উদ্দীপকে বর্ণিত ব্যক্তিত্ব ছিলেন একজন খাঁটি বাঙালি- বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের বর্ণনায় ইঙ্গিতকৃত ব্যক্তিত্ব অর্থাৎ শেরে বাংলা এ. কে. ফজলুল হক ছিলেন একজন খাঁটি বাঙালি—কথাটি যথার্থ। বাঙালি জাতীয়তাবাদের অগ্রদূত শেরে বাংলা এ. কে. ফজলুল হক ছিলেন একজন খাঁটি বাঙালি নেতা। তিনি সবসময় বাঙালির দাবি- দাওয়া আদায় এবং সাহিত্য-সংস্কৃতি রক্ষায় সোচ্চার ছিলেন। রাজনৈতিক ক্ষেত্রেও তার অবদান খুবই তাৎপর্যমণ্ডিত। সমসাময়িককালের রাজনীতিতে তিনি বাঙালিদের প্রতিনিধিত্ব করতেন। অবিভক্ত বাংলার প্রথম মুখ্যমন্ত্রী শেরে বাংলা এ. কে. ফজলুল হক ১৯৪০ সালে ঐতিহাসিক লাহোর প্রস্তাবের মাধ্যমে তার রাজনৈতিক প্রজ্ঞা ও ব্যক্তিত্বের স্বাক্ষর রাখেন। একজন বাঙালি হিসেবে শেরে বাংলা এ. কে. ফজলুল হক বাংলার কৃষক সমাজের মুক্তির দিশারি হিসেবে আবির্ভূত হন। কৃষিনির্ভর বাংলা অঞ্চলে কৃষকদের মুখে হাসি ফোটাতে তিনি সমগ্র রাজনৈতিক জীবন জুড়েই নিবেদিতপ্রাণ ছিলেন। তার আন্তরিক প্রচেষ্টায় কৃষিঋণ আইন, মহাজনী আইন ও প্রজাস্বত্ব আইন পাস হয়। ফলে বাংলার কৃষকরা অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিকভাবে স্বাবলম্বী হয়। কৃষিক্ষেত্র ছাড়াও বাংলার অবহেলিত জনসমাজের মাঝে শিক্ষা বিস্তারে তিনি ভূমিকা রেখেছেন। তিনি তার রাজনৈতিক প্রজ্ঞা ও দূরদর্শিতা কাজে লাগিয়ে বুঝতে পেরেছিলেন যে, বাঙালি জাতির সর্বাঙ্গীন উন্নতি ও অগ্রগতির জন্য শিক্ষা প্রয়োজন। তাই তিনি শিক্ষাক্ষেত্রে বাঙালিদের অংশগ্রহণ বৃদ্ধিতে ব্যাপক কর্মসূচি গ্রহণ করেন এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলেন। তিনি ১৯১৩ সালে বঙ্গীয় আইন পরিষদে শিক্ষা পরিকল্পনা পেশ করেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়, ইসলামিয়া কলেজ, ইডেন কলেজ, লেডি ব্রেবোর্ন কলেজ, মুসলিম এডুকেশন ফান্ড প্রভৃতি প্রতিষ্ঠায় ভূমিকা রাখেন। উপরের আলোচনা থেকে এ কথা বলা যায়, শেরে বাংলা এ. কে. ফজলুল হক ছিলেন একজন খাঁটি বাঙালি। তিনি তাঁর বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে বাংলার কৃষি, শিক্ষা ও সামাজিক উন্নয়নে ব্যাপক অবদান রেখেছেন।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত ব্যক্তিত্ব ছিলেন একজন খাঁটি বাঙালি- বিশ্লেষণ কর।
উদ্দীপক
Rajshahi · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর