বাংলাদেশের স্বাধীনতা অর্জনে উদ্দীপকে বর্ণিত নেতার অবদান বিশ্লেষণ কর।
উত্তর: বাংলাদেশের স্বাধীনতা অর্জনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান ছিল অনন্য ও অদ্বিতীয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ভাষা আন্দোলন সহ সকল রাজনৈতিক আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেন। তিনি ১৯৬৬ সালের ৫ ফেব্রুয়ারি লাহরে এক জাতীয় সম্মেলনে বাঙালির জাতের মুক্তির সনদ ঐতিহাসিক ছয় দফা কর্মসূচি উপস্থাপন করেন। ১৯৬৬ সাল থেকে শেখ মুজিবুর পূর্ব বাংলার জাতীয় নেতা হিসেবে মুখ্য ভূমিকা পালন করেন। ১৯৬৮ সালের ১৯ জানুয়ারি প্রায় পৌনে দুই বছর কারাবাস শেষে মুক্ত হয়ে বেরুতে আইয়ুব সরকার শেখ মুজিবুর ও আরো ৩৪ জনের বিরুদ্ধে আগরতলা মামলা (রাষ্ট্র বনাম শেখ মুজিবুর রহমান এবং অন্যান্য) ১৯৬৮ দায়ের করে। প্রধান আসামী শেখ মুজিবুর রহমান ১৯৬৯ সালে ২৮ জানুয়ারি এক দীর্ঘ জবানবন্দীতে তার সংগ্রামী নিয়ম তান্ত্রিক রাজনীতি ও পূর্ব বাংলার প্রতি শাসকগোষ্ঠীর উপেক্ষা, শোষণ, বাঞ্ছনা ও অপশাসনের বিষয়ে নিজের ও তার দলের দৃষ্টিভঙ্গি বিবেচনাই আনেন। এরপর ১৯৭০ সালের নির্বাচনে জয়লাভ, ১৯৭১ সালের অসহযোগ আন্দোলন ও স্বাধীনতা আন্দোলনে নেতৃত্ব দান বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবনের উল্লেখযোগ্য অংশ।বঙ্গবন্ধু সমগ্র জীবন জুড়ে রাজনীতি জড়িয়ে ছিল। সমগ্র বাঙালির চোখে তিনি স্মৃতিময় বাংলাদেশ। তার নেতৃত্বে দিশেহারা বাঙালি সঠিক পথের সন্ধান লাভ করে এবং প্রত্যক্ষ মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠা করে। আলোচনার পরিশেষে বলা যায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাঙালি স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। অর্জিত হয় বাংলার স্বাধীনতা। সুতরাং এ কথা বলার অপেক্ষা রাখে না যে বঙ্গবন্ধুর অপর নাম বাংলাদেশ।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
বাংলাদেশের স্বাধীনতা অর্জনে উদ্দীপকে বর্ণিত নেতার অবদান বিশ্লেষণ কর।
উদ্দীপক
Dinajpur · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর