তৎকালীন সমাজে উক্ত আন্দোলনের প্রভাব বিশ্লেষণ করো।
উত্তর: তৎকালীন সমাজে উক্ত আন্দোলন অর্থাৎ ফরায়েজি আন্দোলন ব্যাপক প্রভাব বিস্তার করে।ফরায়েজি আন্দোলন তৎকালীন কুসংস্কারাচ্ছন্ন মুসলিম সমাজে নতুন প্রাণের সঞ্চার করে। তারা নিজেদেরকে নতুনভাবে উপলব্ধি করতে শুরু করে। আত্মপ্রত্যয় ও আত্মশুদ্ধির আহ্বানে তাদের জীবনে বিপ্লবী গতিশীলতা সৃষ্টি হয়। হাজি শরীয়তউল্লাহর মৃত্যুর পর তার সুযোগ্য পুত্র দুদু মিয়া পিতার অসমাপ্ত কাজের নেতৃত্ব গ্রহণ করেন। দুদু মিয়ার অপরিসীম সাংগঠনিক ক্ষমতা ও কর্মতৎপরতায় ফরায়েজি আন্দোলন রাজনৈতিক আন্দোলনে পরিণত হয়। তিনি নিজের সমর্থকদের নিয়ে ১৮৪৬ সালে পঞ্চচরের সুরক্ষিত নীলকুঠির ওপর দুঃসাহসিক আক্রমণ পরিচালনা করেন। ফলে অত্যাচারী নীলকর ও জমিদারদের বিরোধিতা চরম আকার ধারণ করে। তবে দুদু মিয়া এসব তোয়াক্কা করেননি। বরং আমৃত্যু তিনি এ আন্দোলনে নেতৃত্ব দান করেন।মূলত, হাজি শরীয়তউল্লাহর আন্দোলন ছিল সামাজিক ও ধর্মীয় সংস্কার আন্দোলন। এ আন্দোলন বাংলার মুসলমানগণের মধ্যে প্রবল আত্মবিশ্বাস জাগ্রত করে। পরবর্তীকালে অনেক নেতা তার আন্দোলনের স্বারা অনুপ্রাণিত হয়েছিলেন। এ আন্দোলন বাংলার মুসলমানদেরকে সুসংগঠিত করতে সক্ষম হয়। তারা নিজেদের অধিকার ও কর্তব্য সম্পর্কে সচেতন হয়ে ওঠে। এই সচেতনতা বাংলার স্বাধীনতা সংগ্রামে অসামান্য ভূমিকা পালন করেছিল।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
তৎকালীন সমাজে উক্ত আন্দোলনের প্রভাব বিশ্লেষণ করো।
উদ্দীপক
Sylhet · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর