খিলাফত আন্দোলন বলতে কী বোঝায়?
উত্তর: খিলাফত আন্দোলন হলো ভারতীয় জাতীয়তাবাদের প্রভাবে উদ্ভূত একটি প্যান-ইসলামি আন্দোলন। প্রথম বিশ্বযুদ্ধে তুরস্কের পরাজয় এবং সেভার্স চুক্তির অধীনে তুরস্কের ভূখণ্ড ইউরোপীয় শক্তিগুলোর মধ্যে ভাগ-বাটোয়ারা হওয়ায় ইসলামের পবিত্র স্থানগুলোর ওপর খলিফার অভিভাবকত্ব নিয়ে ভারতে আশংকা দেখা দেয়। এ কারণে তুর্কি খিলাফত রক্ষা এবং গ্রেট ব্রিটেন ও ইউরোপীয় শক্তিগুলোর হাত থেকে তুর্কি সাম্রাজ্যকে বাঁচানোর জন্য ১৯১৯ সালের সেপ্টেম্বর মাসে ভারতবর্ষে খিলাফত আন্দোলন শুরু হয়। আলী ভ্রাতৃদ্বয় মুহম্মদ আলী ও শওকত আলী, আবুল কালাম আজাদ, ড. এম. এ. আনসারী ও হযরত মোহানীর নেতৃত্বে এ আন্দোলন সূচিত হয়।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
খিলাফত আন্দোলন বলতে কী বোঝায়?
উত্তর