শেয়ারFacebookWhatsApp

উক্ত পরিকল্পনা কেন ব্যর্থ হয়েছিল? বিশ্লেষণ কর।

উত্তর: প্রশ্নে উক্ত পরিকল্পনা বলতে মন্ত্রিমিশন পরিকল্পনাকে বুঝানো হয়েছে। মন্ত্রিমিশন পরিকল্পনা ব্যর্থ হওয়ার কারণ অতি বাস্তবভিত্তিক। মন্ত্রিমিশন পরিকল্পনা ব্যর্থ হওয়ার অন্যতম কারণ ছিল প্রধান দুটি দল কংগ্রেস ও মুসলিম লীগের মধ্যকার তীব্র মতপার্থক্য। মূল পরিকল্পনার ক্ষেত্রে কোনো বিষয়েই দল দুটি একমত হতে পারেনি। ফলে পরিকল্পনাটি ব্যর্থ হয়। ১৯৪৬ সালের ২৯ জুন ব্রিটিশ সরকার অন্তর্বর্তীকালীন সরকার স্থগিত রেখে তত্ত্বাবধায়ক সরকার গঠন করে। ২২ জুলাই বড়লাট ওয়াভেল এ সরকারে যোগদান করার জন্য নেহেরু ও জিন্নাহকে আমন্ত্রণ জানান। ৮ আগস্ট নেহেরু এ সরকারে যোগদান করতে সম্মত হলেও মুসলিম লীগ সরকারকে প্রতিশ্রুতি ভঙ্গকারী হিসেবে আখ্যায়িত করে ১৬ আগস্ট প্রত্যক্ষ কর্মপন্থা দিবস (Direct Action Day) ঘোষণা করে। ১৯৪৬ সালের ২৪ আগস্ট কংগ্রেস জওহরলাল নেহেরুর নেতৃত্বে ১২ সদস্যবিশিষ্ট অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে। সে দিনটিকে মুসলিম লীগ কালো দিবস (Black Day) হিসেবে পালন করে। ফলে কংগ্রেস ও মুসলিম লীগের মধ্যে মারাত্মক গোলযোগ তৈরি হয়, যা সাম্প্রদায়িক দাঙ্গায় রূপ লাভকরে। এ দাঙ্গা সারা ভারতবর্ষে বিশেষ করে কলকাতা, বিহার ও বাংলার নোয়াখালী অঞ্চলে তীব্র আকার ধারণ করে এবং বহু লোকের প্রাণহানি ঘটে। সাম্প্রদায়িক দাঙ্গায় ব্যাপক প্রাণহানির পর সারা ভারতবর্ষে আতঙ্ক তৈরি হয়। এ সময় ব্রিটিশ সরকার মুসলিম লীগকে অন্তর্বর্তীকালীন সরকারের যোগদানের আহ্বান জানায়। সার্বিক পরিস্থিতি ও মুসলিম স্বার্থ বিবেচনা করে ১৯৪৬ সালের ১২ অক্টোবর লিয়াকত আলী খানের নেতৃত্বে ৫ জন মুসলিম লীগ সদস্য অন্তর্বর্তীকালীন সরকারে যোগদান করেন। কিন্তু কংগ্রেস ও মুসলিম লীগের মধ্যে দ্বন্দ্ব ও সংঘাত এত চরম আকার ধারণ করে যে, অন্তর্বর্তীকালীন সরকার বেশি দিন টিকতে পারেনি।পরিশেষে বলা যায়, কংগ্রেস ও মুসলিম লীগের মধ্যে সমঝোতা না হয়ে তীব্র দ্বন্দ্বের সৃষ্টি হয়। এর ফলশ্রুতিতে মন্ত্রিমিশন পরিকল্পনা ব্যর্থতায় পর্যবসিত হয়।

HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 2nd Paper · সৃজনশীল

উক্ত পরিকল্পনা কেন ব্যর্থ হয়েছিল? বিশ্লেষণ কর।

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ · 2025

উত্তর

চিত্তরঞ্জন দাস দেশবন্ধু নামে খ্যাত।

উত্তর

প্রাদেশিক স্বায়ত্তশাসন মূলত যুক্তরাষ্ট্রীয় সরকারব্যবস্থার ক্ষেত্রে অধিক প্রযোজ্য ও প্রাসঙ্গিক। এর মূল কথা হলো সাংবিধানিকভাবে প্রদেশের এখতিয়ারভুক্ত বিষয়াদি প্রাদেশিক সরকার স্থায়ীভাবে নিজস্ব বিবেচনায় পরিচালনা করবে। এ বিষয়ে কেন্দ্রীয় সরকার কোনোভাবেই কোনোরকম হস্তক্ষেপ করতে পারবে না। প্রাদেশিক স্বায়ত্তশাসন মূলত প্রাদেশিক মন্ত্রিসভাকে প্রাদেশিক আইনসভার নিকট দায়বদ্ধ করে দায়িত্বশীল সরকারব্যবস্থা প্রতিষ্ঠা করে। ব্রিটিশ ভারতের রাজনীতিতে এ প্রত্যয়টি সর্বাধিক আলোচিত।

উত্তর

উপরে প্রদর্শিত ছকে ব্রিটিশ সরকারের মন্ত্রিমিশন পরিকল্পনা ফুটে উঠেছে। কারণ মন্ত্রিমিশন পরিকল্পনা অনুযায়ী ব্রিটিশ ভারতের প্রদেশগুলোকে তিনটি গ্রুপে বিভক্ত করা হয়। যেমন- 'ক' গ্রুপে থাকবে মাদ্রাজ, বোম্বাই, যুক্তপ্রদেশ, উত্তর প্রদেশ, মধ্য প্রদেশ, বিহার ও উড়িষ্যা। 'খ' গ্রুপে থাকবে পাঞ্জাব, উত্তর-পশ্চিম সীমান্ত প্রদেশ ও সিন্ধু এবং 'গ' গ্রুপে থাকবে বাংলা ও আসাম।ব্রিটেনে দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর সাধারণ নির্বাচনে লেবার পার্টি বিপুলভাবে জয়লাভ করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আন্তর্জাতিক রাজনীতির পটপরিবর্তন ঘটলে ব্রিটিশ সরকারও তাদের নীতির পরিবর্তন ঘটায়। ১৯৪৫ সালের শুরুতে ব্রিটিশ পার্লামেন্টে ভারতীয় রাজনৈতিক পরিস্থিতি মোকাবিলা করার দাবি ওঠে। এ উদ্দেশ্যে ১৯৪৬ সালের মার্চ মাসে ব্রিটেনের মন্ত্রিসভার তিনজন সদস্য ভারতে আসেন। তারা হলেন- (ক) স্যার স্ট্যাফোর্ড ক্রিপস, (খ) লর্ড পেথিক লরেন্স এবং (গ) এ. ভি. আলেকজান্ডার। মন্ত্রিমিশন ভারতের ভবিষ্যৎ সংবিধান রচনার উদ্দেশ্যে হিন্দু-মুসলিম অনৈক্য দূর করার জন্য কংগ্রেস ও মুসলিম লীগ নেতৃবৃন্দের সাথে আলাপ-আলোচনা করে। উভয় দলের মধ্যে আপসমূলক আলোচনা না হওয়ায় মন্ত্রিমিশন নিজস্ব পরিকল্পনা গ্রহণ করে। এটাই মন্ত্রিমিশন পরিকল্পনা নামে খ্যাত।

উত্তর

প্রশ্নে উক্ত পরিকল্পনা বলতে মন্ত্রিমিশন পরিকল্পনাকে বুঝানো হয়েছে। মন্ত্রিমিশন পরিকল্পনা ব্যর্থ হওয়ার কারণ অতি বাস্তবভিত্তিক। মন্ত্রিমিশন পরিকল্পনা ব্যর্থ হওয়ার অন্যতম কারণ ছিল প্রধান দুটি দল কংগ্রেস ও মুসলিম লীগের মধ্যকার তীব্র মতপার্থক্য। মূল পরিকল্পনার ক্ষেত্রে কোনো বিষয়েই দল দুটি একমত হতে পারেনি। ফলে পরিকল্পনাটি ব্যর্থ হয়। ১৯৪৬ সালের ২৯ জুন ব্রিটিশ সরকার অন্তর্বর্তীকালীন সরকার স্থগিত রেখে তত্ত্বাবধায়ক সরকার গঠন করে। ২২ জুলাই বড়লাট ওয়াভেল এ সরকারে যোগদান করার জন্য নেহেরু ও জিন্নাহকে আমন্ত্রণ জানান। ৮ আগস্ট নেহেরু এ সরকারে যোগদান করতে সম্মত হলেও মুসলিম লীগ সরকারকে প্রতিশ্রুতি ভঙ্গকারী হিসেবে আখ্যায়িত করে ১৬ আগস্ট প্রত্যক্ষ কর্মপন্থা দিবস (Direct Action Day) ঘোষণা করে। ১৯৪৬ সালের ২৪ আগস্ট কংগ্রেস জওহরলাল নেহেরুর নেতৃত্বে ১২ সদস্যবিশিষ্ট অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে। সে দিনটিকে মুসলিম লীগ কালো দিবস (Black Day) হিসেবে পালন করে। ফলে কংগ্রেস ও মুসলিম লীগের মধ্যে মারাত্মক গোলযোগ তৈরি হয়, যা সাম্প্রদায়িক দাঙ্গায় রূপ লাভকরে। এ দাঙ্গা সারা ভারতবর্ষে বিশেষ করে কলকাতা, বিহার ও বাংলার নোয়াখালী অঞ্চলে তীব্র আকার ধারণ করে এবং বহু লোকের প্রাণহানি ঘটে। সাম্প্রদায়িক দাঙ্গায় ব্যাপক প্রাণহানির পর সারা ভারতবর্ষে আতঙ্ক তৈরি হয়। এ সময় ব্রিটিশ সরকার মুসলিম লীগকে অন্তর্বর্তীকালীন সরকারের যোগদানের আহ্বান জানায়। সার্বিক পরিস্থিতি ও মুসলিম স্বার্থ বিবেচনা করে ১৯৪৬ সালের ১২ অক্টোবর লিয়াকত আলী খানের নেতৃত্বে ৫ জন মুসলিম লীগ সদস্য অন্তর্বর্তীকালীন সরকারে যোগদান করেন। কিন্তু কংগ্রেস ও মুসলিম লীগের মধ্যে দ্বন্দ্ব ও সংঘাত এত চরম আকার ধারণ করে যে, অন্তর্বর্তীকালীন সরকার বেশি দিন টিকতে পারেনি।পরিশেষে বলা যায়, কংগ্রেস ও মুসলিম লীগের মধ্যে সমঝোতা না হয়ে তীব্র দ্বন্দ্বের সৃষ্টি হয়। এর ফলশ্রুতিতে মন্ত্রিমিশন পরিকল্পনা ব্যর্থতায় পর্যবসিত হয়।
HSCCivics 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্থ চরিতার্থ করার বাসনা, প্রবল উচ্চাকাঙ্ক্ষা প্রভৃতি কারণে দুর্নীতি সমাজ ব্যবস্থায় প্রসার লাভ করছে।Q. দুর্নীতি প্রতিরোধে কোনটি কার্যকর ভূমিকা রাখে না?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্থ চরিতার্থ করার বাসনা, প্রবল উচ্চাকাঙ্ক্ষা প্রভৃতি কারণে দুর্নীতি সমাজ ব্যবস্থায় প্রসার লাভ করছে।Q. দুর্নীতির মাধ্যমে
i. আইন-শৃঙ্খলা বাহিনী যথাযথ দায়িত্ব পালন করে না
ii. বিচার ব্যবস্থা কলুষিত হয়
iii. ভূমি ব্যবস্থনায় ধস নামেনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বিশ্বের শতকরা কতভাগ মানুষ প্রতিবন্ধীতার সমস্যায় আক্রান্ত?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.কমনওয়েলথের বৈশিষ্ট্য হলো এর সদস্যগুলো-
i. স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র
ii. কোনো সামরিক জোটের সদস্য নয়
iii. একসময়ের ব্রিটিশ উপনিবেশনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.SAFTA এর মূল লক্ষ্য হচ্ছে, সদস্যভুক্ত দেশগুলোর মধ্যে
i. বাণিজ্য শুল্ক হ্রাস
ii. অবাধ বাণিজ্য এলাকা গঠন
iii. ভারসাম্যপূর্ণ বাণিজ্য এলাকা গড়ে তোলানিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.বাংলাদেশের বৈদেশিক নীতির মূল বৈশিষ্ট্য কোনটি নয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ইসলামী ভ্রাতৃত্ব, ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখার জন্য সর্ববৃহৎ মুসলিম সংগঠনটির নাম কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশ সরকারি কর্মকমিশন ন্যূনপক্ষে কতজন সদস্য নিয়ে গঠিত হতে পারে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোন সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা। তিনি কৃষ্ণাঙ্গদের অধিকারের জন্য সারাজীবন আন্দোলন সংগ্রাম করেছেন। জীবনের বেশির ভাগ সময়ই তিনি জেলে কাটিয়েছেন। তার এই ত্যাগের বিনিময়েই কৃষ্ণাঙ্গদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।Q. স্বাধীনতা আন্দোলনের জাতীয়তাবাদী নেতা হিসাবে তিনি জাতির কাছে কীরূপ সম্মান লাভ করেন
i. জাতীয় নেতা
ii. জাতির পিতা
iii. জাতির বিবেকনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা। তিনি কৃষ্ণাঙ্গদের অধিকারের জন্য সারাজীবন আন্দোলন সংগ্রাম করেছেন। জীবনের বেশির ভাগ সময়ই তিনি জেলে কাটিয়েছেন। তার এই ত্যাগের বিনিময়েই কৃষ্ণাঙ্গদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।Q. উদ্দীপকে বর্ণিত নেলসন ম্যান্ডেলার সঙ্গে বাংলাদেশের কোন নেতার তুলনা করা যায়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'একজাতি একরাষ্ট্র' কোন তত্ত্বের মূলমন্ত্র?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্বিশ্বের শতকরা কতভাগ মানুষ প্রতিবন্ধীতার সমস্যায় আক্রান্ত?কমনওয়েলথের বৈশিষ্ট্য হলো এর সদস্যগুলো-i. স্বাধীন-সার্বভৌম রাষ্ট্রii. কোনো সামরিকSAFTA এর মূল লক্ষ্য হচ্ছে, সদস্যভুক্ত দেশগুলোর মধ্যেi. বাণিজ্য শুল্ক হ্রাসii. অববাংলাদেশের বৈদেশিক নীতির মূল বৈশিষ্ট্য কোনটি নয়?ইসলামী ভ্রাতৃত্ব, ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখার জন্য সর্ববৃহৎ মুসলিম সংগঠনটির নাম বাংলাদেশ সরকারি কর্মকমিশন ন্যূনপক্ষে কতজন সদস্য নিয়ে গঠিত হতে পারে?কোন সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়?নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতানিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা'একজাতি একরাষ্ট্র' কোন তত্ত্বের মূলমন্ত্র?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।