উদ্দীপকে প্রশ্নচিহ্নিত স্থানে তোমার পঠিত কোন আইনকে নির্দেশ করে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে ১৯৪৭ সালের ভারত স্বাধীনতা আইনের চিত্র প্রকাশিত হয়েছে। ব্রিটিশ সরকারের সাম্রাজ্যবাদী স্বার্থ চরিতার্থ করার জন্য তৎকালীন ব্রিটিশ সরকার নানারকম পদক্ষেপ গ্রহণ করে। ১৯৪৭সালের ঐতিহাসিক ভারত স্বাধীনতা আইন এর মধ্যে অন্যতম। দুটি ডোমিনিয়ন সৃষ্টি, গভর্নর জেনারেল নিয়োগ, ভারত সচিব পদের অবসান, ভারত সম্রাট উপাধি বিলোপ, রাজ্যগুলোর স্বাধীনতা প্রভৃতি এ আইনের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য।ব্রিটিশ ভারতের রাজনৈতিক ও সাংবিধানিক ক্রমবিকাশের ইতিহাসে ১৯৪৭ সালের ভারত স্বাধীনতা আইন সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে ভারত ও পাকিস্তান নামক দুটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠার প্রস্তাব করা হয়। এ আইনে ভারতকে ভাগ করে ভারত ও পাকিস্তানের মন্ত্রিসভার পরামর্শক্রমে ব্রিটেনের রাজা বা রানি উভয় দেশের জন্য একজন করে গভর্নর জেনারেল নিয়োগের কথা বলা হয়। ভারত সচিব পদের বিলুপ্তি ঘটিয়ে ব্রিটিশ কমনওয়েলথ সচিবকে ভারত ও পাকিস্তানের সাথে যোগাযোগ রাখার দায়িত্ব অর্পণ করা হয়। এ আইনের মাধ্যমে রাজকীয় মর্যাদা ও পদ থেকে ভারত সম্রাট উপাধি বিলুপ্ত করা হয়। এক কথায় ব্রিটিশ সরকারের ভাগ কর শাসন কর নীতির প্রতিফলন হলো ১৯৪৭ সালের ভারত স্বাধীনতা আইন। এর মাধ্যমে ভারত ও পাকিস্তান দুটি পৃথক রাষ্ট্র গঠিত হয় এবং ভারতীয় উপমহাদেশে ব্রিটিশ শাসনের অবসান ঘটে।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে প্রশ্নচিহ্নিত স্থানে তোমার পঠিত কোন আইনকে নির্দেশ করে? ব্য…
ঢাকা কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর