উদ্দীপকে বর্ণিত ব্যক্তিত্ব বেঙ্গল প্যাক্ট সম্পাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন— বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে বর্ণিত ব্যক্তিত্ব, অর্থাৎ দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ বেঙ্গল প্যাক্ট সম্পাদনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। চিত্তরঞ্জন দাশ ছিলেন চিন্তা-চেতনা ও মননে একজন অসাম্প্রদায়িক ব্যক্তিত্ব। তার সময় হিন্দু-মুসলমানদের মধ্যকার সাম্প্রদায়িক বিরোধ তাকে উদ্বিগ্ন করে তোলে। তিনি স্পষ্ট বুঝতে পেরেছিলেন বাংলার হিন্দু-মুসলিম সম্পর্ক ঠিক না হলে কোনো সম্প্রদায়ই ভালো থাকবে না। এই উদ্দেশ্যকে সামনে রেখে বাংলায় হিন্দু-মুসলিম সমস্যা দূর করার জন্য দূরদর্শী, অসাম্প্রদায়িক এই নেতার ঐকান্তিক প্রচেষ্টায় স্বরাজ দল ও মুসলমান নেতাদের মধ্যে ১৯২৩ সালে 'বেঙ্গল প্যাক্ট' নামে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। অচিরেই এই চুক্তি 'সিআর দাস ফরমুলা' নামে খ্যাতি অর্জন করে। বাংলা তথা ভারতবর্ষে হিন্দু-মুসলিম সম্পর্ক উন্নয়ন এবং বেঙ্গল প্যাক্ট স্থাপনের ক্ষেত্রে দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ যে ভূমিকা রাখেন তা অবিস্মরণীয়। চিত্তরঞ্জন দাশ একজন দূরদর্শী ও বাস্তববাদী রাজনীতিবিদ হিসেবে বুঝতে পারেন যে, বাংলার মুসলমানদের দাবি-দাওয়া উপেক্ষা করে ভারতের স্বাধীনতা অর্জন সম্ভব নয়। দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের উদার দৃষ্টিভঙ্গি ও সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা রেখে বাংলার মুসলিম নেতা এ. কে. ফজলুল হক ও সোহ্রাওয়ার্দী প্রমুখ তার সাথে সহযোগিতার হাত প্রসারিত করেন। তারা সকল সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে হিন্দু-মুসলিম সাম্প্রদায়িক বন্ধনকে সুদৃঢ় করার লক্ষ্যে দীর্ঘ আলাপ-আলোচনার পর একটি ঐতিহাসিক চুক্তি সম্পাদন করেন। এই চুক্তিটিকে ইতিহাসে 'বেঙ্গল প্যাক্ট' নামে আখ্যায়িত করা হয় উপরের আলোচনা থেকে প্রমাণিত হয় যে, বেঙ্গল প্যাক্ট সম্পাদনে চিত্তরঞ্জন দাশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত ব্যক্তিত্ব বেঙ্গল প্যাক্ট সম্পাদনে গুরুত্বপূর্ণ ভূম…
উদ্দীপক
Rajshahi · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর