্বত্ব
  • স্বদেশী তত্ত্ব

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্বিশ্বের শতকরা কতভাগ মানুষ প্রতিবন্ধীতার সমস্যায় আক্রান্ত?কমনওয়েলথের বৈশিষ্ট্য হলো এর সদস্যগুলো-i. স্বাধীন-সার্বভৌম রাষ্ট্রii. কোনো সামরিকSAFTA এর মূল লক্ষ্য হচ্ছে, সদস্যভুক্ত দেশগুলোর মধ্যেi. বাণিজ্য শুল্ক হ্রাসii. অববাংলাদেশের বৈদেশিক নীতির মূল বৈশিষ্ট্য কোনটি নয়?ইসলামী ভ্রাতৃত্ব, ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখার জন্য সর্ববৃহৎ মুসলিম সংগঠনটির নাম বাংলাদেশ সরকারি কর্মকমিশন ন্যূনপক্ষে কতজন সদস্য নিয়ে গঠিত হতে পারে?কোন সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়?নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতানিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা'একজাতি একরাষ্ট্র' কোন তত্ত্বের মূলমন্ত্র?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।