উদ্দীপকে ফয়সাল সাহেবের সাথে ইতিহাসের কোন মহৎ ব্যক্তির মিল খুঁজে পাওয়া যায়? তাঁর পরিচালিত আন্দোলনের লক্ষ্য ব্যাখ্যা করো।
উত্তর: ফয়সাল সাহেবের সাথে ইতিহাস বিখ্যাত মহৎ ব্যক্তি হাজি শরীয়তউল্লাহ'র মিল পাওয়া যায়।হাজি শরীয়তউল্লাহ শিশুকাল থেকেই ধর্মীয় শিক্ষার প্রতি অনুরাগী ছিলেন। তাই মাত্র ১৮ বছর বয়সে ধর্মীয় শিক্ষাকে জানার এবং মানার জন্য তিনি দীর্ঘ বিশ বছর মক্কায় অবস্থান করে ইসলামি শিক্ষা আয়ভ করেন। ফয়সাল সাহেবের ক্ষেত্রেও এমনটি লক্ষণীয়।ফয়সাল সাহেব দীর্ঘদিন মক্কায় অবস্থান করেন। এরপর দেশে ফিরে ধর্মীয় সংস্কার এবং রাজনৈতিক সচেতনতা সৃষ্টির উদ্যোগ গ্রহণ করেন। হাজি শরীয়তউল্লাহও মক্কা থেকে দেশে ফিরে মুসলমান সমাজে নানা কুসংস্কার দেখতে পান। পির পূজা, কবর পূজা, মনসা-শীতলা পূজাসহ নানা ধরনের অনৈসলামিক কাজ মুসলমান সমাজকে আচ্ছন্ন করেছিল। এ অবস্থায় তিনি মুসলমানদের অবশ্য পালনীয় কর্তব্য অর্থাৎ ফরজ পালনের আহ্বান জানান। তাছাড়া তিনি এইসব কুসংস্কার দূর করার লক্ষ্যে ফরায়েজি অন্দোলনের ডাক দেন। এ আন্দোলনের মল লক্ষ্য ছিল- ১. মুসলিম সমাজকে ইসলামিক মূলনীতি তথা ফরজ এর ওপর প্রতিষ্ঠিত করা। ২. মুসলমান জাতির পুনরুদ্ধারের মাধ্যমে ইসলামের প্রকৃত শিক্ষায় শিক্ষিত করা। ৩. ইসলাম বিরোধী কার্যকলাপও কুসংস্কার রোধে মুসলমানদের উদ্বুদ্ধ করা। ৪. মুসলমানদের অধিকার ও কর্তব্য পালনে সচেতন ও আত্ম-প্রত্যয়ী করে গড়ে তোলা। ৫. মুসলমানদের ধর্মভীরু ও নৈতিক বলে বলীয়ান করা। ৬. ব্রিটিশ সরকার ও জমিদারদের জুলুমের বিরুদ্ধে প্রতিবাদ করা।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে ফয়সাল সাহেবের সাথে ইতিহাসের কোন মহৎ ব্যক্তির মিল খুঁজে পাও…
উদ্দীপক
Dinajpur · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর