জনাব সাজিদ হোসেনের সাথে তোমার পঠিত কোন রাজনৈতিক ব্যক্তিত্বের মিল রয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত জনাব সাজিদ হোসেনের সাথে আমার পঠিত রাজনৈতিক ব্যক্তিত্ব হোসেন শহীদ সোহ্রাওয়ার্দীর মিল রয়েছে। হোসেন শহীদ সোহরাওয়ার্দী ১৯২০ সালে লন্ডনের গ্রেজস ইন থেকে বার-এট-ল পরীক্ষায় পাস করেন। ব্যারিস্টারি পাস করে তিনি স্বদেশে ফিরে আসেন এবং কলকাতা হাইকোর্টে আইন ব্যবসা আরম্ভ করেন। ১৯২১ সালে বঙ্গীয় লেজিসলেটিভ কাউন্সিলের সদস্য নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে হোসেন শহীদ সোহরাওয়ার্দীর রাজনৈতিক জীবনের শুরু। তিনি গণতান্ত্রিক ধ্যান-ধারণা ও আদর্শে বিশ্বাসী ছিলেন। তিনি সারাজীবন গণতন্ত্রের জন্য সংগ্রাম করে গেছেন। ১৯৪০ সালের লাহোর প্রস্তাবের ভিত্তিতে পৃথক মুসলিম রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে আন্দোলন শুরু হলে তিনি এর বিরোধিতা করেন এবং অবিভক্ত বাংলার প্রস্তাব তুলে ধরেন। উদ্দীপকে দেখা যায়, জনাব সাজিদ হোসেন একজন রাজনৈতিক ব্যক্তিত্ব। তিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষে আইন ব্যবসা শুরু করেন। তিনি গণতন্ত্রের প্রতি ছিলেন আপসহীন। অবিভক্ত বাংলার আন্দোলনেও তিনি অনন্য ভূমিকা পালন করেন। এখানে হোসেন শহীদ সোহরাওয়ার্দীর প্রতি ইঙ্গিত করা হয়েছে। তিনি গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় বিশ্বাসী ছিলেন। তিনি বিশ্বাস করতেন যে, জনগণই প্রকৃত ক্ষমতার উৎস; জনগণের ক্ষমতাই সর্বাপেক্ষা বড় ক্ষমতা। তাই নিয়মতান্ত্রিক রাজনীতির পথ ধরে সোহরাওয়ার্দী সংসদীয় গণতন্ত্রের মাধ্যমে প্রকৃত মুক্তি আনয়নে সচেষ্ট হন। তিনি কোনো দিন গণতন্ত্রের প্রশ্নে আপস করেননি। 'বুলেটের চেয়ে ব্যালটের শক্তি বেশি' এ নীতিতে তিনি বিশ্বাসী ছিলেন। এ কারণে তাকে গণতন্ত্রের মানসপুত্র বলা হয়।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
জনাব সাজিদ হোসেনের সাথে তোমার পঠিত কোন রাজনৈতিক ব্যক্তিত্বের মিল রয…
উদ্দীপক
Jessore · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর