তুমি কি মনে কর, উদ্দীপকের ইঙ্গিতকৃত আইনটি ব্রিটিশ ভারতে গণতন্ত্র বিকাশে সহায়ক ছিল? তোমার মতের সপক্ষে যুক্তি দাও।
উত্তর: হ্যাঁ, উদ্দীপকে ইঙ্গিতকৃত আইনটি ব্রিটিশ ভারতের গণতন্ত্র বিকাশের সহায়ক ছিল বলে আমি মনে করি। উদ্দীপকে ব্রিটিশ ভারতের ১৯৩৫ সালের ভারত শাসন আইনের বৈশিষ্ট্য প্রতিফলিত। উক্ত আইনটি ভারতবর্ষের তৎকালীন বা পূর্বতন যেকোনো আইনের তুলনায় অধিক জনসম্পৃক্ততা ও গণতন্ত্র চর্চার সুযোগ সৃষ্টি করেছিল।এ আইনে ভারতের সব প্রদেশের মধ্যে ক্ষমতা বন্টন করা হয়। ফলে সর্বভারতীয় যুক্তরাষ্ট্রের নাগরিকগণ শাসন সংক্রান্ত কার্যক্রমে সস্পৃক্ততার সুযোগ লাভ করে। আবার, এই আইনের মুসলমানদের পশ্চাৎপদতা দূরীকরণ ও শাসনকার্যে অংশগ্রহণ নিশ্চিত করতে আইনসভায় মুসলমানদের জন্য এক-তৃতীয়াংশ শাসন বরাদ্দ রাখা হয়। ফলে মুসলমান জনগণের মধ্যে গণতন্ত্র চর্চার সুযোগ ও সম্ভাবনা বৃদ্ধি পায়। তাছাড়া এই আইনে প্রাদেশিক গর্ভনরকে সহায়তার জন্য মন্ত্রিসভা গঠন করা হয়েছিল। ফলে ব্রিটিশ ভারতের প্রদেশসমূহ সংসদীয় গণতান্ত্রিক ধারার সূত্রপাত হয় এবং জনপ্রতিনিধি হিসেবে সরকারি কাজে অংশ নেবার সুযোগ সৃষ্টি হয়। ভারত শাসন আইন ১৯৩৫ সালের শাসন বিভাগের প্রাধান্য রক্ষার ব্যবস্থা করা হয়। ফলে জনপ্রতিনিধিদের ক্ষমতা বৃদ্ধি পায়। আর এসব বৈশিষ্ট্যের মাধ্যমে ১৯৩৫ সালের আইন ব্রিটিশ ভারতে গণতন্ত্র বিকাশে উন্নয়ন পরিবেশ সৃষ্টি করেছিল। তবে ১৯৩৫ সালের ভারত শাসন আইন পূর্ণ গণতান্ত্রিক শাসন ব্যবস্থার নিশ্চয়তা না দিলেও গণতান্ত্রিক বিধি ব্যবস্থার উন্নত সংযোজন একে অতুচ্ছ চরিত্র দিয়েছিল। আর এর সাংবিধানিক মূল্য ও প্রভাবও ছিল অপরিসীম। এসব কারণেই আমি মনে করি যে, ১৯৩৫ সালের ভারত শাসন আইন ব্রিটিশ ভারতের গণতন্ত্র বিকাশে খুব সহায়ক ছিল।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
তুমি কি মনে কর, উদ্দীপকের ইঙ্গিতকৃত আইনটি ব্রিটিশ ভারতে গণতন্ত্র বি…
নটরডেম কলেজ · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর