উদ্দীপকে বর্ণিত ব্যক্তি ছিলেন একজন কৃষক নেতা -বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে বর্ণিত ব্যক্তির তথা শেরে বাংলা এ. কে. ফজলুল হক ছিলেন একজন কৃষক নেতা -মন্তব্যটি যথার্থ। শেরে বাংলা এ.কে. ফজলুল হক ছিলেন কৃষককুলের মুক্তির অগ্রদূত। বাংলার কৃষকদের শোষণ ও নিপীড়নের হাত থেকে বাঁচানোর জন্য একজন রাজনীতিবিদ বিশেষ করে শেরে বাংলা এ. কে. ফজলুল হক যেসব পদক্ষেপ গ্রহণ করেছিলেন তা আজও কৃষক সমাজ সাথে স্মরণ করে। তিনি ছিলেন একজন সত্যিকারের মানবদরদী। বাংলার অত্যাচারিত ও নিষ্পেষিত কৃষক কুলের অবস্থার উন্নতির জন্য শেরে বাংলা 'কৃষক সমিতি' গঠন করেন। কৃষক ও প্রজাদের ঋণের ভার লাঘবের উদ্দেশ্যে তিনি ১৯৩৭ সালের ঋণ-সালিসি বোর্ড গঠন করেন। সেই সাথে তিনি বাংলার প্রজাস্বত্ব আইন প্রণয়নের উদ্দেশ্য গ্রহণ করেন। যার উদ্দেশ্য ছিল জমিদারদের উৎপীড়ন হতে কৃষক প্রজাদের রক্ষা করা। শুধু তাই নয়, সুদখোর মহা যন্ত্রের হাত থেকে কৃষকদের রক্ষার লক্ষ্যে শেরে বাংলার নেতৃত্বাধীন মন্ত্রিসভা ১৯৩৮ সালে বঙ্গীয় কৃষি প্রথা সত্য আইন পাস করে। এসব কর্মকাণ্ড শেরে বাংলাকে বাংলার কৃষক কুলের হৃদয়ে আজীবনের জন্য জায়গা করে দেয়। তাই এ কথা নিঃসন্দেহে বলা যায় সমগ্র রাজনৈতিক জীবনে কৃষকদের উন্নতির জন্য কাজ করে যাওয়া শেরে বাংলা এ.কে. ফজলুল হকের যথার্থ কারণে কৃষক কুলের মুক্তির অগ্রদূত বলা হয়। সুতরাং পরিশেষে বলা যায়, উদ্দীপকের জনাব সাকিব তথা শেরে বাংলা এ.কে. ফজলুল হক ছিলেন একজন কৃষক নেতা।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত ব্যক্তি ছিলেন একজন কৃষক নেতা -বিশ্লেষণ কর।
উদ্দীপক
Dinajpur · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর