উদ্দীপকে বর্ণিত 'X [গণিত] রাজনীতিবিদ বলতে যাকে বোঝানো হয়েছে, শিক্ষা বিস্তারে তার অবদান আলোচনা কর।
উত্তর: উদ্দীপকে বর্ণিত 'X [গণিত] রাজনীতিবিদ বলতে শেরে বাংলা এ.কে. ফজলুল হক কে বোঝানো হয়েছে। শিক্ষা বিস্তারে তার অবদান অনস্বীকার্য। শেরে বাংলা এ. কে. ফজলুল হক ছিলেন বাংলার রাজনৈতিক ইতিহাসে এক অসাধারণ ব্যক্তিত্ব। তিনি ছিলেন মেধাবী মানুষের মাঝে অনন্য উদাহরণ। রসায়ন, পদার্থ এবং অংক বিষয়ে তিনি ডিগ্রী অর্জন করে আইন ব্যবসা শুরু করেন। পরবর্তীতে সব ছেড়ে তিনি নিজের রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে নিজেকে পরিচিত করান এবং সবিশেষে তিনি কৃষক প্রজা পার্টি নামে রাজনৈতিক দল গঠন করেন। এরূপ বর্ণনায় আমরা শেরে বাংলা এ.কে. ফজলুল হকের সাদৃশ্য পাই।নিজে শিক্ষিত ছিলেন বলে অবহেলিত বাঙালির শিক্ষা বিস্তারে তিনি মনোনিবেশ করেন। তিনি ছিলেন অত্যন্ত শিক্ষানুরাগী। শিক্ষাবিদ শেরে বাংলার নেতৃত্বে গ্রাম বাংলার বউ শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষা সম্পর্কিত অবকাঠামো গড়ে ওঠে। বরিশালে চাকার কলেজ, মুন্সীগঞ্জে হরগঙ্গা কলেজ, শিবগঞ্জের আদিনা ফজলুল হক কলেজ তারই অবদান। এছাড়া তিনি অবিভক্ত বাংলার শিক্ষা মন্ত্রী হিসেবে কলকাতা ইসলামিয়া কলেজ প্রতিষ্ঠা ও মুসলিম শিক্ষা তহবিল গঠন করেন। মহিলাদের শিক্ষা বিস্তারে তিনি কলকাতা লেডি ব্রের্বোন কলেজ এবং ঢাকায় ইডেন কলেজ স্থাপন করেন। ১৯২১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় তার অবদান অসামান্য এবং তার এ অবদানের স্থিতি রক্ষার্থেই পরবর্তীতে ফজলুল হক হল প্রতিষ্ঠা করা হয়। মুসলিম শিক্ষার্থীদের জন্য তিনি অসংখ্য ছাত্রাবাস নির্মাণ করেন। গণমুখী শিক্ষায় শিক্ষা পরিকল্পনা পেশকারক এবং সর্বভারতীয় শিক্ষা সম্মেলনের সংগঠক হিসেবেও তিনি বহুল পরিচিত ছিলেন।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত 'X রাজনীতিবিদ বলতে যাকে বোঝানো হয়েছে, শিক্ষা বিস্…
উদ্দীপক
Mymensingh · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর