উদ্দীপকে নাহিদ যে আইন সম্পর্কে পড়ছিল তার প্রেক্ষাপট বর্ণনা কর।
উত্তর: উদ্দীপকে নাহিদ যে আইন সম্পর্কে পড়েছিল সেই আইন তথা ১৯৩৫ সালের ভারত শাসন আইন ১৯১৯ সালের ভারত শাসন আইনের ব্যর্থতার পরবর্তী প্রেক্ষাপটে তৈরি হয়েছিল।ভারতের রাজনৈতিক ইতিহাসে ১৯৩৫ সালের ভারত শাসন আইন একটি গুরুত্বপূর্ণ দলিল। ১৯১৯ সালের ভারত শাসন আইন ভারতবাসীর চাহিদা ও প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হয়। কংগ্রেস কর্তৃক ১৯১৯ সালের ভারত শাসন আইন প্রত্যাখান করা এবং ১৯২০ সালের নির্বাচনে কংগ্রেসের অনুপস্থিতি এবং পূর্ণ স্বরাজের দাবির প্রেক্ষিতে ব্রিটিশ সরকার ১৯২৭ সালে স্যার সাইমনের নেতৃত্বে একটি কমিশন গঠন করে। কমিশন' ১৯১৯ সালের ভারত শাসন আইনের কার্যকারিতা পরীক্ষাপূর্বক যে রিপোর্ট প্রদান করে তাতেও ভারতীয়দের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেনি। অতঃপর ১৯৩০-৩২ সাল পর্যন্ত।। পর্যায়ক্রমে তিনটি গোলটেবিল বৈঠকের আয়োজন করা হয়। এ বৈঠকসমূহে কংগ্রেস ও মুসলিম লীগ নেতৃবৃন্দের উপস্থিতিতে ব্যাপক আলাপ-আলোচনার ভিত্তিতে ব্রিটিশ পার্লামেন্টে যুক্ত কমিটি কতকগুলো প্রস্তাব গ্রহণ করে। পরে প্রস্তাবগুলোর ভিত্তিকে ব্রিটিশ পার্লামেন্টে ১৯৩৫ সালের ভারত শাসন আইন গৃহীত হয়। উদ্দীপকের নাহিদের পড়া আইনটির মাধ্যমে বার্মাকে ভারত থেকে পৃথক করা হয়। এছাড়াও এই আইনের মাধ্যমে প্রদেশসমূহে দায়িত্বশীল সরকারও গঠন করা হয়। এসকল বৈশিষ্ট্য ১৯৩৫ সালের ভারত শাসন আইনের অন্যতম বৈশিষ্ট্য ছিল এবং উপযুক্ত প্রেক্ষাপটকে কেন্দ্র করেই উপমহাদেশের এ গুরুত্বপূর্ণ আইনটি রচিত হয়।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে নাহিদ যে আইন সম্পর্কে পড়ছিল তার প্রেক্ষাপট বর্ণনা কর।
উদ্দীপক
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর