উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানের লক্ষ্য ও উদ্দেশ্য বর্ণনা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানটি বলতে ইউনিয়ন পরিষদকে বোঝানো হয়েছে, যার মূল লক্ষ্য গ্রামীণ জনগণের সমস্যা সমাধানের মাধ্যমে এলাকার সার্বিক উন্নয়ন করা। গ্রাম কেন্দ্রিক স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান সমূহের মধ্যে ইউনিয়ন পরিষদ বাংলাদেশের প্রশাসনিক পর্যায়ের সর্ব নিম্নে অবস্থিত। এই পরিষদটি গঠিত হয় ১ জন নির্বাচিত প্রধান, ৯ জন নির্বাচিত সদস্য এবং ৩ জন নির্বাচিত মহিলা সদস্য নিয়ে। এটি গ্রামের স্থানীয় জনগণের সার্বিক মঙ্গল ও উন্নয়ন করার জন্য বিভিন্ন কার্য পরিচালনা করে থাকে। ইউনিয়ন পরিষদ স্থানীয় জনগণের উন্নয়নে যে সকল কাজ পরিচালনা করে তাদের মধ্যে রয়েছে- ১. গ্রাম বা পল্লির সৌন্দর্য বৃদ্ধি। ২. গ্রামীণ বা পল্লি এলাকার জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করা। ৩. স্ব-শাসন ও সুশাসন প্রতিষ্ঠা করা। ৪. স্থানীয় জনগণের মধ্যে নেতৃত্বের গুণাবলির বিকাশ ঘটানো। ৫. উন্নয়ন কর্মকাণ্ডে স্থানীয় জনগণের অংশগ্রহণের সুযোগ সৃষ্টি করা। ৬. জবাবদিহিমূলক স্থানীয় শাসন প্রতিষ্ঠা করা। 9. গণ সচেতনতার বিকাশ ঘটানো। উপরোক্ত আলোচনা থেকে বলা যায়, উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানটি অর্থাৎ ইউনিয়ন পরিষদ গ্রামীণ বা পল্লি জনগণের সার্বিক উন্নয়নে বহুমুখী কার্যাবলি সম্পাদন করে থাকে।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানের লক্ষ্য ও উদ্দেশ্য বর্ণনা কর।
উদ্দীপক
Chittagong · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর