উদ্দীপকের তাপস সোমের সাথে তোমার পঠিত কোনো রাজনৈতিক ব্যক্তিত্বের সাদৃশ্য আছে কি? ব্যাখ্যা করো।
উত্তর: হ্যাঁ, তাপস সোমের সাথে আমার পঠিত রাজনৈতিক ব্যক্তিত্ব দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের সাদৃশ্য রয়েছে।দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ বাংলার একজন ক্ষণজন্মা মহাপুরুষ। তিনি তাঁর অপূর্ব ত্যাগ, অপরিসীম দেশপ্রেম ও অসাধারণ গুণাবলি দ্বারা বাংলার মুখ উজ্জ্বল করেছেন। এই মহৎ ব্যক্তিত্বের প্রতিফলন লক্ষ করা যায় তাপস সোমের মধ্যে।রাজনীতিবিদ তাপস সোম সংকীর্ণতা ও গোঁড়ামির উর্ধ্বে মানবপ্রেমে বিশ্বাস করেন। মানুষের সেবা করাই তার রাজনীতির প্রধান লক্ষ্য। আর তাই তিনি হিন্দু-মুসলিম উভয় সম্প্রদায়ের স্বার্থের উন্নয়নে কাজ করেন। দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের ক্ষেত্রেও এমনটি দৃষ্টিগোচর হয়। মানুষের প্রতি ছিল তার অগাধ ভালোবাসা। ধর্ম-বর্ণের সংকীর্ণতা বা সাম্প্রদায়িক বিবাদকে তিনি পছন্দ করতেন না। তার রাজনীতির মূল ভাবনাই ছিল মানুষের সেবা। এ কারণেই তিনি স্বদেশি আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের করা মামলা বিনা পয়সায় লড়তেন। হিন্দু-মুসলিম সম্প্রীতি ও ঐক্য প্রতিষ্ঠায় তিনি অক্লান্ত পরিশ্রম করেছেন। ১৯২৩ সালে সম্পাদিত বেঙ্গল প্যাক্ট এর উদাহরণ। এছাড়া সাধারণ মানুষদের তিনি বিভিন্নভাবে সহযোগিতা করতেন। তিনি মানুষের জন্য নিজের ধন-সম্পদ বিলিয়ে দিয়ে গেছেন। শেষ পর্যন্ত তিনি নিজের বাড়িটিও সমাজসেবার জন্য দান করে যান। এসব কারণেই বাংলার জনগণ তাকে 'দেশবন্ধু' উপাধিতে ভূষিত করেন। হিন্দু-মুসলমান ঐক্য প্রতিষ্ঠার ক্ষেত্রেও তিনি অসামান্য অবদান রেখেছেন। সুতরাং দেখা যায়, তাপস সোম রাজনীতিবিদ চিত্তরঞ্জন দাশের সাথেই সাদৃশ্যপূর্ণ একটি চরিত্র।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের তাপস সোমের সাথে তোমার পঠিত কোনো রাজনৈতিক ব্যক্তিত্বের সাদ…
উদ্দীপক
Barisal · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর