উদ্দীপকের সাথে তোমার পঠিত কোন রাজনৈতিক ব্যক্তিত্বের সাদৃশ্য রয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের সাথে আমার পঠিত রাজনৈতিক ব্যক্তিত্ব শেরে বাংলা এ.কে. ফজলুল হকের সাদৃশ্য রয়েছে। ব্রিটিশ ভারতের রাজনীতিতে বিশেষ করে তদানীন্তন অবিভক্ত বাংলার রাজনীতিতে শেরে বাংলা এ. কে. ফজলুল হক ছিলেন এক উজ্জ্বল নক্ষত্র। ১৯১১ সালে তিনি সক্রিয়ভাবে রাজনীতিতে প্রবেশ করেন। তার রাজনৈতিক শক্তির একমাত্র উৎস ছিল এদেশের কৃষক সমাজ। কৃষক দরদী এই জননেতা দূরদৃষ্টি দিয়ে অনুভব করতে পেরেছিলেন যে, বাংলাদেশ এবং বাঙালির উন্নতি নির্ভর করে অর্থনৈতিক উন্নতি তথা কৃষক সমাজের ভাগ্যের উন্নতির ওপর। অবহেলিত কৃষকদের উন্নতির জন্য তিনি কৃষি ঋণ আইন প্রণয়ন, নিখিল বঙ্গ প্রজা সমিতি গঠন, ঋণ- সালিশি বোর্ড গঠন, বঙ্গীয় প্রজাস্বত্ব আইন প্রণয়ন ইত্যাদি করেছিলেন। তিনি ছিলেন মানবতাবানী এবং অসাম্প্রদায়িক নেতা। উদ্দীপকে বলা হয়েছে, সাকিব একজন রাজনীতিবিদ। সর্বস্তরের মানুষের কলনের জন্য তার রাজনীতি। কৃষি ও শিক্ষা ক্ষেত্রে তার অনেক অবদান। এরূপ বর্ণনায় বাঙালির মহান নেতা শেরে বাংলা এ.কে. ফজলুল হকের সাদৃশ্য রয়েছে। কারণ শেরে বাংলা এ.কে. ফজলুল হক ছিলেন জনমানুষের নেতা। আজীবন তিনি সাধারণ মানুষের কল্যাণে এবং কৃষককুলের মুক্তির জন্য রাজনীতি করেছেন।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের সাথে তোমার পঠিত কোন রাজনৈতিক ব্যক্তিত্বের সাদৃশ্য রয়েছে?…
উদ্দীপক
Dinajpur · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর