উদ্দীপকের সাথে তোমার পঠিত কোনো রাজনৈতিক ব্যক্তিত্বের সাদৃশ্য আছে কি? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত ব্যক্তির সাথে আমার পঠিত রাজনৈতিক ব্যক্তিত্ব শেরে বাংলা এ. কে. ফজলুল হকের সাদৃশ্য আছে। উদ্দীপকে দেখা যায়, রাজনৈতিক নেতা নুরুল ইসলাম সাধারণ মানুষের কল্যাণের জন্য রাজনীতি করেন। সকলের জন্য ন্যূনতম দুবেলা খাবার নিশ্চিত করা তাঁর স্বপ্ন। তাই কৃষি উন্নয়নে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। নুরুল ইসলাম সম্পর্কে উল্লিখিত এ সমস্ত বৈশিষ্ট্যই শেরে বাংলা এ. কে. ফজলুল হকের মধ্যে বিদ্যমান ছিল। শেরে বাংলা এ. কে. ফজলুল হক জনকল্যাণমূলক রাজনীতি করতেন । বাংলার কৃষক সমাজসহ আপামর জনসাধারণের কল্যাণ সাধন করাই ছিল তাঁর রাজনীতির মূল লক্ষ্য। অসাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গির অধিকারী এ রাজনৈতিক নেতা একাধারে কৃষক দরদি এবং শিক্ষানুরাগী ছিলেন। তিনি ১৯৩৭ সালে মুখ্যমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর ঋণ সালিশি বোর্ড গঠন করে জমিদার ও গ্রাম্য মহাজনদের দ্বারা কৃষকদের অধিকার আদায়ে বলিষ্ঠ ভূমিকা রাখেন। কৃষকদের সুবিধার্থে তিনি ১৯৩৮ সালে 'প্রজাস্বত্ব আইন' এবং ১৯৪০ সালে মহাজনি আইন' পাস করেন। এভাবে কৃষক ও কৃষি উন্নয়নে তিনি ব্যাপক ভূমিকা পালন করেন। এছাড়াও শিক্ষা বিস্তারে তার অসামান্য অবদান ছিল। মোটকথা শেরে বাংলা ছিলেন একজন কল্যাণকামী ও কৃষক দরদি রাজনৈতিক নেতা। উপরের আলোচনা - ও বিশ্লেষণ থেকে এ কথা সুস্পষ্ট যে, উদ্দীপকে উল্লিখিত নুরুল ইসলামের সাথে আমার পাঠ্যবইয়ে বর্ণিত রাজনৈতিক ব্যক্তিত্ব শেরে বাংলা এ. কে. ফজলুল হকের সাদৃশ্য রয়েছে।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের সাথে তোমার পঠিত কোনো রাজনৈতিক ব্যক্তিত্বের সাদৃশ্য আছে কি…
উদ্দীপক
Rajshahi · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর