ব্রিটিশ ভারতের তৎকালীন রাজনীতিতে উদ্দীপকের সাথে সংগতিপূর্ণ আইনের তাৎপর্য মূল্যায়ন কর।
উত্তর: ভারতবর্ষের রাজনৈতিক ইতিহাসে ১৯৪৭ সালের ভারত স্বাধীনতা আইন অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা। ব্রিটিশ ভারতের রাজনৈতিক ও সাংবিধানিক সমস্যা সমাধানে এ আইনের গুরুত্ব ও তাৎপর্য অপরিসীম। এ আইনের মাধ্যমে ভারতবর্ষে সুদীর্ঘ ১৯০ বছরের ব্রিটিশ শাসনের অবসান ঘটে এবং ভারত ও পাকিস্তান নামক দুটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের অভ্যুদয় ঘটে। বিনা রক্তপাতে ও সশস্ত্র সংগ্রাম ছাড়াই দুটি স্বাধীন রাষ্ট্রের জন্ম হয়। এ আইনের দ্বারা গভর্নর জেনারেল ও গভর্নরের স্বেচ্ছাধীন ক্ষমতা, বিশেষ ক্ষমতা ও ব্যক্তিগত বিরুদ্ধাচরণজনিত ক্ষমতা বিলুপ্ত করায় ভারত ও পাকিস্তানে সংসদীয় পদ্ধতির দায়িত্বশীল সরকার প্রতিষ্ঠার পথ সুগম হয়। এ আইনের ফলে ভারত উপমহাদেশের জনগণের কৃষ্টি, সভ্যতা, সাহিত্য, রাজনৈতিক চিন্তাধারা ও জীবনযাত্রায় এক বৈপ্লবিক পরিবর্তন সূচিত হয়। এর ফলে উপমহাদেশের রাজনৈতিক ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা হয়। ব্রিটিশ ভারতের তৎকালীন রাজনীতির প্রেক্ষিতে এই আইনের তাৎপর্য অত্যধিক।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
ব্রিটিশ ভারতের তৎকালীন রাজনীতিতে উদ্দীপকের সাথে সংগতিপূর্ণ আইনের তা…
ঢাকা কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর