উদ্দীপকে বর্ণিত ঘটনার সাথে ব্রিটিশ ভারতের কোন ঐতিহাসিক ঘটনার মিল রয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে বর্ণিত ঘটনার সাথে ব্রিটিশ ভারতে ঐতিহাসিক ঘটনা বঙ্গভঙ্গের মিল রয়েছে।অবিভক্ত বাংলার আয়তন ছিল প্রায় দুই লক্ষ বর্গমাইল এবং জনসংখ্যা ছিল প্রায় ৭ কোটি। এ বিশাল আয়তনের প্রদেশের শাসনকার্য পরিচালনা করা একজন গভর্নরের পক্ষে নিতান্ত দুরূহ ও কষ্টসাধ্য ব্যাপার ছিল। তাছাড়া পূর্ব বাংলার জনগণের স্বার্থরক্ষার্থে মুসলিম নেতৃবৃন্দ পূর্ব বাংলাকে আলাদা প্রদেশরূপে গড়ে তোলার জন্য ব্রিটিশ সরকারের নিকট দাবি উত্থাপন করেন। তাই প্রশাসনিক, রাজনৈতিক ও অর্থনৈতিক সুবিধার কথা চিন্তা করে তৎকালীন ভাইসরয় লর্ড কার্জন ১৯০৫ সালের ১ সেপ্টেম্বর বঙ্গভঙ্গ করেন।উদ্দীপকে বলা হয়েছে 'X [গণিত] প্রদেশের জনগণ স্বাধীন রাষ্ট্র গঠনের জন্য আন্দোলন করছে। এ আন্দোলন দমনের জন্য 'X [গণিত] প্রদেশকে এমনভাবে ভাগ করা হয়, যাতে দুটি সম্প্রদায়ের জনগণ পরস্পরের বিরুদ্ধে স্বার্থের সংঘাতে জড়িয়ে পড়ে। এর মধ্যে একটি সম্প্রদায় তাদের আন্দোলন সুসংগঠিত করার জন্য একটি রাজনৈতিক দল গঠন করে। এরূপ বর্ণনায় ১৯০৫ সালে সংঘটিত বঙ্গভঙ্গের মিল খুঁজে পাওয়া যায়।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত ঘটনার সাথে ব্রিটিশ ভারতের কোন ঐতিহাসিক ঘটনার মিল রয়…
উদ্দীপক
ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, রংপুর · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর