ছকে (B) সালে কোন ভারত শাসন আইনের কথা উল্লেখ করা হয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে 'B [গণিত] সালে ১৯৩৫ সালের ভারত শাসন আইনের কথা উল্লেখ করা হয়েছে।ভারতের শাসনতান্ত্রিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হলো ১৯৩৫ সালের ভারত শাসন আইন। ১৯১৯ সালের ভারত শাসন আইন ভারতবাসীর ক্রমবর্ধমান রাজনৈতিক চাহিদা ও প্রত্যাশা পূরণ করতে না পারার কারণে ১৯৩৫ সালের ভারত শাসন আইন পাশ করা হয়।উদ্দীপকের ছকে 'খ' সালের ভারত শাসন আইনে সর্বভারতীয় যুক্তরাষ্ট্রীয় গঠনের প্রস্তাব, প্রাদেশিক স্বায়ত্তশাসন, ভারত থেকে বার্মাকে পৃথিকীকরণ করা হয়। এরূপ বৈশিষ্ট্যগুলো ১৯৩৫ সালের ভারত শাসন আইনের সাথে সাদৃশ্যপূর্ণ। কেননা, এই আইনের মাধমে ভারতে সর্বপ্রথম একটি সর্বভারতীয় যুক্তরাষ্ট্র গঠনের প্রস্তাব করা হয়। ব্রিটিশ ভারতীয় প্রদেশ এবং মিত্র দেশীয় রাজ্যগুলো নিয়ে একটি সর্বভারতীয় যুক্তরাষ্ট্রের প্রস্তাব উত্থাপিত হয়। অন্যদিকে, প্রাদেশিক স্বায়ত্তশাসন ১৯৩৫ সালের ভারত শাসন আইনের কেন্দ্রবিন্দুস্বরূপ। এ আইন প্রদেশসমূহে স্বায়ত্তশাসন প্রদান করে। এছাড়া এ আইনের মাধ্যমে বার্মা বা মিয়ানমারকে ভারতবর্ষ থেকে বিচ্ছিন্ন করা হয়। সুতরাং এ থেকে বোঝা যায়, 'খ' সালের ভারত শাসন আইনটির সাথে ১৯৩৫ সালের ভারত শাসন আইনের মিল আছে।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
ছকে (B) সালে কোন ভারত শাসন আইনের কথা উল্লেখ করা হয়েছে? ব্যাখ্যা কর।
রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর