উদ্দীপকে উল্লিখিত ঘটনার সাথে ঐতিহাসিক কোন বিষয়ের মিল রয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত ঘটনার সাথে ঐতিহাসিক যে বিষয়ের মিল রয়েছে তা হলো বঙ্গভঙ্গ।বঙ্গ বিভাগের পূর্বে 'বাংলা প্রেসিডেন্সি' নামে যে বৃহৎ আয়তনবিশিষ্ট বঙ্গ প্রদেশ ছিল তার পূর্বাঞ্চলের ৩টি বিভাগ ঢাকা, রাজশাহী ও চট্টগ্রাম ছিল সুবিধা বঞ্চিত। পূর্ব বাংলার সংখ্যাগরিষ্ঠ মুসলিম সমাজ বহুদিন ধরে এর বিভক্তি কামনা করে আসছিল। লর্ড কার্জনের নিকট নবাব স্যার সলিমুল্লাহ ভারতের মুসলিম নেতাদের নিয়ে এর বিভক্তি দাবি করেন। তদানীন্তন রাজনৈতিক প্রেক্ষাপটে সুচতুর ইংরেজ সরকার এ দাবি বাস্তবায়নে মনোযোগ দেয়। কেননা বাংলা প্রেসিডেন্সির আয়তন ছিল প্রায় দু লাখ বর্গমাইল। তাছাড়া জনসংখ্যা ছিল প্রায় চার কোটি। ফলে একজন লেফটেন্যান্ট গভর্নর দ্বারা এ বিশাল প্রদেশ শাসন করা অত্যন্ত দুরূহ ব্যাপার ছিল। এ কারণেই ইংরেজ সরকার মুসলমানদের দাবি মেনে নিয়ে বঙ্গভঙ্গ করে। এ বিষয়টিই উদ্দীপকে উল্লিখিত ঘটনার সাথে পুরোপুরি মিলে যায়।সুতরাং আমরা বলতে পারি, উদ্দীপকের ঘটনার সাথে ঐতিহাসিক বঙ্গভঙ্গের মিল রয়েছে।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত ঘটনার সাথে ঐতিহাসিক কোন বিষয়ের মিল রয়েছে? ব্যাখ্য…
উদ্দীপক
ঢাকা কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর