রহমান সাহেবের পেশকৃত প্রস্তাবের সাথে তোমার পঠিত কোন প্রস্তাবের মিল রয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: রহমান সাহেবের পেশকৃত প্রস্তাবের সাথে আমার পঠিত লাহোর প্রস্তাবের মিল রয়েছে। ব্রিটিশ ভারতের রাজনৈতিক ও শাসনতান্ত্রিক অগ্রগতির ইতিহাসে ১৯৪০ সালের ২৩ মার্চের ঐতিহাসিক লাহোর প্রস্তাব ছিল একটি যুগান্তকারী ঘটনা। এদিনের লাহোরে মুসলিম লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়।উক্ত সম্মেলনে ভারতের উপেক্ষিত মুসলিম সম্প্রদায়ের স্বার্থের রক্ষার্থে শেরেবাংলা এ. কে ফজলুল হক একটি দাবী উপস্থাপন করেন, যা লাহোর প্রস্তাব নামে পরিচিত। উক্ত প্রস্তাবের মূল উপজীব্য বিষয় ছিল ব্রিটিশ ভারতের মুসলমান সংখ্যাগরিষ্ঠ অঞ্চল সমূহ নিয়ে পৃথক রাষ্ট্র সমূহ গঠন করা। পরবর্তীতে পাকিস্তান সৃষ্টির পূর্বে ১৯৪৬ সালে মুসলিম লীগ রাজনৈতিক কারণে লাহোর প্রস্তাব সংশোধন করে একটি মাত্র স্বাধীন রাষ্ট্র পাকিস্তান গঠনের প্রস্তাব করে। আর উদ্দীপকে যেন এ প্রস্তাবেরই ছায়াপথ ঘটেছে। এতে দেখা যায় যে, রহমান সাহেব একজন বিশিষ্ট রাজনীতিবিদ। তিনি তার ধর্মের অনুসারীদের জন্য পৃথক আবাসভূমি প্রতিষ্ঠার লক্ষ্যে তার দলের বার্ষিক সম্মেলনে একটি প্রস্তাব পেশ করেন। তার উক্ত প্রস্তাবে ও লাহোর প্রস্তাবের মূল প্রস্তাবের ন্যায় একাধিক রাষ্ট্র গঠনের ইঙ্গিত ছিল। এতদসত্বেও তার প্রস্তাবটি লাহোর প্রস্তাবের ন্যায় ও ভিন্ন পরিণতি লাভ করে। আর তাই বলা যায় যে উদ্দীপকের সাথে যে প্রস্তাবের মিল রয়েছে তা হলো লাহোর প্রস্তাব।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
রহমান সাহেবের পেশকৃত প্রস্তাবের সাথে তোমার পঠিত কোন প্রস্তাবের মিল …
উদ্দীপক
নটরডেম কলেজ · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর