A ও B সালের আইনের মধ্যে কোনটি সর্বাপেক্ষা উত্তম বলে তুমি মনে কর? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও।
উত্তর: উদ্দীপকের 'A [গণিত] সালের ভারত শাসন আইন দ্বারা ১৯১৯ সালের ভারত শাসন আইন এবং 'B [গণিত] সালের ভারত শাসন আইন দ্বারা ১৯৩৫ সালের ভারত শাসন আইনের কথা বলা হয়েছে। এ দুটি আইনের মধ্যে ১৯৩৫ সালের ভারত শাসন আইনটি অপেক্ষাকৃত ভালো।ভারতের শাসনতান্ত্রিক ইতিহাসের উল্লেখযোগ্য দুটি আইন হলো ১৯১৯ ও ১৯৩৫ সালের ভারত শাসন আইন। উভয় আইন ছিল ভারতের জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার বৃহৎ প্রয়াস এবং রাজনীতিতে ভারতীয়দের সম্পৃক্ত করার জন্য যুগান্তকারী পদক্ষেপ। তবে এ আইন দুটির মধ্যে ১৯৩৫ সালের আইনটি অধিক কার্যকর। কারণ, প্রথমত, ১৯৩৫ সালের আইনে ভারতের সব প্রদেশের মধ্যে ক্ষমতা বণ্টন করা হয়। কিন্তু ১৯১৯ সালের আইনে কেন্দ্র ও প্রদেশের মধ্যে ক্ষমতা বণ্টন করা হলেও যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার প্রবর্তন করা হয়নি। ফলে প্রদেশের ক্ষমতার কোনো সাংবিধানিক নিশ্চয়তা ছিল না। দ্বিতীয়ত, ১৯৩৫ সালে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার আওতায় প্রাদেশিক স্বায়ত্তশাসন প্রবর্তন করা হয়। ফলে প্রদেশে দায়িত্বশীল সরকার গড়ে ওঠার সুযোগ সৃষ্টি হয়। কিন্তু ১৯১৯ সালের আইনে প্রাদেশিক স্বায়ত্তশাসন দেওয়া হয়নি।তৃতীয়ত, ১৯৩৫ সালের আইনে কেন্দ্র ও প্রদেশে দ্বি কক্ষবিশিষ্ট আইনসভা গঠন করার ব্যবস্থা করা হয়। উভয় কক্ষের সদস্যরা ব্রিটিশ ভারতের এবং দেশীয় রাজ্যের নির্বাচিত প্রতিনিধি ছিলেন। কিন্তু ১৯১৯ সালের আইনে উভয় কক্ষের সদস্যরা ছিলেন নির্বাচিত ও মনোনীত। ১৯৩৫ সালেই প্রথম নির্বাচিত সদস্য নিয়ে আইনসভাগুলো গড়ে ওঠে।চতুর্থত, ১৯৩৫ সালের আইনে সর্বপ্রথম ভারতে যুক্তরাষ্ট্রীয় আদালত স্থাপন করা হয়। এটি ১৯১৯ সালের আইনে ছিল না। যুক্তরাষ্ট্রীয় আদালত ব্যবস্থা ১৯৩৫-এর আইনকে ১৯১৯ সালের আইন অপেক্ষা অধিক মর্যাদা দিতে সক্ষম হয়। সঠিকভাবে বলা যায়, ১৯৩৫ সালের ভারত শাসন আইন ১৯১৯ সালের ভারত শাসন আইন অপেক্ষা উন্নত ছিল।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
A ও B সালের আইনের মধ্যে কোনটি সর্বাপেক্ষা উত্তম বলে তুমি মনে কর? তো…
রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর