উদ্দীপকে ইঙ্গিতকৃত রাজনৈতিক ব্যক্তিত্বের রাজনৈতিক অবদান সংক্ষেপে আলোচনা কর।
উত্তর: বাঙালির স্বাধিকার প্রতিষ্ঠায় উদ্দীপকে ইঙ্গিতকৃত রাজনৈতিক ব্যক্তিত্ব তথা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর রাজনৈতিক অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। মুসলিম লীগের রাজনীতিতে মওলানা ভাসানীর অবদান অনস্বীকার্য। ১৯৩০ সালে তিনি আসাম মুসলিম লীগে যোগ দেন। স্বল্পকালের মধ্যেই তিনি আসাম প্রাদেশিক মুসলিম লীগের সভাপতি নির্বাচিত হন। সে- সময়ে আসামের মুসলমানদের অধিকার সংরক্ষণের জন্য সংগ্রামে লিপ্ত হন ভাসানী। ১৯৩৭ সালে আসাম সরকার প্রবর্তিত 'লাইন প্রথা' এবং “বাঙালি মুসলমান খেদা' নীতির বিরুদ্ধে প্রতিরোধ আন্দোলন গড়ে তোলেন তিনি। ক্রমে আসাম প্রদেশে মুসলিম লীগের ভিত সুদৃঢ় হতে থাকে। ১৯৪৬ সালের নির্বাচন প্রকৃতপক্ষে 'পাকিস্তান' প্রতিষ্ঠার দাবিকে অবশ্যম্ভাবী করে তুলেছিল। মওলানা ভাসানী ছিলেন একজন সফল রাজনৈতিক সংগঠক। তার সাংগঠনিক প্রচেষ্টায় নির্বাচনে মুসলিম লীগের অভূতপূর্ব সাফল্য অর্জিত হয়। এ সাফল্যের পেছনে তার অবদানই সর্বাগ্রে স্বীকৃত। স্বাধীন পাকিস্তানে আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠায় ভাসানীর ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। মওলানা ভাসানীর সক্রিয় উদ্যোগে ও কতিপয় উদীয়মান তরুণ নেতৃত্বের কার্যকর প্রচেষ্টায় ১৯৪৯ সালের ৪ জানুয়ারি আওয়ামী মুসলিম লীগ' প্রতিষ্ঠিত হয়। রাষ্ট্রভাষা আন্দোলনে সহযোগিতার কারণে তিনি গ্রেফতার হন। ১৯৭১ সালের মার্চ মাসে বঙ্গবন্ধুর অসহযোগ আন্দোলনের প্রতিও ভাসানী সমর্থন প্রদান করেন। মুক্তিযুদ্ধ চলাকালীন তিনি বিশ্ব নেতৃবৃন্দকে বাংলাদেশে চলমান হত্যাযজ্ঞের বিষয়ে অবহিত করেন এবং বাংলাদেশকে সহযোগিতা এবং স্বীকৃতি প্রদানে তাদের প্রতি আহ্বান জানান। উপরের আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায়, মওলানা ভাসানী বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে অনেক গুরুত্বপূর্ণ অবদান রাখেন।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে ইঙ্গিতকৃত রাজনৈতিক ব্যক্তিত্বের রাজনৈতিক অবদান সংক্ষেপে আল…
উদ্দীপক
Sylhet · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর