উদ্দীপকে বর্ণিত 'খ' সম্প্রদায়ের পাশকৃত প্রস্তাবের সাথে কোন প্রস্তাবের ইঙ্গিত পাওয়া যায়? বর্ণনা কর।
উত্তর: উদ্দীপকের জনাব 'খ' কর্তৃক পেশকৃত প্রস্তাবটি হলো লাহোর প্রস্তাব। লাহোর প্রস্তাব ভারতীয় উপমহাদেশের রাজনৈতিক ইতিহাসের এক গুরুত্বপূর্ণ ঘটনা। তৎকালীন বাংলার মুখমন্ত্রী শেরে বাংলা এ. কে. ফজলুল হক ব্রিটিশ ঔপনিবেশিক শাসন থেকে নিজ মাতৃভূমিকে মুক্ত করার জন্য এ লাহোর প্রস্তাব পেশ করেন। যার প্রেক্ষিতে মূলত ১৯৪৭সালের ভারত ও পাকিস্তান নামে দুটি স্বাধীন রাষ্ট্রের জন্ম হয়।উদ্দীপকের ক অঞ্চলটির রাজনৈতিক ও সাংবিধানিক সংকট মোকাবিলায় একসময় একটি সম্প্রদায়ের প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দলের নেতা জনাব 'খ' একাধিক স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার বিধান রেখে একটি প্রস্তাব পেশ করেন। যে প্রস্তাবটি মূলত লাহোর প্রস্তাবকেই নির্দেশ করে। কেননা ভারতের উত্তর-পশ্চিম ও উত্তর-পূর্বাঞ্চলের মুসলিম অধ্যুষিত অঞ্চলসমূহে একাধিক স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে ১৯৪০ সালের ২৩ মার্চ. মুসলিম লীগের লাহোর অধিবেশনে একটি প্রস্তাব গৃহীত হয় যা লাহোর প্রস্তাব নামে পরিচিত। তদানীন্তন বাংলার মুখ্যমন্ত্রী শেরে বাংলা এ. কে. ফজলুল হক লাহোরে অনুষ্ঠিত এ সম্মেলনে এ প্রস্তাব উত্থাপন করেছিলেন। এ প্রস্তাবে একাধিক স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি উল্লেখ ছিল। অর্থাৎ উপমহাদেশের মুসলমানদের জন্য আলাদা আবাসভূমি প্রতিষ্ঠা করাই ছিল লাহোর প্রস্তাবের মূল লক্ষ্য।এসব দিক বিবেচনায় পরিশেষে বলা যায়, উদ্দীপকে লাহোর প্রস্তাবের ঘটনাকে স্পষ্টভাবে ইঙ্গিত করা হয়েছে।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত 'খ' সম্প্রদায়ের পাশকৃত প্রস্তাবের সাথে কোন প্রস্তাব…
উদ্দীপক
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর