শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে ইঙ্গিতকৃত প্রস্তাবটির গুরুত্ব মূল্যায়ন কর।

উত্তর: উদ্দীপকের জনাব 'খ' তথা শেরে বাংলা এ. কে. ফজলুল হক কর্তৃক উত্থাপিত 'লাহোর প্রস্তাব' ভারতীয় উপমহাদেশের রাজনীতিতে ব্যাপক প্রভাব বিস্তার করতে সক্ষম হয়েছিল।মুসলমানদের জন্য গ্রহণযোগ্য শাসনতন্ত্র প্রণয়ন করার কথা মূলত লাহোর প্রস্তাবের মাধ্যমে বলা হয়। এ প্রস্তাবে পার্শ্ববর্তী এলাকাসমূহকে অঞ্চল হিসেবে চিহ্নিতকরণের কথা বলা হয়। ভৌগোলিকভাবে সন্নিহিত ও নির্দিষ্টকৃত অঞ্চলসমূহকে প্রয়োজনমত সীমানা পরিবর্তন করে এমনভাবে গঠন করতে হবে যাতে ভারতবর্ষের উত্তর, পশ্চিম ও পূর্বাঞ্চলের যেসব জায়গায় মুসলমান সংখ্যাগরিষ্ঠ সেসব অঞ্চলে স্বাধীন রাষ্ট্রসমূহ গঠন সম্ভব হয়। এছাড়াও স্বায়ত্তশাসিত, ও সার্বভৌম অঙ্গরাজ্য গঠন, সংখ্যালঘুদের অধিকার সংরক্ষণ, ক্ষমতার নির্দিষ্টকরণ, যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা বাতিল ছিল ১৯৪০ সালের লাহোর প্রস্তাবের মূল বৈশিষ্ট্য। ভারতীয় উপমহাদেশে অনেকগুলো স্বাধীন রাষ্ট্র গঠন ও যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার বাতিল, সংখ্যালঘুদের অধিকার সংরক্ষণ ইত্যাদি বিষয় লাহোর প্রস্তাবে আলোচিত হয়েছে। শেরে বাংলা এ. কে. ফজলুল হকের এ প্রস্তাবের মাধ্যমে পূর্ব পকিস্তানে প্রথম মুসলিম লীগের পতাকা উত্তোলিত হয়। ব্রিটিশ ভারতের মুসলমানদের রাজনৈতিক ইতিহাসে লাহোর প্রস্তাব তাই অত্যন্ত তাৎপর্যপূর্ণ এক অধ্যায়। এ ঐতিহাসিক প্রস্তাব গ্রহণের পর মুসলমানদের রাজনৈতিক চিন্তাধারায় যে বৈপ্লবিক পরিবর্তন আসে তার সার্থক পরিণতির ফলে পাকিস্তান রাষ্ট্রের প্রতিষ্ঠা এবং পরে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের অভ্যুদয় ঘটে। এ প্রস্তাবের অন্তর্নিহিত তাৎপর্য হলো স্বার্থের দ্বন্দ্ব শুরু, মুসলিম লীগের জনপ্রিয়তা বৃদ্ধি, নির্বাচনে ব্যাপক জনসমর্থন, হিন্দু-মুসলিম দাঙ্গা ও সম্পর্কের অবনতি এবং পরবর্তীতে, নানা ঘটনা প্রতিঘটনার মধ্য দিয়ে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়। সুতরাং বলা যায়, ভারতীয় উপমহাদেশের রাজনীতিতে লাহোর প্রস্তাব এক তাৎপর্যপূর্ণ অধ্যায়ের নাম।

HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 2nd Paper · সৃজনশীল

উদ্দীপকে ইঙ্গিতকৃত প্রস্তাবটির গুরুত্ব মূল্যায়ন কর।

উদ্দীপক

'ক' ও 'খ' একটি পরাধীন রাষ্ট্রে বসবাস করে। উভয় সম্প্রদায়ই নিজেদের স্বাধীনতার জন্য আন্দোলন করছিল। 'ক' সম্প্রদায়ের নেতৃবৃন্দরা স্বাধীনতার পর একটি রাষ্ট্র প্রতিষ্ঠার চেষ্টা করছিলেন। অন্যদিকে 'খ' সম্প্রদায়ের নেতৃবৃন্দ তাদের জন্য আলাদা স্বাধীন রাষ্ট্র গঠনের দাবি জানায়। এজন্য তাদের রাজনৈতিক দলের অধিবেশনে একটি প্রস্তাব পাশ করা হয়।

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ · 2025

উত্তর

ভারতীয় জাতীয় কংগ্রেস ১৮৮৫ সালে প্রতিষ্ঠিত হয়।

উত্তর

ভারতবর্ষে দুটি পৃথক জাতি হিন্দু ও মুসলমান বাস করে। মোহাম্মদ আলী জিন্নাহ হিন্দু-মুসলিম সমস্যা সমাধানের জন্য হিন্দু নেতৃবৃন্দের সাথে আলাপ-আলোচনা করেও ব্যর্থ হন। ফলে জিন্নাহ উপলব্ধি করেন যে, হিন্দু সম্প্রদায়ের সাথে ঐক্যবদ্ধ থাকলে মুসলমানদের স্বার্থরক্ষা হবে না। তাছাড়া মুসলমানদের কৃষ্টি-কালচার স্বতন্ত্র, আশা-আকাঙ্ক্ষা স্বতন্ত্র, এমনকি তাদের ইতিহাস-ঐতিহ্যও স্বতন্ত্র। সুতরাং জাতীয়তার যেকোনো মানদণ্ড অনুযায়ী মুসলমান পৃথক জাতি। তার এ মতবাদটিই 'দ্বিজাতি তত্ত্ব' নামে পরিচিত। এ তত্ত্বের ভিত্তিতে ভারত ও পাকিস্তান রাষ্ট্রের উদ্ভব ঘটে।

উত্তর

উদ্দীপকের জনাব 'খ' কর্তৃক পেশকৃত প্রস্তাবটি হলো লাহোর প্রস্তাব। লাহোর প্রস্তাব ভারতীয় উপমহাদেশের রাজনৈতিক ইতিহাসের এক গুরুত্বপূর্ণ ঘটনা। তৎকালীন বাংলার মুখমন্ত্রী শেরে বাংলা এ. কে. ফজলুল হক ব্রিটিশ ঔপনিবেশিক শাসন থেকে নিজ মাতৃভূমিকে মুক্ত করার জন্য এ লাহোর প্রস্তাব পেশ করেন। যার প্রেক্ষিতে মূলত ১৯৪৭সালের ভারত ও পাকিস্তান নামে দুটি স্বাধীন রাষ্ট্রের জন্ম হয়।উদ্দীপকের ক অঞ্চলটির রাজনৈতিক ও সাংবিধানিক সংকট মোকাবিলায় একসময় একটি সম্প্রদায়ের প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দলের নেতা জনাব 'খ' একাধিক স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার বিধান রেখে একটি প্রস্তাব পেশ করেন। যে প্রস্তাবটি মূলত লাহোর প্রস্তাবকেই নির্দেশ করে। কেননা ভারতের উত্তর-পশ্চিম ও উত্তর-পূর্বাঞ্চলের মুসলিম অধ্যুষিত অঞ্চলসমূহে একাধিক স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে ১৯৪০ সালের ২৩ মার্চ. মুসলিম লীগের লাহোর অধিবেশনে একটি প্রস্তাব গৃহীত হয় যা লাহোর প্রস্তাব নামে পরিচিত। তদানীন্তন বাংলার মুখ্যমন্ত্রী শেরে বাংলা এ. কে. ফজলুল হক লাহোরে অনুষ্ঠিত এ সম্মেলনে এ প্রস্তাব উত্থাপন করেছিলেন। এ প্রস্তাবে একাধিক স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি উল্লেখ ছিল। অর্থাৎ উপমহাদেশের মুসলমানদের জন্য আলাদা আবাসভূমি প্রতিষ্ঠা করাই ছিল লাহোর প্রস্তাবের মূল লক্ষ্য।এসব দিক বিবেচনায় পরিশেষে বলা যায়, উদ্দীপকে লাহোর প্রস্তাবের ঘটনাকে স্পষ্টভাবে ইঙ্গিত করা হয়েছে।

উত্তর

উদ্দীপকের জনাব 'খ' তথা শেরে বাংলা এ. কে. ফজলুল হক কর্তৃক উত্থাপিত 'লাহোর প্রস্তাব' ভারতীয় উপমহাদেশের রাজনীতিতে ব্যাপক প্রভাব বিস্তার করতে সক্ষম হয়েছিল।মুসলমানদের জন্য গ্রহণযোগ্য শাসনতন্ত্র প্রণয়ন করার কথা মূলত লাহোর প্রস্তাবের মাধ্যমে বলা হয়। এ প্রস্তাবে পার্শ্ববর্তী এলাকাসমূহকে অঞ্চল হিসেবে চিহ্নিতকরণের কথা বলা হয়। ভৌগোলিকভাবে সন্নিহিত ও নির্দিষ্টকৃত অঞ্চলসমূহকে প্রয়োজনমত সীমানা পরিবর্তন করে এমনভাবে গঠন করতে হবে যাতে ভারতবর্ষের উত্তর, পশ্চিম ও পূর্বাঞ্চলের যেসব জায়গায় মুসলমান সংখ্যাগরিষ্ঠ সেসব অঞ্চলে স্বাধীন রাষ্ট্রসমূহ গঠন সম্ভব হয়। এছাড়াও স্বায়ত্তশাসিত, ও সার্বভৌম অঙ্গরাজ্য গঠন, সংখ্যালঘুদের অধিকার সংরক্ষণ, ক্ষমতার নির্দিষ্টকরণ, যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা বাতিল ছিল ১৯৪০ সালের লাহোর প্রস্তাবের মূল বৈশিষ্ট্য। ভারতীয় উপমহাদেশে অনেকগুলো স্বাধীন রাষ্ট্র গঠন ও যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার বাতিল, সংখ্যালঘুদের অধিকার সংরক্ষণ ইত্যাদি বিষয় লাহোর প্রস্তাবে আলোচিত হয়েছে। শেরে বাংলা এ. কে. ফজলুল হকের এ প্রস্তাবের মাধ্যমে পূর্ব পকিস্তানে প্রথম মুসলিম লীগের পতাকা উত্তোলিত হয়। ব্রিটিশ ভারতের মুসলমানদের রাজনৈতিক ইতিহাসে লাহোর প্রস্তাব তাই অত্যন্ত তাৎপর্যপূর্ণ এক অধ্যায়। এ ঐতিহাসিক প্রস্তাব গ্রহণের পর মুসলমানদের রাজনৈতিক চিন্তাধারায় যে বৈপ্লবিক পরিবর্তন আসে তার সার্থক পরিণতির ফলে পাকিস্তান রাষ্ট্রের প্রতিষ্ঠা এবং পরে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের অভ্যুদয় ঘটে। এ প্রস্তাবের অন্তর্নিহিত তাৎপর্য হলো স্বার্থের দ্বন্দ্ব শুরু, মুসলিম লীগের জনপ্রিয়তা বৃদ্ধি, নির্বাচনে ব্যাপক জনসমর্থন, হিন্দু-মুসলিম দাঙ্গা ও সম্পর্কের অবনতি এবং পরবর্তীতে, নানা ঘটনা প্রতিঘটনার মধ্য দিয়ে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়। সুতরাং বলা যায়, ভারতীয় উপমহাদেশের রাজনীতিতে লাহোর প্রস্তাব এক তাৎপর্যপূর্ণ অধ্যায়ের নাম।
HSCCivics 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্থ চরিতার্থ করার বাসনা, প্রবল উচ্চাকাঙ্ক্ষা প্রভৃতি কারণে দুর্নীতি সমাজ ব্যবস্থায় প্রসার লাভ করছে।Q. দুর্নীতি প্রতিরোধে কোনটি কার্যকর ভূমিকা রাখে না?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্থ চরিতার্থ করার বাসনা, প্রবল উচ্চাকাঙ্ক্ষা প্রভৃতি কারণে দুর্নীতি সমাজ ব্যবস্থায় প্রসার লাভ করছে।Q. দুর্নীতির মাধ্যমে
i. আইন-শৃঙ্খলা বাহিনী যথাযথ দায়িত্ব পালন করে না
ii. বিচার ব্যবস্থা কলুষিত হয়
iii. ভূমি ব্যবস্থনায় ধস নামেনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বিশ্বের শতকরা কতভাগ মানুষ প্রতিবন্ধীতার সমস্যায় আক্রান্ত?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.কমনওয়েলথের বৈশিষ্ট্য হলো এর সদস্যগুলো-
i. স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র
ii. কোনো সামরিক জোটের সদস্য নয়
iii. একসময়ের ব্রিটিশ উপনিবেশনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.SAFTA এর মূল লক্ষ্য হচ্ছে, সদস্যভুক্ত দেশগুলোর মধ্যে
i. বাণিজ্য শুল্ক হ্রাস
ii. অবাধ বাণিজ্য এলাকা গঠন
iii. ভারসাম্যপূর্ণ বাণিজ্য এলাকা গড়ে তোলানিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.বাংলাদেশের বৈদেশিক নীতির মূল বৈশিষ্ট্য কোনটি নয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ইসলামী ভ্রাতৃত্ব, ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখার জন্য সর্ববৃহৎ মুসলিম সংগঠনটির নাম কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশ সরকারি কর্মকমিশন ন্যূনপক্ষে কতজন সদস্য নিয়ে গঠিত হতে পারে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোন সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা। তিনি কৃষ্ণাঙ্গদের অধিকারের জন্য সারাজীবন আন্দোলন সংগ্রাম করেছেন। জীবনের বেশির ভাগ সময়ই তিনি জেলে কাটিয়েছেন। তার এই ত্যাগের বিনিময়েই কৃষ্ণাঙ্গদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।Q. স্বাধীনতা আন্দোলনের জাতীয়তাবাদী নেতা হিসাবে তিনি জাতির কাছে কীরূপ সম্মান লাভ করেন
i. জাতীয় নেতা
ii. জাতির পিতা
iii. জাতির বিবেকনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা। তিনি কৃষ্ণাঙ্গদের অধিকারের জন্য সারাজীবন আন্দোলন সংগ্রাম করেছেন। জীবনের বেশির ভাগ সময়ই তিনি জেলে কাটিয়েছেন। তার এই ত্যাগের বিনিময়েই কৃষ্ণাঙ্গদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।Q. উদ্দীপকে বর্ণিত নেলসন ম্যান্ডেলার সঙ্গে বাংলাদেশের কোন নেতার তুলনা করা যায়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'একজাতি একরাষ্ট্র' কোন তত্ত্বের মূলমন্ত্র?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্বিশ্বের শতকরা কতভাগ মানুষ প্রতিবন্ধীতার সমস্যায় আক্রান্ত?কমনওয়েলথের বৈশিষ্ট্য হলো এর সদস্যগুলো-i. স্বাধীন-সার্বভৌম রাষ্ট্রii. কোনো সামরিকSAFTA এর মূল লক্ষ্য হচ্ছে, সদস্যভুক্ত দেশগুলোর মধ্যেi. বাণিজ্য শুল্ক হ্রাসii. অববাংলাদেশের বৈদেশিক নীতির মূল বৈশিষ্ট্য কোনটি নয়?ইসলামী ভ্রাতৃত্ব, ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখার জন্য সর্ববৃহৎ মুসলিম সংগঠনটির নাম বাংলাদেশ সরকারি কর্মকমিশন ন্যূনপক্ষে কতজন সদস্য নিয়ে গঠিত হতে পারে?কোন সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়?নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতানিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা'একজাতি একরাষ্ট্র' কোন তত্ত্বের মূলমন্ত্র?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।