উদ্দীপকে বর্ণিত প্রস্তাবের মধ্যে "স্বাধীন বাংলাদেশের বীজ নিহত ছিল"- তুমি কি এ বক্তব্যের সাথে একমত? উত্তরের স্বপক্ষে যুক্তি দাও।
উত্তর: হ্যাঁ, আমিও মনে করি উক্ত প্রস্তাব অর্থাৎ লাহোর প্রস্তাবের মাঝেই স্বাধীন বাংলাদেশের বীজ নিহিত ছিল। ভারতের রাজনৈতিক ইতিহাসে তাৎপর্যপূর্ণ ঘটনা ছিল লাহোর প্রস্তাব। এ প্রস্তাবের মাধ্যমে মোহাম্মদ আলী জিন্নাহ দ্বিজাতি তত্ত্ব সুস্পষ্ট রুপলাভ করে। মুসলমানরা মুসলিম লীগের নেতৃত্বে তাদের জন্য একটি আলাদা আবাসভূমি প্রতিষ্ঠার সংগ্রামে লিপ্ত হয়। এর মাঝে বাংলাদেশের স্বাধীনতার বীজ নিহিত ছিল। সর্বাপেক্ষা গঠনমূলক এ প্রস্তাবের মাধ্যমে মুসলমানদের সকল সমস্যার সুরাহা হয়। ১৯৪৭ সালের পৃথক রাজনৈতিক অস্তিত্ব বা পৃথক রাষ্ট্র প্রতিষ্ঠায় ব্যর্থ হলেও এজাতীয় চেতনায় পরবর্তীকালে ১৯৭১ সালে স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠায় অনুপ্রেরণা যোগায়। সর্বোপরি লাহোর প্রস্তাব অনুযায়ী পূর্ব বাংলার স্বায়ত্তশাসন প্রদান না করার কারণে পাকিস্তান জন্মের পর থেকেই সেখানে বিভিন্ন আন্দোলন হতে থাকে। পরবর্তীতে ৭০ সালের নির্বাচনে জয়ী হওয়ার পর পূর্ব বাংলাকে তারা ক্ষমতা না দেওয়ার কারণে বাঙালিরা যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে এবং ১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীন হয়। তাই বলা যায়, লাহোর প্রস্তাবে উপরিউক্ত বিষয় নিহিত থাকার মধ্য দিয়ে স্বাধীন বাংলাদেশের স্বপ্ন আঁকা ছিল।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত প্রস্তাবের মধ্যে "স্বাধীন বাংলাদেশের বীজ নিহত ছিল"-…
উদ্দীপক
নটরডেম কলেজ · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর