শেয়ারFacebookWhatsApp

'খ' ছকে যে রাজনৈতিক ব্যক্তিত্ব লক্ষণীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর ভূমিকা মূল্যায়ন কর।

উত্তর: উদ্দীপকের 'খ' ছকে স্বাধীনতাপূর্ব বাংলার অন্যতম রাজনৈতিক ব্যক্তিত্ব গণতন্ত্রের মানসপুত্র হোসেন শহীদ সোহ্রাওয়ার্দীর প্রতি ইঙ্গিত করা হয়েছে। গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর অসামান্য অবদান রয়েছে। হোসেন শহীদ সোহ্রাওয়ার্দী ছিলেন গণতন্ত্রমনা। রাজনীতিতে গণতান্ত্রিক ধারা চালু করার মানসে তিনি পাকিস্তানে প্রথম শক্তিশালী বিরোধী দলের সৃষ্টি করেন। তিনি বিশ্বাস করতেন যে, সাধারণ নির্বাচনই গণতন্ত্রের সূতিকাগার। তিনি জনগণের স্বাধিকারকে গণতন্ত্রের অন্যতম পূর্বশর্ত হিসেবে গ্রহণ করেছিলেন। তার মতে শাসনতন্ত্রের প্রশ্নে জনগণের রায়ই চূড়ান্ত। গণতন্ত্রের প্রতি গভীর শ্রদ্ধা পোষণ করতে তিনি পিছপা হতেন না। তিনি বিশ্বাস করতেন নির্ভুল নীতির ওপর প্রতিষ্ঠিত গণতন্ত্র কখনোই ব্যর্থ হতে পারে না। গণতন্ত্রের প্রশ্নে আপসহীন নেতা ছিলেন বলেই তাকে গণতন্ত্রের মানসপুত্র বলা হয়। সোহরাওয়ার্দী একজন শ্রমিক নেতা হিসেবে কলকাতায় রাজনৈতিক জীবন শুরু করেন। অল্প সময়ের মধ্যেই তিনি ৩৬টি ট্রেড ইউনিয়ন গড়ে তুলতে সক্ষম হন। ১৯২৩ সালে চিত্তরঞ্জন দাশের উদ্যোগে 'বেঙ্গল প্যাক্ট' সম্পাদনে তিনি মুখ্য ভূমিকা পালন করেন। পরবর্তীতে ১৯৩৭- ৪৩ সালে মুসলিম লীগের সাধারণ সম্পাদক হিসেবে দলকে সুসংগঠিত করার ক্ষেত্রে অসাধারণ দক্ষতার পরিচয় দেন। ১৯৪৯ সালের ২৩ জুন পাকিস্তানের প্রথম ও প্রধান বিরোধী দল আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠায়ও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। যা তার গণতান্ত্রিক মূল্যবোধের পরিচায়ক হয়ে রয়েছে। এছাড়া তিনি আইনমন্ত্রী থাকা অবস্থায় ১৯৫৬ সালে পাকিস্তানের প্রথম সংবিধান প্রণীত হয়। উক্ত সংবিধানে সংখ্যাগরিষ্ঠ জনগণের চাহিদার কথা মাথায় রেখেই তার প্রচেষ্টায় বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষার মর্যাদা দেওয়া হয়। উপরের আলোচনা থেকে বোঝা যায়, হোসেন শহীদ সোহরাওয়ার্দী ছিলেন স্বাধীনতাপূর্ব বাংলায় গণতন্ত্র প্রতিষ্ঠার অগ্রনায়ক। তার রাজনৈতিক ভাবশিষ্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পরবর্তীতে গণতান্ত্রিক উপায়েই গণতান্ত্রিক বাংলাদেশের অভ্যুত্থান ঘটান।

HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 2nd Paper · সৃজনশীল

'খ' ছকে যে রাজনৈতিক ব্যক্তিত্ব লক্ষণীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর ভ…

Dhaka · 2019

উত্তর

বঙ্গভঙ্গের সময় ভারতের গভর্নর জেনারেল ছিলেন লর্ড কার্জন।

উত্তর

বাংলা অঞ্চলে সমাজ সংস্কার ও শিক্ষা বিস্তারে স্যার সৈয়দ আহমদের মতো অবদান রাখার কারণে নবাব আব্দুল লতিফকে 'বাংলার সৈয়দ আহমদ' বলা হয়। স্যার সৈয়দ আহমদ মুসলমানদের উন্নতির জন্য ইংরেজদের সাথে সহযোগিতার নীতি ও পাশ্চাত্য শিক্ষা গ্রহণের ওপর জোর দেন। তাঁর মতো নবাব আব্দুল লতিফও বুঝতে পেরেছিলেন যে, আধুনিক শিক্ষা ব্যতীত বাংলার মুসলমানদের উন্নতি সম্ভব নয়। এ জন্যে তিনি বাংলায় অনেক শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠায় ভূমিকা পালন করেন এবং মাদ্রাসা শিক্ষার আধুনিকীকরণে সচেষ্ট হন। তার এরূপ কর্মকাণ্ডের জন্যে তাকে বাংলার সৈয়দ আহমদ বলা হয়।

উত্তর

উদ্দীপকে 'ক' ছকে বাংলার অন্যতম রাজনৈতিক ব্যক্তিত্ব শেরে বাংলা এ. কে. ফজলুল হকের প্রতি ইঙ্গিত করা হয়েছে। শিক্ষা বিস্তারে তিনি অসামান্য ভূমিকা রেখেছেন। শেরে বাংলা এ. কে. ফজলুল হক বুঝতে পেরেছিলেন যে, আধুনিক শিক্ষা এবং জ্ঞান-বিজ্ঞানে উন্নতি না করতে পারলে বাংলার জনগণের উন্নতি সম্ভব হবে না। তাই তিনি ১৯০৬ সালে সর্বভারতীয় শিক্ষা সম্মেলন আহ্বান করেন। এ সম্মেলনে তিনি আধুনিক ও বিজ্ঞানসম্মত পাশ্চাত্য শিক্ষার ওপর গুরুত্ব দেন । ১৯১৩ সালে তিনি বঙ্গীয় আইন পরিষদে শিক্ষা পরিকল্পনা পেশ করেন। তার অক্লান্ত প্রচেষ্টায় কলকাতায় টেইলর হোস্টেল, কারমাইকেল হোস্টেল এবং বেকার হোস্টেল প্রতিষ্ঠিত হয়। ১৯২১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা এবং ফজলুল হক হল প্রতিষ্ঠায় শেরে বাংলার অবদান অবিস্মরণীয় । এছাড়া কলকাতার ইসলামিয়া কলেজ এবং মুসলিম শিক্ষা তহবিল গঠনেও তাঁর অবদান রয়েছে। মহিলাদের জন্য লেডি ব্রেবোর্ন কলেজ ও ইডেন মহিলা কলেজ প্রতিষ্ঠার মাধ্যমে তিনি নারী শিক্ষায়ও অবদান রেখেছেন। উপরের আলোচনা ও তথ্যে এ কথা সুস্পষ্ট যে, বাংলার জনগণের মাঝে শিক্ষা বিস্তারে শেরে বাংলা এ. কে. ফজলুল হক অনবদ্য ভূমিকা পালন করে গেছেন।

উত্তর

উদ্দীপকের 'খ' ছকে স্বাধীনতাপূর্ব বাংলার অন্যতম রাজনৈতিক ব্যক্তিত্ব গণতন্ত্রের মানসপুত্র হোসেন শহীদ সোহ্রাওয়ার্দীর প্রতি ইঙ্গিত করা হয়েছে। গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর অসামান্য অবদান রয়েছে। হোসেন শহীদ সোহ্রাওয়ার্দী ছিলেন গণতন্ত্রমনা। রাজনীতিতে গণতান্ত্রিক ধারা চালু করার মানসে তিনি পাকিস্তানে প্রথম শক্তিশালী বিরোধী দলের সৃষ্টি করেন। তিনি বিশ্বাস করতেন যে, সাধারণ নির্বাচনই গণতন্ত্রের সূতিকাগার। তিনি জনগণের স্বাধিকারকে গণতন্ত্রের অন্যতম পূর্বশর্ত হিসেবে গ্রহণ করেছিলেন। তার মতে শাসনতন্ত্রের প্রশ্নে জনগণের রায়ই চূড়ান্ত। গণতন্ত্রের প্রতি গভীর শ্রদ্ধা পোষণ করতে তিনি পিছপা হতেন না। তিনি বিশ্বাস করতেন নির্ভুল নীতির ওপর প্রতিষ্ঠিত গণতন্ত্র কখনোই ব্যর্থ হতে পারে না। গণতন্ত্রের প্রশ্নে আপসহীন নেতা ছিলেন বলেই তাকে গণতন্ত্রের মানসপুত্র বলা হয়। সোহরাওয়ার্দী একজন শ্রমিক নেতা হিসেবে কলকাতায় রাজনৈতিক জীবন শুরু করেন। অল্প সময়ের মধ্যেই তিনি ৩৬টি ট্রেড ইউনিয়ন গড়ে তুলতে সক্ষম হন। ১৯২৩ সালে চিত্তরঞ্জন দাশের উদ্যোগে 'বেঙ্গল প্যাক্ট' সম্পাদনে তিনি মুখ্য ভূমিকা পালন করেন। পরবর্তীতে ১৯৩৭- ৪৩ সালে মুসলিম লীগের সাধারণ সম্পাদক হিসেবে দলকে সুসংগঠিত করার ক্ষেত্রে অসাধারণ দক্ষতার পরিচয় দেন। ১৯৪৯ সালের ২৩ জুন পাকিস্তানের প্রথম ও প্রধান বিরোধী দল আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠায়ও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। যা তার গণতান্ত্রিক মূল্যবোধের পরিচায়ক হয়ে রয়েছে। এছাড়া তিনি আইনমন্ত্রী থাকা অবস্থায় ১৯৫৬ সালে পাকিস্তানের প্রথম সংবিধান প্রণীত হয়। উক্ত সংবিধানে সংখ্যাগরিষ্ঠ জনগণের চাহিদার কথা মাথায় রেখেই তার প্রচেষ্টায় বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষার মর্যাদা দেওয়া হয়। উপরের আলোচনা থেকে বোঝা যায়, হোসেন শহীদ সোহরাওয়ার্দী ছিলেন স্বাধীনতাপূর্ব বাংলায় গণতন্ত্র প্রতিষ্ঠার অগ্রনায়ক। তার রাজনৈতিক ভাবশিষ্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পরবর্তীতে গণতান্ত্রিক উপায়েই গণতান্ত্রিক বাংলাদেশের অভ্যুত্থান ঘটান।
HSCCivics 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্থ চরিতার্থ করার বাসনা, প্রবল উচ্চাকাঙ্ক্ষা প্রভৃতি কারণে দুর্নীতি সমাজ ব্যবস্থায় প্রসার লাভ করছে।Q. দুর্নীতি প্রতিরোধে কোনটি কার্যকর ভূমিকা রাখে না?

Dinajpur · 2017

  • জনসচেতনতা
  • গণ নিরবতা
  • আইনের যথাযথ প্রয়োগ
  • সাধীন বিচার ব্যবস্থা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্থ চরিতার্থ করার বাসনা, প্রবল উচ্চাকাঙ্ক্ষা প্রভৃতি কারণে দুর্নীতি সমাজ ব্যবস্থায় প্রসার লাভ করছে।Q. দুর্নীতির মাধ্যমে
i. আইন-শৃঙ্খলা বাহিনী যথাযথ দায়িত্ব পালন করে না
ii. বিচার ব্যবস্থা কলুষিত হয়
iii. ভূমি ব্যবস্থনায় ধস নামেনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বিশ্বের শতকরা কতভাগ মানুষ প্রতিবন্ধীতার সমস্যায় আক্রান্ত?

Dinajpur · 2017

  • ১০
  • ১২
  • ১৪
  • ১৬

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.কমনওয়েলথের বৈশিষ্ট্য হলো এর সদস্যগুলো-
i. স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র
ii. কোনো সামরিক জোটের সদস্য নয়
iii. একসময়ের ব্রিটিশ উপনিবেশনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.SAFTA এর মূল লক্ষ্য হচ্ছে, সদস্যভুক্ত দেশগুলোর মধ্যে
i. বাণিজ্য শুল্ক হ্রাস
ii. অবাধ বাণিজ্য এলাকা গঠন
iii. ভারসাম্যপূর্ণ বাণিজ্য এলাকা গড়ে তোলানিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.বাংলাদেশের বৈদেশিক নীতির মূল বৈশিষ্ট্য কোনটি নয়?

Dinajpur · 2017

  • সমঝোতা ও সহযোগিতা
  • বন্ধুত্ব ও আন্তরিকতা
  • জাতীয় স্বার্থ সংরক্ষণ ও উদারনীতি
  • অন্য দেশে সামরিক হস্তক্ষেপ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ইসলামী ভ্রাতৃত্ব, ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখার জন্য সর্ববৃহৎ মুসলিম সংগঠনটির নাম কী?

Dinajpur · 2017

  • ও.আই.সি
  • ওপেক
  • ই.ইউ
  • ও.এ.ইউ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশ সরকারি কর্মকমিশন ন্যূনপক্ষে কতজন সদস্য নিয়ে গঠিত হতে পারে?

Dinajpur · 2017

  • ১২
  • ১৫

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোন সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়?

Dinajpur · 2017

  • দ্বাদশ
  • ত্রয়োদশ
  • চতুর্দশ
  • পঞ্চদশ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা। তিনি কৃষ্ণাঙ্গদের অধিকারের জন্য সারাজীবন আন্দোলন সংগ্রাম করেছেন। জীবনের বেশির ভাগ সময়ই তিনি জেলে কাটিয়েছেন। তার এই ত্যাগের বিনিময়েই কৃষ্ণাঙ্গদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।Q. স্বাধীনতা আন্দোলনের জাতীয়তাবাদী নেতা হিসাবে তিনি জাতির কাছে কীরূপ সম্মান লাভ করেন
i. জাতীয় নেতা
ii. জাতির পিতা
iii. জাতির বিবেকনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা। তিনি কৃষ্ণাঙ্গদের অধিকারের জন্য সারাজীবন আন্দোলন সংগ্রাম করেছেন। জীবনের বেশির ভাগ সময়ই তিনি জেলে কাটিয়েছেন। তার এই ত্যাগের বিনিময়েই কৃষ্ণাঙ্গদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।Q. উদ্দীপকে বর্ণিত নেলসন ম্যান্ডেলার সঙ্গে বাংলাদেশের কোন নেতার তুলনা করা যায়?

Dinajpur · 2017

  • শেরে বাংলা এ. কে. ফজলুল হক
  • হোসেন শহীদ সোহরাওয়ার্দী
  • মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী
  • বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'একজাতি একরাষ্ট্র' কোন তত্ত্বের মূলমন্ত্র?

Dinajpur · 2017

  • দ্বি-জাতি তত্ত্ব
  • কৃষক-প্রজা তত্ত্ব
  • প্রজাস্বত্ব
  • স্বদেশী তত্ত্ব

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্বিশ্বের শতকরা কতভাগ মানুষ প্রতিবন্ধীতার সমস্যায় আক্রান্ত?কমনওয়েলথের বৈশিষ্ট্য হলো এর সদস্যগুলো-i. স্বাধীন-সার্বভৌম রাষ্ট্রii. কোনো সামরিকSAFTA এর মূল লক্ষ্য হচ্ছে, সদস্যভুক্ত দেশগুলোর মধ্যেi. বাণিজ্য শুল্ক হ্রাসii. অববাংলাদেশের বৈদেশিক নীতির মূল বৈশিষ্ট্য কোনটি নয়?ইসলামী ভ্রাতৃত্ব, ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখার জন্য সর্ববৃহৎ মুসলিম সংগঠনটির নাম বাংলাদেশ সরকারি কর্মকমিশন ন্যূনপক্ষে কতজন সদস্য নিয়ে গঠিত হতে পারে?কোন সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়?নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতানিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা'একজাতি একরাষ্ট্র' কোন তত্ত্বের মূলমন্ত্র?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।