উদ্দীপকে বর্ণিত আন্দোলন তৎকালীন মুসলিম সম্প্রদায়ের মধ্যে নবজাগরণের সূচনা করেছিল। তুমি কি বিষয়টির সাথে একমত? যুক্তি দাও।
উত্তর: উদ্দীপকে ইঙ্গিতকৃত আন্দোলন অর্থাৎ ফরায়েজি আন্দোলন তৎকালীন মুসলিম সম্প্রদায়ের মধ্যে নবজাগরণের সূচনা করেছিল- এ বিষয়টির সাথে আমি একমত।মানুষ সমাজবদ্ধ জীব। তাই সামাজিক সুযোগ-সুবিধাগুলো ভোগ করার অধিকার তার জন্মগত। কিন্তু ব্রিটিশ শাসনামলে মানুষ সে অধিকার থেকে বঞ্চিত ছিল। ফরায়েজি আন্দোলনের মাধ্যমে মুসলমানদের আর্থ- সামাজিক অধিকার পুনঃপ্রতিষ্ঠিত হয়।ফরায়েজি আন্দোলন কবরপূজা, পিরপূজা, শ্রেণিবৈষম্য বিলোপ, রাজনৈতিক অধিকার আদায়ে মুসলমানদের চেতনাবোধ জাগ্রত করে তোলে। এ আন্দোলন জমিদার, জোতদার, মহাজন, নীলকর ও ব্রিটিশ শাসনের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তোলে। তখন ফরিদপুর ও আশপাশের অঞ্চলের কারিগর, কৃষক, তাঁতি ও জেলে সম্প্রদায় জমিদার ও ব্রিটিশদের দ্বারা বেশি নির্যাতিত হতো। হাজি শরীয়তউল্লাহর আন্দোলনের ফলে এরা নিজেদের অধিকারবোধ ও ভাগ্য উন্নয়নে সচেষ্ট হয়ে ওঠে। এই জাগরণের পথ ধরেই জমিদার প্রথা বিলোপের চিন্তা সবার মধ্যে উদিত হয়। ফরায়েজি আন্দোলনের ফলে বাংলার মুসলমান জনগণ নিজেদের অবস্থান সম্পর্কে সচেতন হয়ে ওঠে। তাদের মধ্যে আত্মপ্রত্যয় ও আত্মশুদ্ধির প্রেরণা জেগে ওঠে।পরিশেষে বলা যায়, ফরায়েজি আন্দোলন মুসলমানদের মধ্যে বিরাজমান অজ্ঞতা ও কুসংস্কার দূর করে এবং তাদেরকে সংগ্রামী হতে সাহায্য করে। এ কারণেই আমি প্রশ্নে উল্লিখিত বিষয়টি সমর্থন করি।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত আন্দোলন তৎকালীন মুসলিম সম্প্রদায়ের মধ্যে নবজাগরণের …
উদ্দীপক
Dinajpur · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর