ফয়জুর রহমানের সাথে তোমার বইয়ের কোন নেতার মিল রয়েছে? তাঁর রাজনৈতিক অবদান ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের ফয়জুর রহমানের সাথে আমার পঠিত রাজনৈতিক ব্যক্তিত্ব হোসেন শহীদ সোহরাওয়ার্দীর মিল রয়েছে। উপমহাদেশের রাজনৈতিক অঙ্গনে তাঁর তাৎপর্যপূর্ণ অবদান ছিল। সোহরাওয়ার্দী একজন শ্রমিক নেতা হিসেবে কলকাতায় রাজনৈতিক জীবন শুরু করেন। অল্প সময়ের মধ্যে নাবিক, রেল কর্মচারী, পাটকল ও সুতাকল কর্মচারী, রিকশা ও গাড়িচালকসহ বিভিন্ন পেশার মেহনতি মানুষের জন্য প্রায় ৩৬টি ট্রেড ইউনিয়ন গড়ে তোলেন। তিনি ১৯২৩ সালে চিত্তরঞ্জন দাশের উদ্যোগে বেঙ্গল প্যাক্ট সম্পাদনে মুখ্য ভূমিকা পালন করেন। এ চুক্তিটি ব্রিটিশ ভারতের হিন্দু-মুসলমানদের মধ্যকার সাম্প্রদায়িক ব্যবধান দূর করার জন্য সম্পাদিত হয়েছিল। হোসেন শহীদ সোহরাওয়ার্দী মুসলিম লীগের সাধারণ সম্পাদক হিসেবে ১৯৩৭-83 সালে দলকে সুসংগঠিত করতে অসাধারণ অবদান রাখেন। ১৯৪৯ সালের ২৩ জুন পাকিস্তানের প্রথম ও প্রধান বিরোধী দল আওয়ামী মুসলিম লীগ (পরবর্তীতে আওয়ামী লীগ) প্রতিষ্ঠায়ও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তার আইনমন্ত্রী থাকা অবস্থায়ই পাকিস্তানের প্রথম সংবিধান প্রণীত হয় (পাকিস্তান সৃষ্টির ৯ বছর পর ১৯৫৬ সালে)। তার প্রচেষ্টায় ১৯৫৬ সালের সংবিধানের ২১৪ নং অনুচ্ছেদে বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষার মর্যাদা দেওয়া হয়। উল্লিখিত আলোচনার প্রেক্ষিতে বলা যায়, বাংলার মানুষের মুক্তি ও উন্নয়নের জন্য হোসেন শহীদ সোহ্রাওয়ার্দীর রাজনৈতিক অবদান অতুলনীয়। শুধু তাই নয়, তিনি বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে জনগণের সংগঠিত হওয়ার ক্ষেত্রে অনুপ্রেরণামূলক আদর্শ রেখে গেছেন।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
ফয়জুর রহমানের সাথে তোমার বইয়ের কোন নেতার মিল রয়েছে? তাঁর রাজনৈতি…
উদ্দীপক
Comilla · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর