উদ্দীপকে বর্ণিত ঘটনার সাথে ব্রিটিশ ভারতের কোন ঐতিহাসিক ঘটনার মিল রয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে বর্ণিত ঘটনার সাথে ব্রিটিশ ভারতের ঐতিহাসিক ঘটনা বঙ্গভঙ্গের মিল রয়েছে। অবিভক্ত বাংলার আয়তন ছিল প্রায় দুই লক্ষ বর্গমাইল এবং জনসংখ্যা ছিল প্রায় ৭ কোটি। এ বিশাল আয়তনের প্রদেশের শাসন কার্য পরিচালনা করার জন্য একজন গর্ভনরের পক্ষে নিত্যান্তই দূরহ ও কষ্টসাধ্য ব্যাপার ছিল। াদতাছাড়া পূর্ব বাংলার জনগণের স্বার্থ রক্ষার্থে মুসলিম নেতৃত্ববৃন্দ পূর্ব বাংলাকে আলাদা প্রদেশ রূপে গড়ে তোলার জন্য ব্রিটিশ সরকার নিকট দাবি উত্থাপন করেন। তাই প্রশাসনিক, রাজনৈতিক ও অর্থনৈতিক সুবিধার কথা চিন্তা করে তৎকালীন ভাইসরয় লর্ড কার্জন ১৯০৫ সালের ১ সেপ্টেম্বর বঙ্গভঙ্গ করেন। উদ্দীপকে বলা হয়েছে, X প্রদেশের জনগণ স্বাধীন রাষ্ট্র গঠনের জন্য আন্দোলন করছে। এ আন্দোলন দমনের জন্য X প্রদেশকে এমনভাবে ভাগ করা হয় যাতে দুটি সম্প্রদায় পরস্পরের বিরুদ্ধে স্বার্থের সংঘাতে জড়িয়ে পড়ে এর মধ্যে একটি সম্প্রদায় তাদের আন্দোলন সুসংঘটিত করার জন্য একটি রাজনৈতিক দল গঠন করে।এরূপ বর্ণনায় হাজার ১৯০৫ সালের সংঘটিত বঙ্গভঙ্গের মিল খুঁজে পাওয়া যায়। কেননা, ১৯০৫ সালের সংঘটিত বঙ্গভঙ্গের ফলে ভারতবর্ষের হিন্দু মুসলমানরা বিভক্ত হয়ে পড়লে বিশেষ করে হিন্দু সমাজের বিরুদ্ধে তীব্র আন্দোলন শুরু করে। এ সময় মুসলমানরা আশান্বিত হয়ে উঠে এবং নিজেদের স্বার্থ ব্রিটিশ সরকারের কাছে তুলে ধরার জন্য ১৯০৬ সালে মুসলিম লীগ গঠন করে।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত ঘটনার সাথে ব্রিটিশ ভারতের কোন ঐতিহাসিক ঘটনার মিল রয…
উদ্দীপক
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর