কৃষকদের স্বার্থ রক্ষায় জনাব রিফাতের অবদান মূল্যায়ন কর।
উত্তর: কৃষকদের স্বার্থরক্ষায় জনাব রিফাত অর্থাৎ শেরে বাংলা এ. কে. ফজলুল হক গুরুত্বপূর্ণ অবদান রাখেন। শেরে বাংলা এ. কে. ফজলুল হক ১৯২৯ সালে 'নিখিল বঙ্গ প্রজা সমিতি' প্রতিষ্ঠা করেন। বাংলার অত্যাচারিত ও নিষ্পেষিত কৃষক সমাজের অবস্থা দেখে তার প্রাণ কেঁদে ওঠে। তিনি কৃষক সমিতি গঠন করে গরিব কৃষকদের জাগ্রত করেন। ১৯৩৮ সালে তিনি কৃষকদের সুবিধার্থে প্রজাস্বত্ব আইন পাস করেন। ১৯৪০ সালে তিনি মহাজনি আইন পাস করেন। মোটকথা বাংলার অবহেলিত কৃষকদের জন্য তিনি ছিলেন এক উজ্জ্বল নক্ষত্র যা তাদের মুক্তির পথের সন্ধান দেয়। শেরে বাংলা এ. কে. ফজলুল হক দরিদ্র ও কৃষক প্রজাদের সুদখোর মহাজন ও জমিদারদের কবল থেকে রক্ষা করেন। শেরে বাংলা এ. কে. ফজলুল হক ছিলেন কৃষক দরদি নেতা। তিনি ১৯৩৭ সালে মুখ্যমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর কৃষক ও প্রজাদের ঋণের ভার লাঘবের উদ্দেশ্যে ঋণ সালিশি বোর্ড গঠন করেন। ঋণ সালিশি বোর্ড গঠন করে জমিদার ও গ্রাম্য মহাজনদের দ্বারা কৃষকের অধিকার আদায়ে বলিষ্ঠ ভূমিকা রাখেন। তিনি বাংলার প্রজাস্বত্ব আইন প্রণয়নের উদ্যোগ গ্রহণ করেন। তার উদ্দেশ্য ছিল জমিদারদের উৎপীড়ন থেকে কৃষক প্রজাদের রক্ষা করা। ফজলুল হক ছিলেন বাংলার নিপীড়িত, নির্যাতিত কৃষকদের মুক্তিদাতা। উপরের আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায়, কৃষকদের সুদখোর মহাজনদের হাত থেকে মুক্তি এবং তাদের অধিকার আদায়ে শেরে বাংলা এ. কে. ফজলুল হক গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
কৃষকদের স্বার্থ রক্ষায় জনাব রিফাতের অবদান মূল্যায়ন কর।
উদ্দীপক
Jessore · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর