উক্ত নেতা ছিলেন “কৃষককুলের মুক্তির অগ্রদূত।”— উক্তিটি বিশ্লেষণ কর।
উত্তর: উক্ত নেতা অর্থাৎ শেরে বাংলা এ. কে. ফজলুল হক ছিলেন “কৃষককুলের মুক্তির অগ্রদূত' – উক্তিটি যথার্থ। কৃষকদের ভাগ্য উন্নয়নে শেরে বাংলার অবদান চির স্মরণীয়। তিনি ছিলেন কৃষক দরদি নেতা। তিনি ১৯৩৭ সালে মুখ্যমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর ঋণ সালিশি বোর্ড গঠন করে জমিদার ও গ্রাম্য মহাজনদের দ্বারা কৃষকদের অধিকার আদায়ে বলিষ্ঠ ভূমিকা রাখেন। ১৯৩৮ সালে তিনি কৃষকদের সুবিধার্থে প্রজাস্বত্ব আইন পাস করেন। ১৯৪০ সালে তিনি মহাজনি আইন পাস করেন। মোটকথা বাংলার অবহেলিত কৃষকদের তিনি মুক্তির পথের সন্ধান দেন। ফজলুল হক দরিদ্র ও কৃষক প্রজাদের সুদখোর মহাজন ও জমিদারদের কবল থেকে রক্ষা করেন। তার আন্তরিক প্রচেষ্টায় কৃষিঋণ আইন, মহাজনি ও প্রজাস্বত্ব আইন পাস হয়। ফলে কৃষকদের সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আসে। শেরে বাংলার এসব অবদানের ফলে বাংলার কৃষি তথা কৃষকদের ভাগ্যের অনেক উন্নতি হয়। আর তাই বাঙালির হৃদয়ে তিনি স্থায়ী আসন করে নিয়েছেন উপরের আলোচনা শেষে বলা যায়, বাংলার কৃষকদের ভাগ্য উন্নয়নে এ. কে. ফজলুল হক গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
উক্ত নেতা ছিলেন “কৃষককুলের মুক্তির অগ্রদূত।”— উক্তিটি বিশ্লেষণ কর।
উদ্দীপক
Barisal · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর