স্বদেশি আন্দোলন বলতে কী বোঝায়?
উত্তর: স্বদেশি আন্দোলন ছিল ভারতবর্ষে ব্রিটিশদের আগ্রাসী বাণিজ্যিক ও অর্থনৈতিক নীতির বিরুদ্ধে পরিচালিত একটি গণজাগরণ ও সচেতনতামূলক আন্দোলন। এ আন্দোলনের ফলে দেশের সামগ্রিক অর্থনৈতিক ব্যবস্থার উন্নতি সাধন হয়েছিল। স্বদেশি আন্দোলনের উৎস ছিল ১৯০৫ সালের বঙ্গভঙ্গ-বিরোধী গণজাগরণ, যা ১৯১১ সালের বঙ্গভঙ্গ রদ পর্যন্ত বহাল ছিল। এই আন্দোলন ছিল প্রাক গান্ধী যুগের সফলতম আন্দোলনগুলোর মধ্যে অন্যতম। স্বদেশি আন্দোলনের মূখ্য প্রবক্তাগণ ছিলেন অরবিন্দ ঘোষ, রবীন্দ্রনাথ ঠাকুর, বাল গঙ্গাধর তিলক, লালা রাজপুত রায় প্রমূখ । পরবর্তীকালে মহাত্মা গান্ধী এ আন্দোলনের কৌশলকে গ্রহণ করে এটিকে স্বরাজ এর আত্মারূপে বর্ণনা করেন। এ আন্দোলন সবচেয়ে শক্তিশালী ছিল বাংলা প্রদেশে এবং এটিকে 'বন্দে মাতরম' আন্দোলনও বলা হত।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
স্বদেশি আন্দোলন বলতে কী বোঝায়?
উদ্দীপক
Dhaka · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর