"অনুচ্ছেদে নির্দেশিত আইনটি নানা বৈশিষ্ট্যমণ্ডিত"- উক্তিটির মূল্যায়ন কর।
উত্তর: অনুচ্ছেদে নির্দেশিত আইনটি তথা ১৯৪৭ সালের ভারত স্বাধীনতা আইন বিভিন্ন দিক দিয়ে অন্যান্য বৈশিষ্ট্যমণ্ডিত।১৯৪৭ সালের ভারত স্বাধীনতা আইনের মাধ্যমে ভারতবর্ষের দীর্ঘ ২০০ বছরের ব্রিটিশ শাসনের অবসান ঘটে এবং ভারত ও পাকিস্তান নামক দুটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের জন্ম হয়। পাকিস্তান ও ভারত উভয়ই ডোমিনিয়নের মর্যাদা লাভ করে। এ আইনের মাধ্যমে বাংলাকে বিভক্ত করে পূর্ব বাংলা ও পশ্চিম বাংলা নামে দুটি নতুন প্রদেশ সৃষ্টি হয় এবং পাঞ্জাবকে পৃথক করে পশ্চিম পাঞ্জাব ও পূর্ব পাঞ্জাব নামে দুটি প্রদেশের জন্ম হয়। এ আইন ভারত ও পাকিস্তান ডোমিনিয়নের জন্য দুটি পৃথক গণপরিষদ গঠন করে। এ গণপরিষদ দুটির ওপর দুই দেশের শাসনতন্ত্র রচনার ভার অর্পণ করা হয়। তবে উল্লেখ করা হয়, নতুন সংবিধান প্রণীত না হওয়া পর্যন্ত উভয় দেশের গণপরিষদ দেশের কেন্দ্রীয় আইনসভা হিসেবে দায়িত্ব পালন করবে। এ আইনে ডোমিনিয়ন দুটি কমনওয়েলথভুক্ত থাকবে কি না সে সিদ্ধান্ত গ্রহণ করার পূর্ণ অধিকার তাদের প্রদান করা হয়।১৯৪৭ সালের ভারত স্বাধীনতা আইনের মাধ্যমে দেশীয় রাজ্যগুলোর ওপর ব্রিটিশ রাজ্যের সার্বভৌম ক্ষমতার অবসান ঘটে। এ আইনের মাধ্যমে ভারত সচিব পদের বিলুপ্তি ঘটে। এ আইনের গভর্নর জেনারেলকে ব্রিটিশ কেবিনেটের রাজা/রানি কর্তৃক নিয়মতান্ত্রিক প্রধান হিসেবে নিয়োজিত করা হয়। এক্ষেত্রে গভর্নর জেনারেলের স্বেচ্ছাধীন ও বিচারবুদ্ধিজনিত ক্ষমতা বিলুপ্ত করা হয়। এ আইন অনুসারে নতুন সংবিধান প্রণীত না হওয়া পর্যন্ত ভারত ও পাকিস্তানের শাসনকার্য ১৯৩৫ সালের আইন অনুযায়ী কার্যকর থাকবে। এ আইনের মাধ্যমে ভারতীয় সেনাবাহিনী ও বেসামরিক কর্মচারীদের ভারত ও পাকিস্তানের মধ্যে ভাগ করে দেওয়া হয় এবং পূর্বের ন্যায় সকল সুযোগ-সুবিধার নিশ্চয়তা দেওয়া হয়।বড় কথা হলো, এই ঐতিহাসিক আইনের ফলে বিনা রক্তপাতে ভারতবর্ষ স্বাধীনতা লাভ করে এবং হিন্দু-মুসলিম দ্বন্দ্বের অবসান হয়।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
"অনুচ্ছেদে নির্দেশিত আইনটি নানা বৈশিষ্ট্যমণ্ডিত"- উক্তিটির মূল্যায়ন…
উদ্দীপক
রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর