উদ্দীপকে আলোকিত আইনটি মূলত মাউন্টব্যাটেন পরিকল্পনার কার্যকর রূপ- আলোচনা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত আইনটি তথা ১৯৪৭ সালের ভারত স্বাধীনতা আইন মূলত ৩ জুন পরিকল্পনা বা মাউন্টব্যাটেন পরিকল্পনার কার্যকর রূপ।সাম্প্রদায়িক দাঙ্গা-হাঙ্গামা এবং কংগ্রেস ও মুসলিম লীগের পরস্পর বিরোধী দাবির মুখে ১৯৪৬ সালের মন্ত্রিমিশন পরিকল্পনা ব্যর্থতায় পর্যবসিত হয়। এ সময় ভারতের নতুন ভাইসরয় লর্ড মাউন্ট ব্যাটেন কংগ্রেস ও মুসলিম লীগ নেতৃবৃন্দের সাথে ক্ষমতা হস্তান্তর ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার জন্য নিরলস প্রচেষ্টা চালায়। কিন্তু সমস্যার গভীরতা এত বেশি ছিল যে, আলোচনায় সমাধানের কোনো পথ খুঁজে পাননি। অবশেষে রাজনৈতিক ঘটনাপ্রবাহ ও পরিস্থিতি বিশ্লেষণ করে তিনি এ সিদ্ধান্তে উপনীত হন যে "ভারত বিভাগ ছাড়া ভারতে শান্তি প্রতিষ্ঠার কোনো বিকল্প উপায় নেই।" কংগ্রেস প্রথমে এ প্রস্তাবে অসম্মতি জানালেও পরবর্তীতে সাম্প্রদায়িক ভয়াবহতায় কংগ্রেস ভারত বিভক্তি মেনে নিতে বাধ্য হয়। ১৯৪৭ সালের ৩ জুন কংগ্রেস ও মুসলিম লীগের নেতৃবৃন্দের সাথে বৈঠকের মাধ্যমে মাউন্টব্যাটেন ভারত বিভক্তির পরিকল্পনা তুলে ধরেন। এ ৩ জুন পরিকল্পনা বা মাউন্টব্যাটেন পরিকল্পনার বাস্তবায়িত রূপ হলো ১৯৪৭সালের ভারত স্বাধীনতা আইন। এ আইনের মাধ্যমেই ভারত ও পাকিস্তান নামক দুটি স্বাধীন রাষ্ট্রের জন্ম হয়।উদ্দীপকের উল্লিখিত আইনটির মাধ্যমে ভারতবর্ষে ২০০ বছরের ব্রিটিশ শাসনের অবসান ঘটে এবং ১৯৪৭ সালের ১৪ ও ১৫ আগস্ট দুটি স্বাধীন রাষ্ট্রের জন্ম হয়। এ আইনের নেপথ্যে ভারতের সর্বশেষ গভর্নর প্রদত্ত একটি পরিকল্পনা উল্লেখযোগ্য ভূমিকা রাখে। অর্থাৎ এখানে ১৯৪৭ সালের ভারত স্বাধীনতা আইনকেই ফুটিয়ে তোলা হয়েছে। যা ভারতের সর্বশেষ গভর্নর লর্ড মাউন্ট ব্যাটেনের ৩ জুন পরিকল্পনার বাস্তবায়িত রূপ।সুতরাং বলা যায়, ১৯৪৭ সালের ভারত স্বাধীনতা আইন মূলত । মাউন্টব্যাটেন পরিকল্পনার কার্যকর রূপ।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে আলোকিত আইনটি মূলত মাউন্টব্যাটেন পরিকল্পনার কার্যকর রূপ- আল…
উদ্দীপক
রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর