উদ্দীপকের 'M [গণিত] কলাম তোমার পঠিত কোন রাজনৈতিক ব্যক্তিত্বকে নির্দেশ করে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের 'M [গণিত] কলাম আমার পঠিত রাজনৈতিক ব্যক্তিত্ব দেশবন্ধু চিত্তরঞ্জন দাসকে নির্দেশ করে। দেশবন্ধু চিত্তরঞ্জন দাস ছিলেন মনে প্রানে একজন অসাম্প্রদায়িক মানুষ। তিনি বিশ্বাস করতেন যে হিন্দু মুসলিম ঐক্য প্রতিষ্ঠিত না হলে এবং উভয়ের শ্রেণী সম্মিলিত প্রতিষ্ঠা না থাকলে ভারতবর্ষের রাজনৈতিক মুক্তি অসম্ভব। কেননা হিন্দু ও মুসলিম মিলেই এই বাংলা। সমগ্র ভারতবর্ষের নেতা হলেও তিনি মনে প্রাণে একজন বাঙালি ছিলেন। তার প্রতিষ্ঠিত স্বরাজ দল ভারতীয় জনগণের মধ্যে হিন্দু মুসলিম নির্বিশেষে সকলের নিকট আস্থা অর্জন করতে সক্ষম হয়েছিল। যেখানে তা নিজস্ব অসাম্প্রদায়িক চিন্তা চেতনা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বাংলার হিন্দু মুসলিম সম্পর্কে সেতুবন্ধন স্বরূপ বেঙ্গল প্যাক্ট তার সমর্থনপুষ্ট হয়েছিল। উদ্দীপকের 'M [গণিত] কলামের তথ্যগুলোর দিকে নজর দিলে দেখা যায়, সেখানে বেঙ্গল প্যাক্ট, স্বরাজ দল ও হিন্দু মুসলিম ঐক্য স্থাপনে একজন রাজনৈতিক ব্যক্তিত্বের কৃতিত্ব তুলে ধরা হয়েছে। এর মধ্য দিয়ে মূলত দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের কথায় ব্যক্ত করা হয়েছে যা উপরের আলোচনা থেকে সহজে অনুমান করা যায়।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের 'M কলাম তোমার পঠিত কোন রাজনৈতিক ব্যক্তিত্বকে নির্দেশ করে…
Barisal · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর