কেন ব্রিটিশ সরকার ভাগ কর ও শাসন কর নীতি গ্রহণ করেছিল?
উত্তর: ভারতীয় উপমহাদেশে বসবাসরত প্রধান জাতি-গোষ্ঠী হিন্দু- মুসলিমদের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করে নিজেদের অবস্থান পাকাপোক্ত করার জন্যই ব্রিটিশরা 'ভাগ কর ও শাসন কর নীতি' গ্রহণ করেছিল। ব্রিটিশরা ১৯০ বছর ভারতবর্ষ শাসন করে। এ দীর্ঘ সময় তারা এ উপমহাদেশে নানা শোষণ, অত্যাচার-নির্যাতন চালিয়েছে। তাদের শাসননীতির উল্লেখযোগ্য দিক ছিল- হিন্দু-মুসলমানদের মধ্যে নানা দ্বন্দ্ব-সংঘাত সৃষ্টি করে নিজের শাসনকাল দীর্ঘস্থায়ী করা। তাই তারা উভয় সম্প্রদায়ের মধ্যে বিভেদ সৃষ্টি করে একটি অংশকে নিজেদের অনুকূলে রেখে অন্য অংশকে শাসন করার নীতি গ্রহণ করেছিল। ১৯০৫ সালে লর্ড কার্জনের গৃহীত বঙ্গভঙ্গ এর প্রকৃষ্ট উদাহরণ।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
কেন ব্রিটিশ সরকার ভাগ কর ও শাসন কর নীতি গ্রহণ করেছিল?
উদ্দীপক
Sylhet · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর