উদ্দীপকে বর্ণিত নেতার সাথে তোমার পাঠ্যপুস্তকের কোন নেতার সাদৃশ্য আছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে বর্ণিত নেতার সাথে আমার পাঠ্যপুস্তকের শেরে বাংলা এ. কে. ফজলুল হকের সাদৃশ্য রয়েছে। শেরে বাংলা আবুল কাশেম ফজলুল হক ছাত্রজীবনে অসাধারণ মেধার পরিচয় দেন। শিক্ষাজীবন শেষ করে ১৯০৬ সাল থেকে তিনি ৬ বছর ডেপুটি ম্যাজিস্ট্রেট পদে চাকরি করেন। সরকারি চাকরি ত্যাগ করে তিনি কলকাতায় আইন ব্যবসা শুরু করেন। উকিল হিসেবে তিনি যথেষ্ট কৃতিত্বের পরিচয় দেন। তিনি ১৯১২ সালে মুসলিম লীগে যোগদানের মাধ্যমে সক্রিয় রাজনীতি শুরু করেন। ১৯১৮ সালে তিনি নিখিল ভারত মুসলিম লীগ' এর সভাপতি নির্বাচিত হন এবং একই সময়ে 'নিখিল ভারতীয় কংগ্রেসের' যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব গ্রহণ করেন । ১৯২৪ সালে তিনি প্রাদেশিক মন্ত্রিসভার শিক্ষামন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন । ১৯৩৭ সালের নির্বাচনে কৃষক-প্রজা পার্টি থেকে নির্বাচিত হন এবং অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। শেরে বাংলা এ. কে. ফজলুল হক ছিলেন কৃষক দরদি নেতা। তিনি ১৯৩৭ সালে মুখ্যমন্ত্রীর দায়িত্ব নেয়ার পর ঋণ সালিশি বোর্ড গঠন করে জমিদার ও গ্রাম্য মহাজনদের দ্বারা কৃষকের অধিকার আদায়ে বলিষ্ঠ ভূমিকা রাখেন। ১৯৩৮ সালে তিনি কৃষকদের সুবিধার্থে প্রজাস্বত্ব আইন পাস করেন। ১৯৪০ সালে তিনি মহাজনি আইন পাস করেন। শেরে বাংলা এ. কে. ফজলুল হক দরিদ্র ও কৃষক প্রজাদের সুদখোর মহাজন ও জমিদারদের কবল থেকে রক্ষা করেন। তার আন্তরিক প্রচেষ্টায় কৃষিঋণ আইন, মহাজনি ও প্রজাস্বত্ব আইন পাস হয়। ফলে কৃষকদের সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আসে।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত নেতার সাথে তোমার পাঠ্যপুস্তকের কোন নেতার সাদৃশ্য আছ…
উদ্দীপক
Barisal · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর